Our team has over 7,000,000 traders!
Every day we work together to improve trading. We get high results and move forward.
Recognition by millions of traders all over the world is the best appreciation of our work! You made your choice and we will do everything it takes to meet your expectations!
We are a great team together!
InstaSpot. Proud to work for you!
Actor, UFC 6 tournament champion and a true hero!
The man who made himself. The man that goes our way.
The secret behind Taktarov's success is constant movement towards the goal.
Reveal all the sides of your talent!
Discover, try, fail - but never stop!
InstaSpot. Your success story starts here!
4-ঘণ্টার চার্টে EUR/USD ইন্সট্রুমেন্টের ওয়েভ স্ট্রাকচার আরও জটিল হয়ে উঠছে। গত বছরের জানুয়ারিতে শুরু হওয়া ট্রেন্ডের আপওয়ার্ড সেগমেন্টটি বাতিল হওয়ার কোনো সম্ভাবনা এখনও নেই (নিচের ছবিটি দেখুন), তবে ট্রেন্ডের ওয়েভ স্ট্রাকচারটি এখন একটি কারেকশনে রূপ নিয়েছে। দীর্ঘমেয়াদে, আমাদের ওয়েভ C গঠিত হওয়ার প্রত্যাশা করা উচিত, যেটির লোয়ার অংশটি ওয়েভ A-এর লোয়ার অংশের নিচে থাকবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে, ওয়েভ C-এর লোয়ার অংশটি ওয়েভ A-এর লোয়ার অংশের নিচে রয়েছে, যার মানে ওয়েভ C যেকোনো মুহূর্তে সম্পন্ন হতে পারে। তবে, মার্কিন ডলারের জন্য অনুকূল খবরের প্রেক্ষাপটে, এই ওয়েভটি আরও অনেক বেশি দীর্ঘায়িত রূপ নিতে পারে।
ক্ষুদ্র পরিসরে, আমি একটি ক্লাসিক ফাইভ-ওয়েভ ডাউনওয়ার্ড স্ট্রাকচার শনাক্ত করতে পারছি। যদি এই অনুমান সঠিক হয়, তাহলে বর্তমানে ওয়েভ 4 গঠিত হচ্ছে, যেখানে ওয়েভ 3 একটি ফাইভ-ওয়েভে রূপ নিয়েছে। এই স্ট্রাকচারটি সম্পূর্ণ হওয়ার পর, তা ইনস্ট্রুমেন্টটির একটি আপওয়ার্ড ওয়েভ সিকোয়েন্সে রূপান্তরিত হতে পারে। তবে, বর্তমান ওয়েভ বিশ্লেষণ অনুযায়ী, ওয়েভ 5 এখনও সম্পন্ন হয়নি। ফলস্বরূপ, ইউরোর মূল্য 1.13-এর লেভেলের দিকে নেমে যেতে পারে।
বুধবার EUR/USD পেয়ারের এক্সচেঞ্জ রেট 15 বেসিস পয়েন্ট বেড়েছে, যদিও এই ওঠানামার মাত্রা খুবই সামান্য হিসেবে বিবেচিত হয়। ট্রেডাররা ইউরো ক্রয় বা বিক্রয়ের কোনো কারণ খুঁজে পাচ্ছে না, যেকারণে এটির মূল্য প্রায় স্থবির রয়েছে। বৃহস্পতিবার সকালে, ইউরোর মূল্য আরও 20 পিপস বেড়েছে, যা আমাকে এই সিদ্ধান্তে পৌঁছাতে বাধ্য করছে যে C-তে ওয়েভ 4-এর গঠন আরও জটিল হয়ে উঠছে। যদি সত্যিই তাই হয়, তবে 1.15-এর লক্ষ্যমাত্রার দিকে এই পেয়ারের মূল্য বৃদ্ধি অব্যাহত থাকবে।
আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের বৈঠকের ফলাফল জানা যাবে। এই ফলাফল নিয়ে বিন্দুমাত্র কোনো রহস্য নেই। পরপর দ্বিতীয় দফায় মুদ্রানীতি কঠোর করার সম্ভাবনা খুবই কম। এই সম্ভাবনা শূন্যের কোঠায় নয়, তবে খুবই সামান্য। সকালে এই সম্ভাবনার কারণেই হয়তো ইউরোর মূল্য বৃদ্ধি পেয়ে থাকতে পারে; তবে, গত এক মাসে ইউরোর মূল্যের ওঠানামার মাত্রা অত্যন্ত দুর্বল ছিল, তাই 20-পিপসের এই মূল্য বৃদ্ধি ট্রেডারদের মধ্যে তেমন কোনো প্রভাব ফেলেনি। সত্যি বলতে, আমি কেবল তখনই মার্কেটে প্রতিক্রিয়া সৃষ্টির আশা করতে পারি যদি ইসিবি অপ্রত্যাশিতভাবে সুদের হার বাড়ায়। ক্রিস্টিন লাগার্ডের বক্তৃতা থেকে আমি কিছুই আশা করছি না। যদি ইসিবি মুদ্রানীতি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয়, তাহলে পরবর্তী বৈঠকে লাগার্ডে সুদের হার বৃদ্ধির প্রতিশ্রুতি দেবেন সেই সম্ভাবনা কম। খুব সম্ভবত, ইসিবির প্রেসিডেন্ট ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি ও জ্বালানি তেলের মূল্য সম্পর্কিত অনিশ্চয়তার ওপর আলোকপাত করবেন। আজ চমক ঘটার সম্ভাবনা থাকলেও, সেই সম্ভাবনা বেশ কম।
বৃহস্পতিবার অন্য কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট নেই। ইউরোর মূল্য কারেকশনের মধ্যে রয়েছে, তাই আমি এখনও ডাউনওয়ার্ড ওয়েভের গঠন সম্পূর্ণ করার জন্য মার্কিন ডলারের আরও দর বৃদ্ধির প্রত্যাশা করছি। এরপর, আমি অন্তত একটি কারেকটিভ ওয়েভ সিকোয়েন্সের আশা করছি, যা সম্পন্ন হতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। আমি আশা করছি না যে EUR/USD ইন্সট্রুমেন্টটির মূল্য 1.13 লেভেলের নিচে উল্লেখযোগ্যভাবে দরপতনের শিকার হবে। ওয়েভ 4 হয়তো ইতোমধ্যেই সম্পন্ন হয়ে গেছে।
EUR/USD-এর উপর আমার বিশ্লেষণের ভিত্তিতে, আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে ইন্সট্রুমেন্টটি চলমান ট্রেন্ডের আপওয়ার্ড সেগমেন্টে (নিচের চিত্রটি দেখুন) রয়েছে, যদিও স্বল্পমেয়াদী দৃষ্টিকোণ থেকে এটি ট্রেন্ডের ডাউনওয়ার্ড সেগমেন্টে রয়েছে। আমার মতে, লং পজিশন ওপেন করার চেষ্টা করার জন্য এটি একটি ভালো সময়, যদিও ইন্সট্রুমেন্টটির মূল্য এখনও C-এর ওয়েভ 5-এর 1.13 লেভেল পর্যন্ত নেমে যেতে পারে। ওয়েভ বিশ্লেষণ প্রায়শই অপ্রত্যাশিত ফলাফল নিয়ে আসে, তাই আমি এখনই এই পেয়ারের লং পজিশন ওপেন করার কথা বিবেচনা করছি।
সার্বিক পরিস্থিতি অনুযায়ী, ট্রেন্ডের একটি আপওয়ার্ড সেগমেন্ট দৃশ্যমান, যার পরে একটি কারেকটিভ ওয়েভ সিকোয়েন্স শুরু হয়েছে। অদূর ভবিষ্যতে, আমাদের ওয়েভ C গঠিত হওয়ার প্রত্যাশা করা উচিত, যার লক্ষ্যমাত্রা 1.1352 লেভেলের কাছাকাছি অবস্থিত, যা ফিবোনাচি স্কেলে 38.2%-এর সাথে সঙ্গতিপূর্ণ। A-B-C স্ট্রাকচারটি সম্পন্ন হওয়ার পর, নতুন করে দীর্ঘমেয়াদী ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হতে পারে।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।