empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

20.08.202612:04 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ফেডের কার্যবিবরণীতে মূল সিদ্ধান্তের চেয়েও কঠোর অবস্থান প্রতিফলিত হয়েছে, কিন্তু তাতে মার্কিন ডলারের কোনো সুবিধা পায়নি

গতকাল মার্কিন ট্রেজারি তাদের ডেবট বাইব্যাক কর্মসূচির আকার অন্তত দ্বিগুণ করার ঘোষণা দেওয়ার পর ঝুঁকিপূর্ণ অ্যাসেটগুলোর বিপরীতে মার্কিন ডলারের দরপতন অব্যাহত ছিল।

তবে, ফেডের জুলাই মাসের বৈঠকের কার্যবিবরণী থেকে দেখা যায় যে, সুদের হার অপরিবর্তিত রাখার আপাতদৃষ্টিতে শান্ত সিদ্ধান্তের পেছনে আরও অনেক বেশি উত্তপ্ত বিতর্ক ছিল। নয়জন অংশগ্রহণকারী সুদের হার ৩.৫০–৩.৭৫%-এ বজায় রাখার পক্ষে সমর্থন জানালেও, তিনজন সদস্য — হ্যামাক, কাশকারি এবং লোগান — ভিন্নমত পোষণ করেন এবং সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধির পক্ষে ভোট দেন।

Exchange Rates 20.08.2026 analysis

ট্রেডারদের জন্য ভোটের সংখ্যা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল না, বরং সংখ্যাগরিষ্ঠের বক্তব্যকে প্রতিফলিত করা শব্দচয়নই মূল বিবেচ্য হয়। ফেডের অনেক সদস্য ধারণা করেছিলেন যে, মুদ্রাস্ফীতি যদি দৃঢ়ভাবে কমতে শুরু না করে, তাহলে সম্ভবত আরও কঠোর আর্থিক নীতিমালা প্রয়োগের প্রয়োজন হবে। এটি শুধুমাত্র সিদ্ধান্তের চেয়েও লক্ষণীয়ভাবে কঠোর অবস্থান এবং এটি ইঙ্গিত দেয় যে জুলাই মাসে সুদের হার বৃদ্ধিতে পরিলক্ষিত বিরতি কঠোর আর্থিক নীতিমালা প্রয়োগে অস্বীকৃতির চেয়ে বরং বিলম্ব ছিল।

বিরোধীরা মূলত পূর্বপ্রস্তুতিমূলক দৃষ্টিকোণ থেকে যুক্তি দিয়েছিলেন। সুদের হার বৃদ্ধির পক্ষে থাকা বেশ কয়েকজন বলেছিলেন যে, এখন কঠোর আর্থিক নীতিমালা প্রয়োগ করলে পরবর্তীতে বড় ধরনের পদক্ষেপের প্রয়োজনীয়তা এড়ানো যাবে। এই দৃষ্টিভঙ্গিটি ক্লিভল্যান্ড ফেডের প্রেসিডেন্ট বেথ হ্যামাকের পরবর্তী জনসমক্ষে করা মন্তব্যের প্রতিধ্বনি করে, যিনি উল্লেখ করেছিলেন যে সুদের হার ২৫-বেসিস পয়েন্ট বৃদ্ধির পদক্ষেপ সম্ভবত তাৎক্ষণিকভাবে অর্থনীতিতে সামান্যই প্রভাব ফেলবে এবং ধারাবাহিকভাবে মূলস্ফীতি বৃদ্ধির বিষয়টিই মূল আলোচ্য বিষয় হওয়া উচিত।

মুদ্রাস্ফীতির ধরনের সম্পর্কে কার্যবিবরণীতে পরিলক্ষিত মূল্যায়নও উদ্বেগজনক ছিল। বেশ কয়েকজন সদস্য উল্লেখ করেছেন যে, গত এক বছরে পণ্য ও পরিষেবার সকল বিভাগে ব্যাপক মূল্যবৃদ্ধির প্রবণতা পরিলক্ষিত হয়েছে। ফেড এই চাপের জন্য একই সাথে চারটি কারণকে দায়ী করেছে: শুল্ক আরোপ, জ্বালানির মূল্য বৃদ্ধি, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাঁতে বিনিয়োগ দ্বারা সৃষ্ট চাহিদা। মুদ্রাস্ফীতি বৃদ্ধির প্রবণতাকে স্বীকার করা গুরুত্বপূর্ণ, কারণ এটি এই যুক্তিকে খণ্ডন করে যে বর্তমান মূল্যস্ফীতির চাপ সম্পূর্ণরূপে বাহ্যিক এবং ক্ষণস্থায়ী।

