empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

23.09.202609:03 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: আর্থার হেইস এআই খাত থেকে বিটকয়েনের জন্য সমর্থন প্রত্যাশা করছেন

Relevance up to 03:00 2026-09-24 UTC+00

বিটকয়েন এবং ইথেরিয়ামের মূল্য আবারও বৃদ্ধি পেয়েছে এবং একটি পূর্ণাঙ্গ বুলিশ বা উর্ধ্বমুখী প্রবণতা শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ডিজিটাল অ্যাসেটের এই নতুন ও আকস্মিক মূল্যবৃদ্ধির সুনির্দিষ্ট কারণ কী, তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। অবশ্য দিনশেষে বিষয়টি সরবরাহ ও চাহিদার ওপরই নির্ভর করে; চাহিদা বেড়েছে, তাই মূল্যও বেড়েছে। তবে চাহিদা কেন বাড়ল, তা ঘটনা ঘটার পরেও বলা কঠিন। উল্লেখ্য যে, ক্রিপ্টো জগতের সর্বশেষ দুটি বড় ঘটনা নেতিবাচক ছিল। কেন্দ্রীয় ব্যাংকগুলো (বিশেষ করে ফেডারেল রিজার্ভ) মুদ্রানীতি কঠোর করতে শুরু করেছিল, যার ফলে ব্যাংক আমানত ও সরকারি বন্ডের মতো নিরাপদ বিনিয়োগের চাহিদা বেড়ে যায়। এছাড়া, যুক্তরাষ্ট্রে ডিজিটাল অ্যাসেটে বিনিয়োগ কার্যক্রম নিয়ন্ত্রণের লক্ষ্যে আনা 'ক্ল্যারিটি অ্যাক্ট' বিলটি আবারও কংগ্রেসে পাস হতে ব্যর্থ হয়েছে। যৌক্তিকভাবে দেখলে, ক্রিপ্টো মার্কেটে নতুন করে এমন ব্যাপক উত্থানের পরিবর্তে বরং দরপতন হওয়ার কথা ছিল। তবে আমরা আগেই সতর্ক করেছিলাম যে, এ ধরনের মূল্যবৃদ্ধির জন্য কোনো সুনির্দিষ্ট কারণের প্রয়োজন হয় না এবং এই ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা শুরুর আগে কোনো আগাম সংকেতও পাওয়া যায় না।

এদিকে, বিটমেক্সের সাবেক সিইও আর্থার হেইস বলেছেন যে এআই খাত বিটকয়েনকে সহায়তা করবে। এআই যদি বর্তমান গতিতে বিকশিত হতে থাকে, তবে এর পাশাপাশি ডিজিটাল খাতেরও প্রসার ঘটবে, কারণ ক্রিপ্টো খাতের কার্যক্রমে এআই এজেন্টদের ব্যবহার ও গুরুত্ব বৃদ্ধি পাবে। হেইস আরও উল্লেখ করেন যে, এআই খাতে ইতোমধ্যেই প্রায় ১ ট্রিলিয়ন ডলারের 'ইনভেস্টমেন্ট-গ্রেড' (উচ্চমানের) দায় এবং কয়েকশ বিলিয়ন ডলারের স্বল্পমানের ঋণ বা দায় জমা হয়েছে। এই সমস্ত ঋণের বোঝা শেষ পর্যন্ত বিমা কোম্পানিগুলোর ব্যালেন্স শিটে গিয়ে পড়ে; আর এআই-সংক্রান্ত ঋণের মূল্য যদি বাজারদর অনুযায়ী পুনর্নির্ধারণ করা হয়, তবে যুক্তরাষ্ট্রের বিমা খাতের একটি বড় অংশ দেউলিয়া হওয়ার ঝুঁকিতে পড়তে পারে। এআই খাতের পতন ঘটলে সেই ঋণের দায় কার্যত যুক্তরাষ্ট্রের সরকারের ওপরই বর্তাবে; তখন বিমা কোম্পানিগুলোকে সহায়তা করার জন্য সরকারকে হয় সেই ঋণের দায় গ্রহণ করতে হবে, নতুবা নতুন করে অর্থ ছাপাতে হবে। উভয় ক্ষেত্রেই অতিরিক্ত অর্থ ইস্যু ও সরবরাহ বৃদ্ধির বিষয়টি জড়িত, যা মুদ্রাস্ফীতি উসকে দেবে এবং ক্রিপ্টো মার্কেটে অতিরিক্ত লিকুইডিটি ফ্লো-র সম্ভাবনা উন্মুক্ত করবে।

ঐতিহাসিকভাবে দেখা গেছে, ফেডারেল রিজার্ভের আর্থিক নীতিমালা যখন নমনীয় থাকে, প্রণোদনা কর্মসূচি চালু থাকে এবং অর্থের সরবরাহ বৃদ্ধি পায়—তখন বিটকয়েনের মূল্য বৃদ্ধি পায়। ফলে, যেকোনো ধরনের আর্থিক সংকটই সাধারণত প্রথম সারির এই ক্রিপ্টোকারেন্সিটির জন্য সুবিধাজনক হয়ে ওঠে। তবে বর্তমানে ফেডারেল রিজার্ভ মুদ্রানীতি কঠোর করার পথে রয়েছে; তাই মার্কেটের স্বাভাবিক বা যৌক্তিক কোনো মুভমেন্টের পরিবর্তে আমরা বিটকয়েনের মূল্যের বর্তমান এই উত্থানকে মূলত কৃত্রিমভাবে পাম্পের ফল হিসেবেই দেখছি। তাত্ত্বিকভাবে এই পাম্পের কারণে বিটকয়েনের মূল্য $200,000-এ পৌঁছাতে পারে ঠিকই, কিন্তু এমন উত্থানের পেছনে কোনো যৌক্তিক বা মৌলিক কারণ নেই।

