empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

19.10.202610:33 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: মার্কিন-রাশিয়া ডিজেল চুক্তি ও নিষেধাজ্ঞা প্রত্যাহার: কী কারণে জ্বালানি তেলের মূল্য $108-এর নিচে বজায় রয়েছে

Relevance up to 06:00 UTC+00

মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল সরবরাহ অব্যাহত থাকার ইঙ্গিত এবং উক্ত অঞ্চলে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার পরিস্থিতির মধ্যে ভারসাম্য খুঁজতে গিয়ে আজ জ্বালানি তেলের মূল্য পাঁচ মাসের সর্বোচ্চ পর্যায় থেকে কিছুটা হ্রাস পেয়েছে। শুক্রবার প্রায় 4% বৃদ্ধির পর ব্রেন্ট ক্রুড গ্রেডের জ্বালানি তেলের মূল্য ব্যারেলপ্রতি $108-এর কাছাকাছি অবস্থান করছে, অন্যদিকে ডব্লিউটিআই-এর মূল্য কমে $100-এর দিকে নেমে এসেছে।

Exchange Rates 19.10.2026 analysis

মধ্যপ্রাচ্য অঞ্চলের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। ইয়েমেন সীমান্তের কাছে সৌদি আরবের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে; হুথিরা সৌদি আরবের অন্যতম প্রধান রপ্তানি বন্দর ইয়ানবুকে লক্ষ্যবস্তু করেছে; এছাড়া পারস্য উপসাগরে দুটি ট্যাঙ্কারে হামলার খবর জানিয়েছেন যুক্তরাজ্যের সামুদ্রিক অপারেটররা। এসব ঘটনা ট্রেডারদের সামনে সমুদ্রে পণ্য পরিবহন ব্যবস্থার ঝুঁকিকে আবারও প্রকট করে তুলেছে।

একই সঙ্গে, জ্বালানির ভৌত সরবরাহ মোটামুটি বজায় রয়েছে বলে মনে হচ্ছে। যুক্তরাষ্ট্রের জ্বালানিসচিব ক্রিস রাইট জানিয়েছেন, পারস্য উপসাগর থেকে জ্বালানি তেল সরবরাহের পরিমাণ যুদ্ধের আগের অবস্থার প্রায় ৮০ শতাংশে ফিরে এসেছে, যদিও পরিশোধিত জ্বালানি পণ্যের সরবরাহ এখনও বেশ সীমিত পর্যায়ে রয়েছে। তিনি আরও জানান, মজুত থেকে ডিজেল বাজারে ছাড়ার বিষয়ে তিনি ইউরোপীয় মিত্রদের সঙ্গে আলোচনা করছেন। বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ অপরিশোধিত তেলের তুলনায় পরিশোধিত জ্বালানি পণ্যের দাম বেশি বেড়েছে, যা মুদ্রাস্ফীতিকে উসকে দিচ্ছে এবং বিশ্ব অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে।

এই বিষয়টি মনে রাখা প্রয়োজন যে, মধ্যপ্রাচ্যে সংঘাত এবং রাশিয়া-ইউক্রেন পরিস্থিতির কারণে সরবরাহ সংকুচিত হয়ে পড়ায় বছরের শুরু থেকে এখন পর্যন্ত ব্রেন্ট ক্রুড গ্রেডের জ্বালানি তেলের মূল্য ৭৫ শতাংশেরও বেশি বেড়েছে।

রাশিয়াকে কেন্দ্র করে আরেকটি ঘটনা সামনে এসেছে। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র মস্কোর সঙ্গে ডিজেল সরবরাহের ব্যাপারে একটি বড় চুক্তি করেছে এবং রাশিয়ার কিছু জ্বালানি পণ্যের ওপর থেকে শুল্ক ও নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে—যে পদক্ষেপটিকে কংগ্রেস আইন প্রণয়নের মাধ্যমে আটকে দেওয়ার চেষ্টা করছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ভ্লাদিমির পুতিন আগামী মাসে ইউক্রেন ইস্যুতে ট্রাম্প ও চীনের শি জিনপিংয়ের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন; তবে ট্রাম্প এখন পর্যন্ত এমন বৈঠকের ব্যাপারে সম্মত দেননি।

এই পরিস্থিতির কারণে তেলের মূল্য ভূ-রাজনৈতিক ঝুঁকি এবং সরবরাহ পুনরুদ্ধার—এই দুইয়ের মাঝে আটকা পড়েছে; তাই বর্তমান লেভেল থেকে টেকসই কোনো ঊর্ধ্বমুখী প্রবণতার এখনই আশা করা যায় না। আমার ধারণা, আগামী দিনগুলোতে ব্রেন্ট ক্রুড গ্রেডের জ্বালানি তেলের দর মোটামুটি $100–108-এর রেঞ্জে ওঠানামা করবে। তবে পারস্য উপসাগর বা লোহিত সাগরের অবকাঠামোতে নতুন কোনো হামলা হলে জ্বালানি তেলের মূল্য দ্রুত আবার আগের সর্বোচ্চ পর্যায়ে ফিরে যেতে পারে। অন্যদিকে, যদি সরবরাহ পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকে এবং ইউক্রেন ইস্যুতে কূটনৈতিক অগ্রগতি অর্জিত হয়, তবে অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্যের ওপর থেকে চাপ কমে যেতে পারে, যার ফলে তেলের মূল্য উল্লিখিত রেঞ্জের নিচের দিকে নেমে আসতে পারে।

Exchange Rates 19.10.2026 analysis

জ্বালানি তেলের মূল্যের বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী, ক্রেতাদের জ্বালানি তেলের মূল্যকে নিকটস্থ রেজিস্ট্যান্স$101-এ নিয়ে যেতে হবে। এতে করে জ্বালানি তেলের মূল্যের $104-এর লক্ষ্যমাত্রার দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে, যা ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়া বিশেষভাবে চ্যালেঞ্জিং হবে। পরবর্তী লক্ষ্যমাত্রা হিসেবে $107 এরিয়া নির্ধারণ করা যেতে পারে। যদি তেলের দরপতন হয়, তাহলে মূল্য $98-এ থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। তারা সফল হলে এই রেঞ্জ ব্রেক করে মূল্য নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনের উপর উল্লেখযোগ্য আঘাত হিসেবে বিবেচিত হবে এবং তেলের মূল্য $95 পর্যন্ত নেমে যেতে পারে, যেখানে পরবর্তীতে $92 পর্যন্ত দরপতনের সম্ভাবনাও রয়েছে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.