আর্থিক পরিস্থিতি সংক্রান্ত পর্যবেক্ষণটি বিশেষ মনোযোগের দাবিদার। ফেডের কয়েকজন সদস্য বলেছেন যে শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ট্রেডারদের প্রত্যাশার ফলে পরিস্থিতি কঠোর হয়েছে, যার অর্থ হলো ফেড বাড়তি সক্রিয় পদক্ষেপ না নিয়েও আরও কঠোর অবস্থানে যেতে পারে। অন্য কথায়, মার্কেটের ট্রেডাররা বন্ডের ইল্ড বা লভ্যাংশ বাড়িয়ে দিয়ে আংশিকভাবে ফেডের কাজ করছে, যা ফেড কমিটিকে অপেক্ষা করার জন্য বাড়তি সুযোগ করে দিচ্ছে।

ফেড কমিটির প্রায় সকল সদস্য এই বিবৃতি বহাল রাখতে সম্মত হয়েছেন যে ফেড "মূল্যস্ফীতির স্থিতিশীলতা নিশ্চিত করবে"। সুদের হার নিয়ে মতপার্থক্য থাকা সত্ত্বেও এই উদ্দেশ্যের উপর সর্বসম্মত মতামত এটাই দেখায় যে, বিভাজনটি মূলত সময় এবং উপায় নিয়ে ছিল, লক্ষ্য নিয়ে নয়।

কার্যবিবরণীতে পরিলক্ষিত অর্থনৈতিক চিত্রটি অনুকূলই রয়েছে। শ্রমবাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, বেকারত্বের হার প্রায় ৪.২%-এ রয়েছে, এবং কর্মসংস্থানের হার মোটামুটিভাবে শ্রমশক্তি সম্প্রসারণের সাথে সঙ্গতি রেখে বাড়ছে। মার্কিন অর্থনীতি একটি স্থির গতিতে প্রসারিত হচ্ছে, যার প্রধান চালিকাশক্তি হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তায় (AI) বিনিয়োগ, ভোক্তা ব্যয় এবং উৎপাদনশীলতার বৃদ্ধিকে উল্লেখ করা হয়েছে। জুন মাস থেকে মূল মুদ্রাস্ফীতির পূর্বাভাসে সামান্যই পরিবর্তন এসেছে, তবে অর্থনৈতিক পূর্বাভাসটি সামান্য হ্রাস করে সংশোধন করা হয়েছে।

ফেডের চেয়ারম্যানের পক্ষ থেকে একটি উল্লেখযোগ্য প্রাতিষ্ঠানিক প্রস্তাব উত্থাপন করা হয়েছিল: কেভিন ওয়ার্শ বছরে নির্ধারিত ফেডের বৈঠকের সংখ্যা আটটি থেকে কমিয়ে ছয়টি করার বিষয়ে আলোচনার প্রস্তাব দেন। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং ২০২৬ সালের বাকি সময়ের জন্য বৈঠকের ক্যালেন্ডারে কোনো পরিবর্তন আনা হবে না। এই প্রস্তাবটি ফেডের কার্যক্রম পুনর্গঠনের জন্য ওয়ার্শের বৃহত্তর কর্মসূচির সাথে সামঞ্জস্যপূর্ণ, যার মধ্যে রয়েছে মার্কেটে সরাসরি সংকেত দেওয়া থেকে সরে আসা এবং আর্থিক নীতিমালা সংক্রান্ত পন্থা পর্যালোচনার জন্য পাঁচটি ওয়ার্কিং গ্রুপ তৈরি করা। বৈঠকের সংখ্যা কম হওয়ার অর্থ হলো, সিদ্ধান্তের মধ্যবর্তী সময়ে মার্কেটে জল্পনা-কল্পনার সুযোগ কমে যাবে — কিন্তু এর সাথে দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার নমনীয়তাও হ্রাস পাবে।

তবে, উপরে যেমনটি উল্লেখ করা হয়েছে, ফেডের কঠোর আর্থিক নীতিমালার ইঙ্গিতকে উপেক্ষা করে ট্রেজারি বন্ডের ঘোষণার পরেও মার্কিন ডলারের দরপতন অব্যাহত ছিল, যাকে মার্কেটের অনেক বিনিয়োগকারী গোপন কোয়ান্টিটেটিভ ইজিং (QE) হিসেবে ব্যাখ্যা করেছেন।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.