Exchange Rates 23.09.2026 analysis

BTC/USD-এর ট্রেডিংয়ের পরামর্শ:

বিটকয়েনের মূল্যের একটি নতুন বুলিশ বা ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হওয়ার সকল সম্ভাবনা দেখা যাচ্ছে। বরাবরের মতোই এই প্রবণতাটি এমন একটি পাম্প দিয়ে শুরু হচ্ছে যার কোনো সুনির্দিষ্ট বা স্পষ্ট কারণ নেই। ফেড সুদের হার কমানো শুরু করেনি এবং ক্ল্যারিটি অ্যাক্টও পাস হয়নি। স্বল্পমেয়াদে, দৈনিক টাইমফ্রেমে, বিয়ারিশ FVG-এর প্রতি বিটকয়েনের মূল্যের প্রতিক্রিয়া দেখা যেতে পারে, যার ফলে একটি নিম্নমুখী কারেকশন শুরু হতে পারে। আমরা ট্রেডারদের এটাও মনে করিয়ে দিচ্ছি যে, দৈনিক কনসলিডেশন চ্যানেলের বাইরে বর্তমান ব্রেকআউটটি একটি ডেভিয়েশন হতে পারে — হ্যাঁ, একটি গভীর ডেভিয়েশন, কিন্তু তবুও এটি ডেভিয়েশন। 4-ঘণ্টার টাইমফ্রেমে, সাম্প্রতিকতম বুলিশ FVG থেকে লং পজিশন ওপেন করার কথা বিবেচনা করা যেতে পারে। তবে, আমরা বর্তমানে একটি কারেকশনের সম্ভাবনাই বেশি বলে মনে করছি।

Exchange Rates 23.09.2026 analysis

ETH/USD-এর ট্রেডিংয়ের পরামর্শ:

দৈনিক টাইমফ্রেমে, মাত্র কয়েক দিনের মধ্যেই ইথারিয়ামের টেকনিক্যাল চিত্র নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। এখন ইথারের মূল্যের একটি নতুন ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হতে পারে। তবে, ট্রেডারদের প্রাথমিকভাবে সাপ্তাহিক চার্টের উপর ভিত্তি করে পজিশন ওপেন করা উচিত, যেখানে ইথারের মূল্য $4,800-এর দিকে যেতে পারে, যা পাঁচ বছরব্যাপী বিদ্যমান একটি সাইডওয়েজ চ্যানেলের আপার বাউন্ডারি। দৈনিক চার্টে, প্রথম বিয়ারিশ FVG-তে উল্লেখযোগ্য কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয়নি; তবে পরবর্তী FVG-এর ক্ষেত্রে প্রতিক্রিয়া দেখা যেতে পারে। বিটকয়েনও নিকটতম বিয়ারিশ FVG টেস্ট করেছে, তাই অদূর ভবিষ্যতে উভয় ক্রিপ্টোকারেন্সির মূল্যের হয়তো কারেকশন শুরু হতে পারে। উভয় ডিজিটাল অ্যাসেটের ক্ষেত্রেই সাম্প্রতিক এই মূল্যবৃদ্ধি মূলত এক ধরণের 'পাম্প' বা কৃত্রিম উত্থানের ফল। বর্তমানে এই ক্রিপ্টোকারেন্সিগুলোর আরও মূল্যবৃদ্ধির চেয়ে দরপতনের মৌলিক কারণগুলোই বেশি জোরালো।

চার্টের ব্যাখা:

CHOCH—ট্রেন্ড স্ট্রাকচারের ব্রেক।

লিকুইডিটি—স্টপ লস এবং পেন্ডিং অর্ডার, যা মার্কেট মেকাররা তাদের পজিশন বিল্ড করার কাজে ব্যবহার করেন।

FVG—প্রাইস ইনএফিসিয়েন্সি এরিয়া, যার মধ্য দিয়ে মূল্য দ্রুত মুভমেন্ট প্রদর্শন যখন মার্কেটে বায়ার বা সেলার কোনো এক পক্ষ সক্রিয় না থাকে; মূল প্রবণতা বজায় রাখার স্বার্থে মূল্য প্রায়শই এই এরিয়ায় ফিরে আসে এবং সেখানে প্রতিক্রিয়া প্রদর্শন করে।

IFVG—ইনভার্টেড ফেয়ার-ভ্যালু গ্যাপ। এই এরিয়ায় ফিরে আসার সময় মূল্য কোনো প্রতিক্রিয়া দেখায় না, বরং জোরালো গতিতে তা ব্রেক করে বেরিয়ে যায় এবং পরবর্তীতে বিপরীত দিক থেকে পুনরায় সেই লেভেলটি রিটেস্ট করে।

OB—অর্ডার ব্লক: এমন একটি ক্যান্ডেল যেখানে একজন মার্কেট মেকার লিকুইডিটি সংগ্রহ করতে এবং বিপরীত দিকে একটি পজিশন বিল্ড করতে মার্কেটে এন্ট্রি করেছিলেন।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.