empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

25.09.202610:35 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: USD/JPY: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২৫ সেপ্টেম্বর। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

Relevance up to 06:00 2026-09-26 UTC+00

জাপানি ইয়েন ট্রেডিংয়ের বিশ্লেষণ ও টিপস

গতকাল আমি লেভেলগুলোর কথা উল্লেখ করেছিলাম সেগুলোতে এই পেয়ারের মূল্য পৌঁছায়নিI এই কারণে আমি কোনো ট্রেড ওপেন করিনি।

যুক্তরাষ্ট্রের আবাসন খাত সংক্রান্ত প্রতিবেদনে মিশ্র চিত্র দেখা গেছে। প্রতিবেদনে দেখা যায়, আগস্ট মাসে নতুন বাড়ি বিক্রি আগের মাসের তুলনায় 6.4% বেড়ে বার্ষিক 684k ইউনিটের হারে পৌঁছেছে; তবে বাড়ি বিক্রির গড় মূল্য 9.1% কমেছে। শ্রমবাজার সংক্রান্ত প্রতিবেদনেও একই ধরনের অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে: জবলেস ক্লেইমস বা বেকার ভাতার প্রাথমিক আবেদনের সংখ্যা কমে 197k-তে নেমে এলেও, চলমান আবেদনের সংখ্যা সামান্য বেড়ে 1.719 মিলিয়নে দাঁড়িয়েছে।

এই প্রেক্ষাপটে, জাপান থেকে ইয়েনের দর বৃদ্ধির একটি শক্তিশালী কারণ তৈরি হয়েছে। আগস্ট মাসে জাপানের কোর সিপিআই বা মূল ভোক্তা মূল্য সূচক বার্ষিক ভিত্তিতে বেড়ে 1.8%-এ পৌঁছেছে (পূর্বাভাস ছিল 1.5% এবং জুলাইয়ে ছিল 1.6%), যা প্রত্যাশাকে উল্লেখযোগ্যভাবে ছাড়িয়ে গেছে। এছাড়া ব্যাংক অফ জাপান মূল মুদ্রাস্ফীতির সূচকগুলোর ওপর একটি নতুন প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে যে মূল্যস্ফীতি বৃদ্ধির চাপ ক্রমশ বিস্তৃত হচ্ছে। বিভিন্ন সমন্বিত সূচক ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং গত এক দশকের তুলনায় উচ্চতর পর্যায়ে অবস্থান করছে। মূল মুদ্রাস্ফীতির হার ব্যাংক অফ জাপানের 2%-এর লক্ষ্যমাত্রার চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি রয়েছে, যা নিশ্চিত করে যে মুদ্রাস্ফীতির এই প্রবণতা ক্ষণস্থায়ী নয় বরং দীর্ঘস্থায়ী। এই প্রতিবেদন প্রকাশের পর ইয়েনের দর পুনরায় বৃদ্ধি পায়; কারণ মূল ভোক্তা মূল্য সূচক এবং সামগ্রিক মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি বৃদ্ধির চাপ মূলত জাপানের কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা স্বাভাবিকীকরণের পথে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার যৌক্তিকতা বৃদ্ধি করে।

USD/JPY-এর ক্ষেত্রে মার্কিন ডলারের ঊর্ধ্বমুখী প্রবণতা থমকে যাওয়াটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে; বিশেষ করে যখন ইয়েনের দর মনস্তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ 160-এর লেভেলের কাছাকাছি অবস্থান করছে এবং ছুটির পর জাপানি মার্কেট পুনরায় সক্রিয় হওয়ায় কারেন্সি মার্কেটে সরকারি হস্তক্ষেপের ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে। আমার মতে, বর্তমান পরিস্থিতিতে—যখন যুক্তরাষ্ট্রের তথ্য-উপাত্ত এই কারেন্সি পেয়ারের দরবৃদ্ধিতে নতুন কোনো গতি সঞ্চার করতে ব্যর্থ হচ্ছে এবং অন্যদিকে জাপানের তথ্য-উপাত্ত ব্যাংক অফ জাপান কর্তৃক হকিশ বা কঠোর অবস্থান গ্রহণের প্রত্যাশাকে জোরালো করছে—তখন সাধারণ 'ইল্ড-ডিফারেনশিয়াল' বা বন্ডের আয়ের হারের পার্থক্যের চেয়ে টোকিও-র পক্ষ থেকে সরকারি হস্তক্ষেপের বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। USD/JPY-এর মূল্যের পরবর্তী মুভমেন্ট সম্ভবত যুক্তরাষ্ট্রের প্রতিবেদনের চেয়ে বরং জাপানি কর্তৃপক্ষের পদক্ষেপ গ্রহণের সদিচ্ছা এবং আসন্ন বৈঠকগুলোতে ব্যাংক অফ জাপানের হকিশ বা কঠোর অবস্থান গ্রহণের নিশ্চিতকরণের ওপরই বেশি নির্ভর করবে।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

Exchange Rates 25.09.2026 analysis

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য 158.68-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 158.23-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 158.68-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। USD/JPY পেয়ারের কারেকশন এবং উল্লেখযোগ্য পুলব্যাকের সময় এই পেয়ারের লং পজিশন ওপেন করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে সবেমাত্র উপরে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 157.91-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 158.23 এবং 158.68-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 157.91-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেল ব্রেক করে নিম্নমুখী হওয়ার পর USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 157.57-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। আজ যেকোনো সময় এই পেয়ারের সেলাররা সক্রিয় হতে পারে, তাঁদের শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক থেকে যেকোনো ইঙ্গিত দরকার। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং সবেমাত্র জিরো লাইনের নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 158.23-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 157.91 এবং 157.57-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

Exchange Rates 25.09.2026 analysis

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.