empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

03.03.202608:25 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: বিটকয়েন স্বর্ণের তুলনায় পিছিয়ে পড়েছে

Relevance up to 00:00 2026-03-04 UTC--5
এখনও বিটকয়েনের মূল্যের পুনরুদ্ধারের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। উপরন্তু, "ডিজিটাল স্বর্ণের" নতুন দরপতনের সম্ভাবনাও পরিলক্ষিত হচ্ছে। প্রথমত, 4-ঘন্টার টাইমফ্রেমে ট্রেন্ড লাইনের কাছ থেকে লিকুইডিটি সরিয়ে নেওয়া হয়েছে। দ্বিতীয়ত, ক্রেতারা বর্তমানে এতটাই দুর্বল যে দুইবার ডাইভারজেন্সের পরও তারা একবারও বিটকয়েনের মূল্যকে ফ্ল্যাট রেঞ্জের উপরের সীমানায় নিয়ে যেতে পারেনি। তিন সপ্তাহ ধরে ফ্ল্যাট রেঞ্জভিত্তিক মুভমেন্ট অব্যাহত রয়েছে, কিন্তু বিটকয়েনের মূল্য ধীরে ধীরে আরও নিম্নমুখী হচ্ছে। ফলে "ডিজিটাল স্বর্ণের" দর বৃদ্ধির চেয়ে নতুন করে দরপতনের সম্ভাবনাই উল্লেখযোগ্যভাবে বেশি বলে মনে হচ্ছে। প্রথম ক্রিপ্টোকারেন্সির যেকোনো তাৎপর্যপূর্ণ মূল্য বৃদ্ধির বিষয়টি তখনই বিবেচনা করা যাবে যখন এটির মূল্য সাইডওয়েজ চ্যানেলের উপরের সীমা অতিক্রম করে ঊর্ধ্বমুখী হবে।

এদিকে, বিশ্লেষক ও বিনিয়োগকারী স্যামসন মৌ নতুন করে বিটকয়েনের মূল্য বৃদ্ধির পূর্বাভাস দিয়েছেন। তিনি তার পূর্বাভাসকে ব্যাখ্যা করে বলেছে ঐতিহাসিক প্রবণতার তুলনায় বিটকয়েনের মূল্য প্রায় 25-65% কম রয়েছে। মৌ-এর মতে, স্বর্ণের বাজার মূলধন ও বৈশ্বিক মানি সাপ্লাইয় ভলিউমের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংযুক্ত বিটকয়েনের মূল্য ঐতিহাসিক প্রবণতার তুলনায় নিচে অবস্থান করছে। একই সময়ে মৌ মনে করেন স্বর্ণ মূল্য অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য যে 2020 ও 2022 সালে এই বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে বিটকয়েনের ব্যাপক মূল্য বৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছিল এবং আসলেই তা ঘটেছিল; তবুও আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে অনুরূপ বেশিরভাগ পদ্ধতি টেক্সাস শার্পশুটারের দৃষ্টান্তের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সরাসরি বলতে গেলে, এটি বিশ্লেষণের এমন একটি পদ্ধতি, যেখানে এমনসব মেট্রিক বা প্যাটার্ন বেছে নেওয়া হয় যা ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে পূর্বাভাসের সঠিকতা নিশ্চিত করে, এবং সেখান থেকেই নতুন পূর্বাভাস তৈরি করা হয়। তবে অতীতে কোনো কৌশলের লাভজনকতা ভবিষ্যতে লাভজনকতার নিশ্চয়তা দেয় না।

তবে সবাই মৌ-এর সঙ্গে একমত নন। অনেক ট্রেডার প্রথম ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের আরও দরপতনের প্রত্যাশা করছে, এবং আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে 4-ঘন্টা বা দৈনিক টাইমফ্রেমে স্বল্পমেয়াদে বিটকয়েনের মূল্যের পুনরুদ্ধারের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

Exchange Rates 03.03.2026 analysis

BTC/USD‑এর ট্রেডিংয়ের পরামর্শ:

