empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

04.05.202607:19 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ৪ মে কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

Relevance up to 23:00 2026-05-04 UTC--4

শুক্রবারের ট্রেডিংয়ের পর্যালোচনা:

EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

Exchange Rates 04.05.2026 analysis

শুক্রবার আবারও EUR/USD পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হওয়ার প্রচেষ্টা পরিলক্ষিত হয়েছিল, কিন্তু সপ্তাহান্তে প্রকাশিত ভূ-রাজনৈতিক সংবাদগুলোর প্রভাবে নতুন করে মার্কিন ডলারের চাহিদা বাড়ে। মধ্যপ্রাচ্যের সামরিক সংঘর্ষের শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা দিন দিন ক্ষীণ হয়ে যাচ্ছে, যা নির্দিষ্ট সময়ে মার্কিন ডলারের পক্ষে কাজ করতে পারে। তবু আমাদের ধারণা অনুযায়ী ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট মার্কিন ডলারকে এখন আর সেই শক্তিশালী সহায়তা প্রদান করবে না যেমনটি ফেব্রুয়ারি বা মার্চে দেখা গিয়েছিল। ইতিবাচক লক্ষণ হিসেবে দেখা যায় যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ স্থগিত রয়েছে, এবং ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রতিপক্ষের বিপরীতে নিরঙ্কুশ বিজয় অর্জনের ঘোষণা দিয়েছেন। হরমুজ প্রণালীর অবরোধ অব্যাহত রয়েছে, যা তেল ও গ্যাসের দামের উপর নেতিবাচক প্রভাব ফেলবে, তবে একই সঙ্গে পরিস্থিতি খুব বেশি খারাপ হচ্ছে না এবং বিশ্ব ক্রমান্বয়ে এই অবরোধের প্রতি অভ্যস্ত হয়ে উঠছে। তাই শুক্রবার এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা পুনরায় শুরু করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল, তবে এটি নিশ্চয়ই শেষ চেষ্টা হবে না। তাই আমরা ইউরোর মূল্যের বুলিশ প্রবণতার পূর্বাভাস বজায় রাখছি।

EUR/USD পেয়ারের 5M চার্ট

Exchange Rates 04.05.2026 analysis

শুক্রবার 5-মিনিটের টাইমফ্রেমে বেশ কয়েকটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল, কিন্তু ট্রেডাররা কোনোটি থেকেই মুনাফা অর্জনের সুযোগ পায়নি। এই পেয়ারের মূল্যের 1.1745-1.1754 ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার পর একটি উর্ধ্বমুখী প্রবণতা প্রত্যাশিত ছিল; তবে ট্রাম্প আরেকবার ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করায় এই পেয়ারের দরপতন শুরু হয়েছিল।

সোমবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। সময়ের সাথে সাথে ভূ-রাজনৈতিক পরিস্থিতির কোনোরকম উন্নতি বা অবনতি হচ্ছে না। বিশ্ব ক্রমান্বয়ে মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতার সাথে খাপ খাইয়ে নিচ্ছে এবং বিকল্প জ্বালানি উৎস খুঁজছে, যেমন যুক্তরাষ্ট্র। অতএব এই পর্যায়ে মার্কিন ডলারের উল্লেখযোগ্য দর বৃদ্ধির আশা করা যৌক্তিক নয়। সর্বোচ্চ আমরা একটি কারেকশনের প্রত্যাশা করতে পারি, যা আমরা গত দুই সপ্তাহ ধরেই দেখছি।

সোমবার, যদি এই পেয়ারের মূল্য 1.1745-1.1754 এরিয়া থেকে বাউন্স করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.1655-1.1666 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.1745-1.1754 এরিয়ার ওপরে কনসলিডেট করে, তাহলে নতুন লং পজিশন বিবেচনা করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1830-1.1837 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1354-1.1363, 1.1413, 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1591, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1830-1.1837, 1.1899-1.1908। সোমবার ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড বক্তব্য দেবেন, তবে আমরা এটিকে গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসাবে বিবেচনা করছি না, কেননা মাত্র গত সপ্তাহেই ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং ট্রেডাররা প্রয়োজনীয় সকল তথ্য পেয়েছে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.