Our team has over 7,000,000 traders!
Every day we work together to improve trading. We get high results and move forward.
Recognition by millions of traders all over the world is the best appreciation of our work! You made your choice and we will do everything it takes to meet your expectations!
We are a great team together!
InstaSpot. Proud to work for you!
Actor, UFC 6 tournament champion and a true hero!
The man who made himself. The man that goes our way.
The secret behind Taktarov's success is constant movement towards the goal.
Reveal all the sides of your talent!
Discover, try, fail - but never stop!
InstaSpot. Your success story starts here!
গতকাল মার্কিন ইক্যুইটি সূচকগুলোতে মিশ্র প্রবণতার সাথে লেনদেন শেষ হয়েছে। S&P 500 সূচক 0.26% হ্রাস পেয়েছে, এবং নাসডাক 100 সূচক 0.41% হ্রাস পেয়েছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক 0.41% বৃদ্ধি পেয়েছে।
স্টক মার্কেটগুলো আবারও চাপের সম্মুখীন হয়েছে — পাঁচ দিনের মধ্যে চতুর্থ দিনের মতো নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে। MSCI এশিয়া প্যাসিফিক সূচক 1.6% হ্রাস পেয়েছে, এবং দক্ষিণ কোরিয়ার কসপি সূচক 4%-এরও বেশি হ্রাস পেয়েছে। মঙ্গলবার অস্থির এক সেশনের পর আজ মার্কিন স্টক সূচকের ফিউচার্স প্রায় 0.2% দরপতনের শিকার হয়েছে। স্বর্ণের দর প্রায় 2% কমে আউন্স প্রতি $4,200-এর নিচে অবস্থান করেছে। ১০-বছর মেয়াদী মার্কিন ট্রেজারি বন্ডের ইয়েল্ড বা লভ্যাংশ দুই বেসিস পয়েন্ট বেড়ে 4.53%-এ পৌঁছেছে। দুই বছর মেয়াদী বন্ডের ইয়েল্ড বা লভ্যাংশ এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ স্তরে রয়েছে।
ট্রেডাররা আজ রাতে প্রকাশিতব্য মার্কিন যুক্তরাষ্ট্রের মে মাসের ভোক্তা মূল্য সূচক সংক্রান্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে। সর্বসম্মত পূর্বাভাস অনুযায়ী, সামগ্রিক ভোক্তা মূল্য সূচক বার্ষিক ভিত্তিতে বৃদ্ধি পেয়ে ৪.২%-এ পৌঁছাতে পারে (এপ্রিলের ৩.৮%-এর তুলনায়)। মূল মুদ্রাস্ফীতির হার এক মাস আগের ২.৮%-এর বিপরীতে ২.৯%-এ পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। ফেডের নতুন চেয়ারম্যান কেভিন ওয়ার্শের জন্য এবারের ভোক্তা মূল্য সূচক সংক্রান্ত প্রতিবেদন প্রথম গুরুতর নীতিগত পরীক্ষা হতে যাচ্ছে, যিনি ১৬-১৭ জুন তার প্রথম ফেড বৈঠকে সভাপতিত্ব করবেন। যদি আসন্ন মুদ্রাস্ফীতি প্রতিবেদনের ফলাফল প্রত্যাশার চেয়ে বেশি হয়, তাহলে সুদের হার এখনও কমানো সম্ভব—এই কথা ট্রেডারদের বোঝানো অত্যন্ত কঠিন হবে।
বন্ড মার্কেট ইতোমধ্যেই নিজস্ব সিদ্ধান্তে উপনীত হচ্ছে। ট্রেডাররা আগামী মাসগুলোতে ফেড কর্তৃক একাধিকবার সুদের হার বৃদ্ধির জন্য সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছে; কেউ কেউ সেপ্টেম্বরের শুরুতেই এমন পদক্ষেপের আশঙ্কা করছেন। ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংক গতকাল জানিয়েছে যে, আগামী সপ্তাহে ফেড সম্ভবত আর্থিক নীতিমালার নমনীয়করণ সংক্রান্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা থেকে বিরত থাকবে এবং ওয়ার্শ ট্রেডারদের প্রত্যাশার চেয়ে আরও বেশি কঠোর অবস্থান গ্রহণ করবে বলে ঝুঁকি রয়েছে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মধ্যে মার্কিন অর্থনীতি যত বেশিদিন স্থিতিশীল থাকবে, ফেডের ওপর পদক্ষেপ নেওয়ার চাপ তত বাড়বে।
ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট এই উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে। মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে। তবে জ্বালানি তেলের মূল্যে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি — ব্রেন্ট ক্রুডের দর মঙ্গলবারের লোকসান আংশিকভাবে পুষিয়ে নিয়ে প্রায় ৯২ ডলারে স্থির হয়েছে। তবে, হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ রয়েছে এবং আলোচনা থমকে আছে। ফেডের জন্য এর অর্থ হলো, আগামী মাসগুলোতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির এই আকস্মিক ধাক্কা দূর হবে না, এবং প্রতিটি নতুন প্রতিবেদন প্রকাশের সাথে সাথে আর্থিক নীতিমালা অপরিবর্তিত রাখার সুযোগ আরও সংকুচিত হচ্ছে।
টেকনিক্যাল বিশ্লেষণ অনুযায়ী, S&P 500 সূচকের ক্রেতাদের তাৎক্ষণিক কাজ হচ্ছে $7,355-এর রেজিস্ট্যান্স লেভেল অতিক্রম করানো। তাহলে আরও ঊর্ধ্বমুখী প্রবণতা নিশ্চিত হবে এবং সূচকটির মূল্যের $7,381-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হবে। সূচকটির দর $7,404 উপরে বজায় রাখা গেলে ক্রেতাদের অবস্থান আরও দৃঢ় হবে। নিম্নমুখী প্রবণতার ক্ষেত্রে সূচকটির দর $7,339-এ থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হতে হবে। ঐ লেভেল ব্রেক করে নিম্নমুখী হলে সূচকটির দর সম্ভবত $7,319-এ নেমে যাবে এবং পরবর্তীতে $7,300-এর দিকে দরপতনের সম্ভাবনা উন্মুক্ত হবে।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।