Our team has over 7,000,000 traders!
Every day we work together to improve trading. We get high results and move forward.
Recognition by millions of traders all over the world is the best appreciation of our work! You made your choice and we will do everything it takes to meet your expectations!
We are a great team together!
InstaSpot. Proud to work for you!
Actor, UFC 6 tournament champion and a true hero!
The man who made himself. The man that goes our way.
The secret behind Taktarov's success is constant movement towards the goal.
Reveal all the sides of your talent!
Discover, try, fail - but never stop!
InstaSpot. Your success story starts here!
প্রায় তিন মাস ধরে চলা একটি কারেকশনের অংশ হিসেবে বিটকয়েনের মূল্যের দৈনিক টাইমফ্রেমে একটি ঊর্ধ্বমুখী মুভমেন্ট দেখা যাচ্ছে। লোয়ার লিকুইডিটি পুল অক্ষত রয়েছে এবং প্রায় 90% সম্ভাবনা রয়েছে যে বিটকয়েনের মূল্য পুনরায় সেখানে পৌঁছাবে। গত সপ্তাহে কারেকশনের শেষ হওয়ার প্রাথমিক লক্ষণ দেখা গেলেও সপ্তাহান্তে বিটকয়েনের মূল্য পুনরায় বৃদ্ধি পেতে শুরু করেছে। তাই এখন আমরা পরবর্তী পরিস্থিতির অপেক্ষায় আছি যা আড়াই মাসব্যাপী চলমান কারেকশনের সমাপ্তি নিশ্চিত করবে।
এর মধ্যে, স্ট্র্যাটেজি কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সিইও মাইকেল সেইলর, যিনি গত পাঁচ বছরে আগ্রাসীভাবে বিটকয়েন সংগ্রহ করেছেন এবং "কখনো বিক্রি করবেন না" এই নীতিতে অনড় ছিলেন, এবার বিটকয়েন বিক্রির অনুমতি দিয়েছেন। সেইলরের বার্তা অনুযায়ী, প্রতিষ্ঠানটি আর্থিক সংকটের কারণে নয় বরং বিনিয়োগকারীদের নিশ্চিত করাতে চায় যে তাঁরা আতংকিত হয় না এবং এই ব্যবসায়িক মডেলটি টেকসই—যা প্রয়োজনে দীর্ঘমেয়াদী কৌশল থেকে সরে আসতে পারে। ধারণাটি হল, এতে করে বিনিয়োগকারীরা কোম্পানিয়ির স্থিতিশীলতা ও বিটকয়েন বা স্ট্র্যাটেজির ব্যবসায় কোনো সমস্যা নেই বলে আশ্বস্ত হবে। আকর্ষণীয়ভাবে, চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটিতে $12.5 বিলিয়নের নেট লোকসান রেকর্ড করা হয়েছে। ওই লোকসানের বড় অংশই হয়েছে বিটকয়েন থেকে (অ্যানরিয়েলাইজড লস), কারণ প্রথম প্রান্তিকে বিটকয়েনের মূল্য প্রায় 24% হ্রাস পেয়েছে। এর আগে সেইলর জানিয়েছিলেন যে স্ট্র্যাটেজি চিরকাল বিটকয়েন কিনতে থাকবে এবং এমনকি কয়েনপ্রতি $8,000 পর্যন্ত দরপতন সহ্য করতে পারবে। দেখা যাচ্ছে সময় বদলে যাচ্ছে—এবার শুধু "বিনিয়োগকারীদের ব্যবসায়িক স্থিতিশীলতার বিষয়ে আশ্বস্ত করতে" কোম্পানিটি ডিভিডেন্ড প্রদানের তহবিলের জন্য তাদের "ডিজিটাল স্বর্ণ" বিক্রি শুরু করতে প্রস্তুত।
