empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

06.07.202611:06 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: জ্বালানি তেলের মূল্য 'বটম লেভেল' খুঁজে পেয়েছে

Relevance up to 03:00 UTC--4

প্রান্তিক ভিত্তিতে ঐতিহাসিক দরপতনের পর জ্বালানি তেলের মূল্য এখন ভারসাম্য খোঁজার চেষ্টায় একটি সীমিত রেঞ্জের মধ্যে ওঠানামা করছে। ব্রেন্ট ক্রুড অয়েলের মূল্য ব্যারেলপ্রতি $72 ছাড়িয়ে গেছে, অন্যদিকে ডব্লিউটিআই-এর দাম ব্যারেলপ্রতি $69-এর কাছাকাছি অবস্থান করছে। ট্রেডাররা বর্তমানে এমন দুটি প্রধান বিষয়ের প্রভাব মোকাবিলা করছে যা নিম্নমুখী প্রবণতার চাপ সৃষ্টি করছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে এবং ওপেক প্লাস সরবরাহ বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। এই দুটি সংকেতই মূলত দরপতনের ইঙ্গিতবাহী; কেবল ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে বাড়তি মূল্যের প্রভাব কারণেই তেলের মূল্য আরও বড় ধরনের পতনের হাত থেকে রক্ষা পাচ্ছে।

Exchange Rates 06.07.2026 analysis

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ-চলাচল ব্যবস্থা পুনরুদ্ধারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে, তবে এই বিষয়ে কোনো উদ্বেগ নেই তা নয়। বেশ কয়েকটি জাহাজ রহস্যজনকভাবে দিক পরিবর্তন করে ফিরে গেছে এবং তার ঠিক পরের দিন, অর্থাৎ রবিবার, যুক্তরাষ্ট্রের নিরাপত্তাবেষ্টিত করিডোর দিয়ে জাহাজ চলাচলে পুনরুদ্ধারের লক্ষণ দেখা গেছে। মার্কিন নৌবাহিনী এখনো দাবি করছে যে সেখানে উল্লেখযোগ্য ঝুঁকি রয়েছে এবং হরমুজ প্রণালীর মধ্যাঞ্চলে মাইন পাতা আছে; ফলে জাহাজগুলো ইরানি সামরিক বাহিনীর নজর এড়ানোর চেষ্টা করছে। পরিস্থিতির এই দ্বিমুখী বিষয়টি গুরুত্বপূর্ণ। বাস্তবে তেলের সরবরাহ অব্যাহত থাকলেও, এই রুটের নিরাপত্তা নিয়ে দীর্ঘস্থায়ী আশঙ্কার কারণে তেলের মূল্য পুরোপুরিভাবে হ্রাস পাচ্ছে না।

ওপেক প্লাসের সিদ্ধান্তটি জ্বালানি তেলের মূল্যের বিয়ারিশ বা নিম্নমুখী প্রবণতায় বাড়তি অবদান রেখেছে। সৌদি আরব ও রাশিয়ার নেতৃত্বে সাতটি দেশ দৈনিক আরও ১,৮৮,০০০ ব্যারেল উৎপাদন কোটা বাড়াতে সম্মত হয়েছে; এর মাধ্যমে কয়েক বছর আগে আরোপিত বিধিনিষেধ শিথিল করার প্রক্রিয়া অব্যাহত রাখা হচ্ছে। যদিও এই অতিরিক্ত উৎপাদনের বিষয়টি আপাতত অনেকটাই তাত্ত্বিক পর্যায়ে রয়েছে, তবুও এর মাধ্যমে যে বার্তাটি পাওয়া যাচ্ছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে উৎপাদন বাড়ানোর বিষয়ে জোটটির স্পষ্ট আগ্রহ ফুটে উঠেছে। উপসাগরীয় অঞ্চলের বৃহত্তম উৎপাদনকারী দেশগুলো ইতোমধ্যেই দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে। সৌদি আরবের রপ্তানি কার্যক্রম যুদ্ধের আগের পর্যায়ের কাছাকাছি পৌঁছে গেছে এবং সংঘাতের সময় ওপেক থেকে বেরিয়ে যাওয়া সংযুক্ত আরব আমিরাতও পুনরায় তেল রপ্তানি শুরু করেছে।

ওয়াল স্ট্রিটের ব্যাংকগুলোর থেকে বিয়ারিশ প্রবণতা এবং আরও দরপতনের পূর্বাভাস কোনো বিস্ময়কর বিষয় নয়। সাময়িক শান্তি চুক্তির পর দ্বিতীয় প্রান্তিকে ব্রেন্ট ক্রুড অয়েলের মূল্য ৩০% কমেছে এবং সিটিগ্রুপ ইতোমধ্যেই ইঙ্গিত দিচ্ছে যে, বছরের শেষ নাগাদ এর মূল্য আবার $60-এ ফিরে আসতে পারে। এর মানে দাঁড়ায়, রাজনৈতিক পরিস্থিতি উত্তেজনাকর হওয়া সত্ত্বেও বর্তমানে তা সরবরাহ স্বাভাবিকীকরণের প্রক্রিয়ায় কোনো বাধা সৃষ্টি করছে না।

Exchange Rates 06.07.2026 analysis

জ্বালানি তেলের মূল্যের বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী, ক্রেতাদের জ্বালানি তেলের মূল্যকে নিকটস্থ রেজিস্ট্যান্স $69.58-এ নিয়ে যেতে হবে। এতে করে জ্বালানি তেলের মূল্যের $71.69-এর লক্ষ্যমাত্রার দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে, যা ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়া বিশেষভাবে চ্যালেঞ্জিং হবে। পরবর্তী লক্ষ্যমাত্রা হিসেবে $73.79 এরিয়া নির্ধারণ করা যেতে পারে। যদি তেলের দরপতন হয়, তাহলে মূল্য $67.22-এ থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। তারা সফল হলে এই রেঞ্জ ব্রেক করে মূল্য নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনের উপর উল্লেখযোগ্য আঘাত হিসেবে বিবেচিত হবে এবং তেলের মূল্য $63.79 পর্যন্ত নেমে যেতে পারে, যেখানে পরবর্তীতে $59.96 পর্যন্ত দরপতনের সম্ভাবনাও রয়েছে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.