Our team has over 7,000,000 traders!
Every day we work together to improve trading. We get high results and move forward.
Recognition by millions of traders all over the world is the best appreciation of our work! You made your choice and we will do everything it takes to meet your expectations!
We are a great team together!
InstaSpot. Proud to work for you!
Actor, UFC 6 tournament champion and a true hero!
The man who made himself. The man that goes our way.
The secret behind Taktarov's success is constant movement towards the goal.
Reveal all the sides of your talent!
Discover, try, fail - but never stop!
InstaSpot. Your success story starts here!
বিটকয়েনের মূল্যের সামান্য ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে, যা আসলে প্রায় দেড় থেকে দুই মাস ধরে চলমান কারেকশনের অংশ। এটি দৈনিক টাইমফ্রেমে স্পষ্টভাবে দৃশ্যমান। লোয়ার লিকুইডিটি পুল অক্ষত রয়েছে এবং প্রায় 90% সম্ভাবনা রয়েছে যে বিটকয়েনের মূল্য পুনরায় সেখানে পৌঁছাবে। গত সপ্তাহে কারেকশন শেষ হতে পারে এমন প্রাথমিক সংকেত দেখা গিয়েছিল, কিন্তু সপ্তাহান্তে বিটকয়েনের মূল্য পুনরায় বৃদ্ধি পাওয়া শুরু করেছে। এখন আমরা পরবর্তী স্পষ্ট সংকেতের অপেক্ষায় আছি, যা আড়াই মাসব্যাপী চলমান কারেকশনের সমাপ্তি নিশ্চিত করবে।
এদিকে ক্রিপ্টোকোয়ান্টের বিশ্লেষকরা জানিয়েছেন যে বিটকয়েনের পারপেচুয়াল ফিউচার্সের চাহিদা বৃদ্ধির কারণে এপ্রিল মাসে বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেয়েছে, যেখানে স্পট মার্কেটে চাহিদা কমছে। সহজ ভাষায় বলতে গেলে, এপ্রিল মাসে ট্রেডাররা লিভারেজড লং পজিশন খুলছিলেন, যা চলমান ঊর্ধ্বমুখী প্রবণতার স্পেকুলেটিভ ধরন নির্দেশ করে। বিটকয়েনের স্পট মার্কেটে দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীরা বড় আকারে "ডিজিটাল স্বর্ণ" বিক্রি করছিলেন। যদি এটি মূলত স্পেকুলেশন হয়, তাহলে ট্রেডারদের মধ্যে টেকসই ও দীর্ঘমেয়াদে বিটকয়েনের কেনার প্রবণতা বিরাহ করছে না, এবং সামান্য দরপতনও লং পজিশনের লিকুইডেশন ও প্রফিট-টেকিংয়ের প্রবণতা শুরু করতে পারে। ক্রিপ্টোকোয়ান্টের আরও উল্লেখ করেছে যে ফিউচার্সের কারণ মূল্যের উত্থান ঘটলে সাধারণত মূল প্রবণতা বদলায় না।
স্পট ও ফিউচার্স চাহিদার মধ্যে বিচ্যুতি এই ঊর্ধ্বমুখী প্রবণতার ভঙ্গুরতাকে সবচেয়ে ভালোভাবে প্রতিফলিত করে। এই ধরনের উত্থান মূলত লিভারেজ ও দ্রুত লাভের তৃষ্ণার উপর গড়ে ওঠে — স্বাভাবিকভাবেই তা স্থিতিশীল বা দীর্ঘস্থায়ী হতে পারে না। ক্রিপ্টোকোয়ান্ট আরও জানিয়েছে যে বিটকয়েনের আরও মূল্য বৃদ্ধির জন্য মৌলিক ভিত্তির অভাব রয়েছে। একবার "ফিউচার্স লেগ" শেষ হলে মার্কেটে