The legend in the InstaSpot team!
Legend! You think that's bombastic rhetoric? But how should we call a man, who became the first Asian to win the junior world chess championship at 18 and who became the first Indian Grandmaster at 19? That was the start of a hard path to the World Champion title for Viswanathan Anand, the man who became a part of history of chess forever. Now one more legend in the InstaSpot team!
Borussia is one of the most titled football clubs in Germany, which has repeatedly proved to fans: the spirit of competition and leadership will certainly lead to success. Trade in the same way that sports professionals play the game: confidently and actively. Keep a "pass" from Borussia FC and be in the lead with InstaSpot!
স্বর্ণের মূল্য প্রতি আউন্স প্রায় $4317-এ অবস্থান করছে, যার ফলে গতকালের বৃদ্ধির অনেকটাই ধরে রাখা সম্ভব হয়েছে। যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর এবং শুক্রবারের মধ্যেই হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হতে পারে ট্রাম্পের এই ঘোষণার ফলে স্বর্ণের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। তবে, জ্বালানি তেলের প্রবাহ স্বাভাবিক হওয়ার গতি নিয়ে যুক্তরাষ্ট্রের মিত্ররা ততটা আশাবাদী নয়, যা এই ধাতুটির মূল্যের আরও জোরালো ঊর্ধ্বমুখী প্রবণতা গঠনে বাধা সৃষ্টি করছে।
এই যুদ্ধে স্বর্ণের বৈপরীত্য বেশ সুপরিচিত হয়ে উঠেছে—এবং তা এখনও বিদ্যমান রয়েছে। সংঘাত শুরু হওয়ার পর থেকে এই ধাতুটির মূল্য প্রায় ১৮% কমে গেছে, যদিও প্রচলিত ধারণা অনুযায়ী একটি নিরাপদ বিনিয়োগস্থল হিসেবে এটির মূল্য বৃদ্ধি পাওয়া উচিত ছিল। বরাবরের মতোই একই যুক্তি দেয়া হচ্ছে: জ্বালানি তেলের উচ্চমূল্য়ের কারণে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাচ্ছে, মুদ্রাস্ফীতির কারণে সুদের হার উচ্চ পর্যায়ে রয়েছে, এবং এই উচ্চ সুদের হার ভূ-রাজনৈতিক আশংকার চেয়েও এই সুদ না দেয়া ধাতুটির উপর বেশি চাপ সৃষ্টি করেছে।
এখন, এই প্রবণতা বিপরীত দিকে মোড় নিতে শুরু করেছে: ডব্লিউটিআই গ্রেডের অপরিশোধিত তেলের মূল্য কমে প্রায় $81-এ এবং ব্রেন্ট গ্রেডের তেলের দর প্রায় $83-এ নেমে এসেছে। যদি হরমুজ প্রণালী খোলার ফলে ধারাবাহিকভাবে জ্বালানি তেলের দরপতন ঘটে, তাহলে মুদ্রাস্ফীতি বৃদ্ধির সম্ভাবনা দুর্বল হয়ে পড়বে, সুদের হারের উপর চাপ কমবে এবং স্বর্ণের মূল্যের পুনরুদ্ধারের সুযোগ তৈরি হবে।
আমি উল্লেখ করতে চাই যে, অনেক কোম্পানির মতে, অতীতে মধ্যপ্রাচ্যের সংঘাতকালীন সময়ের প্রতিক্রিয়ার তুলনায় স্বর্ণের ও রুপার দর এখনও কম রয়েছে। যদি শান্তিচুক্তিটি টেকসই হিসেবে প্রমাণিত হয়, তবে ট্রেডাররা স্বর্ণ বিক্রি করা কমিয়ে দেবেন এবং এই ধাতুটিকে মার্কিন অ্যাসেট ও ডলারের বিকল্প হিসেবে পুনরায় বিবেচনা করতে শুরু করবেন বলে আশা করা হচ্ছে। এটি স্বর্ণের মূল্যের দীর্ঘমেয়াদী বুলিশ প্রবণতার পূর্বাভাস—এবং হরমুজ প্রণালী খুলুক বা না খুলুক, এটি কার্যকর থাকবে।
স্বল্পমেয়াদে, বুধবারের ফেডারেল রিজার্ভের বৈঠকের মাধ্যমেই সার্বিক পরিস্থিতি নির্ধারিত হবে। ট্রেডাররা এখনও বছরের শেষ নাগাদ সুদের হার বৃদ্ধির প্রত্যাশাই করছেন, এবং কেভিন ওয়ার্শের প্রথম সংবাদ সম্মেলনই নির্ধারণ করবে যে এই প্রত্যাশাগুলো কতটা পরিবর্তিত হবে। ফেড প্রধান কঠোর অবস্থান গ্রহণের সংকেত দিলে স্বর্ণের উপর নতুন করে চাপ সৃষ্টি করবে। তবে, যদি ওয়ার্শ ইঙ্গিত দেন যে তেলের দাম কমার ফলে মুদ্রাস্ফীতির পূর্বাভাসে পরিবর্তন আসবে, তবে এই ধাতুটির মূল্য আরও বৃদ্ধি পাবে।
গতকাল ২.৯% বৃদ্ধির পর রুপার দর প্রায় $69.87-এ অবস্থান করছে। প্লাটিনাম ও প্যালাডিয়ামের মূল্য সামান্য কমেছে।
স্বর্ণের বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী, ক্রেতাদের মূল্যকে নিকটতম রেজিস্ট্যান্স $4372-এ পুনরুদ্ধার করতে হবে। এতে করে স্বর্ণের মূল্যের $4432-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে; যা ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়া তুলনামূলকভাবে কঠিন হবে। পরবর্তী লক্ষ্যমাত্রা হিসেবে $4481 এরিয়া নির্ধারণ করা যেতে পারে। দরপতনের ক্ষেত্রে স্বর্ণের মূল্য $4304 লেভেলে থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। যদি তারা সফল হয়, এই রেঞ্জ ব্রেক করে মূল্য নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনগুলোর উপর উল্লেখযোগ্য আঘাত হিসেবে বিবেচিত হবে এবং স্বর্ণের মূল্য $4249-এ নেমে যেতে পারে, ও পরবর্তীতে সম্ভবত $4186 পর্যন্ত দরপতন হতে পারে।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।