বিটকয়েনের মূল্যের পূর্ণাঙ্গ নিম্নমুখী প্রবণতা গঠিত হচ্ছে। আমরা এখনও $57,500-এর লক্ষ্যমাত্রার দিকে দরপতনের প্রত্যাশা করছি (যা তিন বছরের উর্ধ্বমুখী প্রবণতার 61.8% ফিবোনাচ্চি লেভেল), এবং এই মুহূর্তে প্রবণতা পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এমনকি $57,500-ও আর দরপতনের চূড়ান্ত মাত্রা হিসেবে বিবেচিত হচ্ছে না। পয়েন্ট অভ ইন্টারেস্ট (POI) এরিয়া গুলো থেকে ডেইলি টাইমফ্রেমে নিকটতম বিয়ারিশ FVG বর্তমানে মূল্যের থেকে যথেষ্ট দূরে অবস্থিত। এছাড়া 4-ঘণ্টার টাইমফ্রেমে সাইডওয়েজ চ্যানেলের উপরের সীমার ডাইভারেজেন্সের দিকে নজর দেবেন, কারণ এখনও বিয়ারিশ প্রবণতাই বজায় রয়েছে।

Exchange Rates 03.03.2026 analysis

ETH/USD‑এর ট্রেডিংয়ের পরামর্শ:

দৈনিক টাইমফ্রেমে অব্যাহতভাবে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। মূল সেল প্যাটার্ন হিসেবে সাপ্তাহিক টাইমফ্রেমের বিয়ারিশ অর্ডার ব্লকই বিবেচিত হচ্ছিল এবং এখনও তা বজায় আছে। যেমনটি আমরা সতর্ক করেছিলাম, সেই সিগন্যাল দ্বারা প্ররোচিত মুভমেন্টটি শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হতে পারে। সেই প্যাটার্ন গঠনের পর ইথেরিয়ামের মূল্য ইতোমধ্যেই প্রায় 55% হ্রাস পেয়েছে—যা প্রায় $2,500-এর সমপরিমাণ। স্বল্পমেয়াদে একটি ঊর্ধ্বমুখী কারেকশনের প্রত্যাশা করা হচ্ছে, তবে ইথেরিয়ামের মূল্য একটি সংকীর্ণ সাইডওয়েজ চ্যানেলে আটকে রয়েছে। ইথেরিয়ামের মূল্য ফ্ল্যাট রেঞ্জের ভিতরে থাকাকালীন সময় কেবল সেই চ্যানেলের বর্ডার থেকে ট্রেডিং করা উচিত। এছাড়া পুরো ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েনের শক্তিশালী প্রভাবের বিষয়টি মাথায় রাখা জরুরি। ইথেরিয়ামের হয়তো কোনো বিয়ারিশ প্যাটার্ন বা সিগন্যাল দেখা যাচ্ছে না, কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে তা বজায় থাকতে পারে।

চিত্রের ব্যাখ্যা:

  • CHOCH – ট্রেন্ড স্ট্রাকচারের ব্রেক বা চেঞ্জ অব ক্যারেকটার।
  • লিকুইডিটি – স্টপ লসের লিকুইডিটি, যা ট্রেডাররা তাদের পজিশন বিল্ড করার জন্য ব্যবহার করে।
  • FVG – প্রাইস ইনএফিসিয়েন্সি এরিয়া; এই এরিয়াগুলোতে মূল্য দ্রুত এগিয়ে যায়, যা মার্কেটে ক্রেতা/বিক্রেতা যেকোনো একপক্ষের সম্পূর্ণ অনুপস্থিতি নির্দেশ করে। পরে মূল্য ওই এরিয়ায় দিকে ফিরে এসে প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার প্রবণতা দেখা যায়।
  • IFVG – প্রাইস ইনএফিসিয়েন্সির ইনভার্টেড এরিয়া; এমন একটি এরিয়া যেখানে ফিরে এসে সেখানে কোনো প্রতিক্রিয়া না করে ইম্পালসিভভাবে ব্রেক করে যায় এবং পরে বিপরীত দিক থেকে টেস্ট করে।
  • OB – অর্ডার ব্লক; সেই ক্যান্ডেল যেখানে মার্কেট মেকার তাদের পজিশন ওপেন করে লিকুইডিটি নিয়ে অপোজিট পজিশন বিল্ড করে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.