empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

21.07.202607:25 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: WTI-এর মূল্যের বিশ্লেষণ ও পূর্বাভাস। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে এবং হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে

Exchange Rates 21.07.2026 analysis

সোমবার, এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) তেলের মূল্য প্রায় $81.60-এ অবস্থান করছিল।

এই সামান্য দরপতন সত্ত্বেও, মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনার ফলে বিশ্বব্যাপী সম্ভাব্য সরবরাহ ব্যাঘাতের উদ্বেগের মধ্যে জ্বালানি তেলের মূল্য বাড়তি সহায়তা পাচ্ছে। তাছাড়া, রয়টার্সের মতে, ইয়েমেনের হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধের ঘোষণা দিয়েছে। গোষ্ঠীটির একজন সামরিক প্রতিনিধি বলেছেন যে এই পদক্ষেপ অবিলম্বে কার্যকর হবে, সেইসাথে এটিকে সৌদি আরবের বিরুদ্ধে একটি সামুদ্রিক নিষেধাজ্ঞা বলে অভিহিত করা হয়েছে, যদিও এটি কীভাবে প্রয়োগ করা হবে সে সম্পর্কে কোনো বিশদ বিবরণ দেওয়া হয়নি।

উপরন্তু, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার দ্বন্দ্ব এখনও মার্কেটকে ব্যাপকভাবে প্রভাবিত করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানী স্থাপনাগুলির বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে যখন তেহরান দৃঢ়ভাবে হরমুজ প্রণালীর প্রতিরক্ষায় নিয়োজিত আছে - যা বিশ্বব্যাপী জ্বালানি রপ্তানির জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ। এই সমুদ্রপথের মাধ্যমে চলাচলে দীর্ঘস্থায়ী কোনো বাধা সৃষ্টি হলে তা বিশ্বব্যাপী তেল সরবরাহের পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে।

তবুও, ট্রেডাররা চলমান কূটনৈতিক প্রচেষ্টার বিষয়েও সংকেত পাচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন যে তেহরান তার জাতীয় স্বার্থের ভিত্তিতে সামরিক এবং কূটনৈতিক পদ্ধতির সমন্বয় করছে, এই ধারণাটিকেও অস্বীকার করা হয়েছে যে এই দুটি পন্থা একসাথে চলতে পারে না। তিনি আরও নিশ্চিত করেছেন যে সাম্প্রতিক দিনগুলোতে, উত্তেজনা হ্রাস করার লক্ষ্যে মধ্যস্থতাকারী এবং ইরানী কর্মকর্তাদের মধ্যে বার্তা বিনিময় হয়েছে, যা চলমান বৈরিতা সত্ত্বেও অনানুষ্ঠানিক কূটনৈতিক প্রচেষ্টার ইঙ্গিত দেয়।

ING-এর বিশ্লেষকরা জোর দিয়ে বলছেন যে সম্ভাব্য সরবরাহ ব্যাঘাতের ক্ষেত্রে জ্বালানি তেলের বাজার অত্যন্ত সংবেদনশীল। ব্যাংকটির বিশ্লেষকরা উল্লেখ করেছে যে হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কারগুলো চলাচলের ক্ষেত্রে উল্লেখযোগ্য বাঁধার সম্মুখীন হচ্ছে এবং প্রত্যাশা অনুযায়ী মার্কিন কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ থেকে তেল সরবরাহ বন্ধ হলে সরবরাহ-সম্পর্কিত ঝুঁকির প্রভাবে মার্কেটে আরও অস্থিরতা সৃষ্টি হতে পারে। ING-এর বিশেষজ্ঞরা আরও উল্লেখ করেছে যে স্পেকুলেটিভ বিনিয়োগকারীরা গত সপ্তাহে ICE ব্রেন্ট কন্ট্র্যাক্টে তাদের নেট লং পজিশন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে, যা উচ্চমাত্রার অস্থিরতা সত্ত্বেও অব্যাহত বুলিশ বা ঊর্ধ্বমুখী প্রবণতার সম্ভাবনা নির্দেশ করে।

ফলে, জ্বালানি তেলের বাজার চাপের মধ্যে রয়েছে, চলমান কূটনৈতিক তৎপরতার দ্বারা অনুপ্রাণিত মূল্য বৃদ্ধির ম্লান আশাবাদের মধ্যে ভারসাম্য বজায় রয়েছে এবং আশঙ্কা রয়েছে যে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেলে তা আবার সরবরাহ ব্যাহত হওয়ার বিষয়ে উদ্বেগ সৃষ্টি করতে পারে।

টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে, অসিলেটরগুলো মিক্সড জোনে রয়েছে, যা মার্কেটে অস্থিরতার সম্ভাবনা নির্দেশ করছে এবং ইঙ্গিত দিচ্ছে যে এখনও কোনো নির্দিষ্ট প্রবণতা শুরু হয়নি। বুল বা ক্রেতাদের আরও মূল্য বৃদ্ধির ব্যাপারে আত্মবিশ্বাস অর্জন করতে হলে WTI-এর মূল্যকে 50-ডে এবং 100-ডে SMA অতিক্রম করা আবশ্যক। 50-ডে EMA-তে WTI-এর মূল্যের সাপোর্ট লেভেল রয়েছে। পরবর্তী সাপোর্ট লেভেল হিসেবে $78.00-এর রাউন্ড লেভেলকে বিবেচনা করা হচ্ছে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.