এটিও লক্ষ্যণীয় যে কয়েক বছর ধরে স্ট্র্যাটেজি সাধারণ এবং প্রেফার্ড শেয়ার ইস্যু করে বিটকয়েন ক্রয়ের তহবিল সংগ্রহ করছে। সোজা কথায়, কোম্পানি ধারাবাহিকভাবে পুঁজি সংগ্রহ করে তা বিটকয়েনে বিনিয়োগ করে। ফলে স্ট্র্যাটেজি পৃথিবীকে দেখাতে চায় যে বিটকয়েন শুধুই আগামীর বিনিয়োগ নয়, প্রয়োজনে সহজেই কেনা-বেচা করা যায় এমন একটি ইন্সট্রুমেন্টও। আরও খোলাসা করে বলতে গেলে, এটি ভাঙ্গা হাত নিয়ে যুদ্ধে সাহসিকতা প্রদর্শনের এক প্রচেষ্টার মতো বলে মনে হচ্ছে।
বিটকয়েনের মূল্যের একটি পূর্ণাঙ্গ নিম্নমুখী প্রবণতা গঠিত হচ্ছে—এর বিপরীতে শুধুমাত্র কারেকশনভিত্তিক ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। আমরা এখনও $57,500-এর দিকে (তিন বছরের উর্ধ্বমুখী প্রবণতার 61.8% ফিবোনাচ্চি লেভেল) দরপতনের প্রত্যাশা করছি এবং এই প্রবণতা পরিবর্তনের কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। এমনকি $57,500 লেভেলও আর দরপতনের চূড়ান্ত মাত্রা হিসেবে বিবেচিত হচ্ছে না। বর্তমানে একমাত্র পয়েন্ট অব ইন্টারেস্ট এরিয়া হলো দৈনিক টাইমফ্রেমে নিকটতম বিয়ারিশ FVG, যা $79,300–$81,200 এরিয়ায় অবস্থিত। এটি এখনও পুরোপুরি ইনভ্যালিড হয়নি, তবে শীঘ্রই হতে পারে। যদি তা ঘটে, সেল এন্ট্রির পয়েন্ট অব ইন্টারেস্ট $84,900–$88,800-এ সরে যাবে। নিম্নমুখী প্রবণতার ক্ষেত্রে বিটকয়েনের মূল্যের $60,000-এর নিচে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়। লং পজিশনের জন্য একক বুলিশ FVG ব্যবহার করা যেতে পারে, তবে মনে রাখবেন বর্তমান মুভমেন্টটি একটি কারেকশন হিসেবে বিবেচিত হচ্ছে।
দৈনিক টাইমফ্রেমে ইথেরিয়ামের মূল্যের নিম্নমুখী প্রবণতা এখনও চলমান রয়েছে, এর বিপরীতে কারেকশনভিত্তিক ঊর্ধ্বমুখী মুভমেন্ট দেখা যাচ্ছে। মূল সেল প্যাটার্ন হিসেবে সাপ্তাহিক টাইমফ্রেমের বিয়ারিশ অর্ডার ব্লক (OB) অব্যাহত ছিল এবং আছে। যেমনটি আমরা সতর্ক করেছিলাম, সেই সিগন্যালের ফলে সৃষ্ট মুভমেন্ট শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হতে পারে এবং এটি এখনও অব্যাহত আছে। নিকট ভবিষ্যতে ইথারের মূল্যের একটি দুর্বল ঊর্ধ্বমুখী কারেকশন অব্যাহত থাকতে পারে, কিন্তু প্রতিটি কারেকশনই এক সময় শেষ হয়। দৈনিক টাইমফ্রেমে পরবর্তী FVG-তে একটি সেল সিগন্যাল গঠিত হতে পারে, এবং বিটকয়েনেরও সেল সিগন্যাল গঠিত হতে পারে। সেজন্য লোয়ার টাইমফ্রেমে স্ট্রাকচার ব্রেক এবং হায়ার টাইমফ্রেমে বিয়ারিশ প্যাটার্নের গঠন (অথবা তাতে প্রতিক্রিয়া) পর্যবেক্ষণ করার পরামর্শ দিচ্ছি। ইথেরিয়ামের মূল্যের 2026 সালের সর্বনিম্ন লেভেল $1,744-এ পৌঁছানোর যথেষ্ট সম্ভাবনা আছে।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।