প্রায়শই কারেকশনে চলে যায়। মার্কেটে বিয়ারিশ প্রবণতার মধ্যে ফিউচার্স লেগ কেবল একটি কারেকশন হিসেবে বিবেচিত হয়, তাই সেটি শেষ হলে পুনরায় নিম্নমুখী প্রবণতা শুরু হতে পারে। ক্রিপ্টোকোয়ান্টের বিশ্লেষকরা বলেছেন যে ক্রিপ্টো মার্কেটের বর্তমান পরিস্থিতি 2022 সালের সঙ্গে বেশ শক্তিশালীভাবে সাদৃশ্যপূর্ণ: স্পট মার্কেটে বিটকয়েনের চাহিদা ইতিবাচক পরিবর্তন ছাড়া বিটকয়েনের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতার ধারাবাহিকতার সম্ভাবনা নেই।
BTC/USD-এর ট্রেডিংয়ের পরামর্শ
বিটকয়েনের মূল্যের একটি পূর্ণাঙ্গ নিম্নমুখী প্রবণতা গঠিত হচ্ছে—এর বিপরীতে শুধুমাত্র কারেকশনভিত্তিক ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। আমরা এখনও $57,500-এর দিকে (তিন বছরের উর্ধ্বমুখী প্রবণতার 61.8% ফিবোনাচ্চি লেভেল) দরপতনের প্রত্যাশা করছি এবং এই প্রবণতা পরিবর্তনের কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। এমনকি $57,500 লেভেলও আর দরপতনের চূড়ান্ত মাত্রা হিসেবে বিবেচিত হচ্ছে না। বর্তমান পয়েন্ট অব ইন্টারেস্ট এরিয়াগুলো থেকে কেবল দৈনিক টাইমফ্রেমে প্রায় $79,300–$81,200-এর নিকটস্থ বিয়ারিশ FVG দৃশ্যমান রয়েছে। বিটকয়েনের মূল্য এই জোনে তৃতীয়বার প্রতিক্রিয়া দেখিয়েছে, তাই আমরা সেখানে আবারও প্রতিক্রিয়ার প্রত্যাশা করছি। তবে এখন নতুন রিভার্সালের জন্য বিশেষ কিছু নিশ্চয়তার দরকার হবে — যেমন লোয়ার টাইমফ্রেমে স্ট্রাকচারের ব্রেক এবং নতুন বিয়ারিশ প্যাটার্নগুলোর গঠন। নিম্নমুখী প্রবণতার ক্ষেত্রে বিটকয়েনের মূল্যের $60,000-এর নিচে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়।
দৈনিক টাইমফ্রেমে ইথেরিয়ামের মূল্যের নিম্নমুখী প্রবণতা এখনও চলমান রয়েছে, এর বিপরীতে কারেকশনভিত্তিক ঊর্ধ্বমুখী মুভমেন্ট দেখা যাচ্ছে। মূল সেল প্যাটার্ন হিসেবে সাপ্তাহিক টাইমফ্রেমের বিয়ারিশ অর্ডার ব্লক (OB) অব্যাহত ছিল এবং আছে। যেমনটি আমরা সতর্ক করেছিলাম, সেই সিগন্যালের ফলে সৃষ্ট মুভমেন্ট শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হতে পারে এবং এটি এখনও অব্যাহত আছে। নিকট ভবিষ্যতে ইথারের মূল্যের একটি দুর্বল ঊর্ধ্বমুখী কারেকশন অব্যাহত থাকতে পারে, কিন্তু প্রতিটি কারেকশনই এক সময় শেষ হয়। দৈনিক টাইমফ্রেমে পরবর্তী FVG-তে একটি সেল সিগন্যাল গঠিত হতে পারে, এবং তৃতীয় প্রচেষ্টায় বিটকয়েনেরও নিজস্ব সিগন্যাল গঠিত হতে পারে। অতএব লোয়ার টাইমফ্রেমে স্ট্রাকচারের ব্রেক এবং হায়ার টাইমফ্রেমে বিয়ারিশ প্যাটার্নের গঠনের (বা তার প্রতি প্রতিক্রিয়া) দিকে নজর রাখতে হবে। ইথেরিয়ামের মূল্যের 2026 সালের সর্বনিম্ন লেভেল $1,744-এ পৌঁছানোর যথেষ্ট সম্ভাবনা আছে।
চার্টের ব্যাখা
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।