empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

17.04.202610:57 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: মার্কিন স্টক মার্কেটের আপডেট, ১৭ এপ্রিল: S&P 500 সূচক রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, নাসডাক সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা থেমেছে

Relevance up to 02:00 2026-04-18 UTC--4
গতকাল মার্কিন ইক্যুইটি সূচকগুলোতে ঊর্ধ্বমুখী প্রবণতার সাথে লেনদেন হয়েছিল। S&P 500 সূচক 0.26% বৃদ্ধি পেয়েছে, নাসডাক 100 সূচক 0.36% বৃদ্ধি পেয়েছে, এবং ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ 0.24% পতনের শিকার হয়েছে।বিশ্ব ইক্যুইটি মার্কেটে পরিলক্ষিত রেকর্ড ঊর্ধ্বমুখী প্রবণতার গতিশীলতা মন্থর হয়ে এসেছে এবং এশীয় স্টক ম মার্কেটেও তা স্থগিত হয়েছে। আসন্ন সপ্তাহান্তের আগে ঝুঁকি হ্রাসের উদ্দেশ্যে বিনিয়োগকারীরা পজিশন হ্রাস করতে শুরু করেছেন। সংক্ষেপে বলা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর অগ্রগতি বিষয়ক অনিশ্চয়তাই ট্রেডারদের সতর্ক অবস্থানের প্রধান কারণ ছিল। শান্তি আলোচনার অনিশ্চয়তা মার্কেটের সামগ্রিক পরিস্থিতিকে সরাসরি প্রভাবিত করছে, ফলে ট্রেডাররা মুনাফা তুলে নিয়ে ঝুঁকি থেকে দূরে সরে যাচ্ছে।

Exchange Rates 17.04.2026 analysis

এই প্রেক্ষাপটে এশীয় স্টক সূচকগুলোতে মিশ্র প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। ট্রেডাররা কূটনৈতিক উদ্যোগের অগ্রগতি সংক্রান্ত সংবাদের উপর নজর রাখছে যা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে এবং ফলে বিশ্ব বাজারেও প্রভাব ফেলতে পারে। যুদ্ধবিরতির পরবর্তী ধাপগুলো সম্পর্কে স্পষ্ট সঙ্কেত না থাকায় ট্রেডাররা আরও রক্ষণশীলভাবে পোর্টফোলিও পরিচালনা করছে।যেখানে গতকাল আশাব্যঞ্জক পরিস্থিতি বিরাজ ছিল, সেখানে আজ ট্রেডাররা সতর্ক অবস্থান গ্রহণ করেছে। বিনিয়োগকারীদের পজিশন হ্রাসের সিদ্ধান্ত ইঙ্গিত দেয় যে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে স্পষ্ট ধারণা না আসা পর্যন্ত স্বল্পমেয়াদে ঊর্ধ্বমুখী প্রবণতার সম্ভাবনা সীমিত থাকতে পারে। একবার আলোচনার ফলাফল বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানা গেলে পরের সপ্তাহে আরও দৃঢ়ভাবে নির্দিষ্ট কোনো প্রবণতা শুরু হবে।

বৈশ্বিক ইক্যুইটি সূচক MSCI অল কান্ট্রি ওয়ার্ল্ড ইনডেক্স টানা 10 দিনের ঊর্ধ্বমুখী প্রবণতার উপর ভর করে বৃহস্পতিবার রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পরে 0.1% হ্রাস পেয়েছে। ওয়াল স্ট্রিটের স্টক সূচকগুলোও রেকর্ড উচ্চতায় থাকা অবস্থায় লেনদেন শেষ হলেও এশীয় সেশনে এই মোমেন্টাম ম্লান হয়ে গেছে, কারণ ট্রেডাররা মার্কিন-ইরান যুদ্ধবিরতি বহাল রাখার উদ্দেশ্যে সম্ভাব্য আলোচনার অগ্রগতির দিকে মনোযোগ দিয়েছেন, উল্লেখ্য যে যুদ্ধবিরতির মেয়াদ আগামী সপ্তাহে শেষ হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করার বিষয়ে আশাবাদ প্রকাশ করার পর ব্রেন্ট ক্রুডের দর 1.3% কমে ব্যারেল প্রতি $98.10-এ পৌঁছেছে। স্বর্ণের দাম সামান্য বেড়ে আউন্স প্রতি প্রায় $4,800-এ পৌঁছেছে, আর ট্রেজারি বন্ড ও মার্কিন ডলারের দরে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি—যা সপ্তাহ শেষের দিকে সতর্ক মনোভাব প্রতিফলিত করে।

বিনিয়োগকারীরা এমন মার্কিন-ইরান সম্ভাব্য আলোচনার অগ্রগতির দিকে নজর রাখছে, যা সফল আলোচনায় পরিণত হলে হরমুজ প্রণালী পুনরায় অবরোধমুক্ত হতে পারে, জ্বালানি তেলের সরবরাহ বাড়বে এবং ফেব্রুয়ারির শেষ থেকে সংঘাত শুরু হওয়ার পর জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে সৃষ্ট অর্থনৈতিক চাপ শিথিল হতে পারে।

এটি গ্লোবাল মার্কেটের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহের শেষ সেশনে মার্কেট টেকনিক্যাল ও সাইকোলজিক্যাল লেভেলে প্রবেশ করেছে এবং মধ্যপ্রাচ্য থেকে আরও স্পষ্ট সঙ্কেত না আসা পর্যন্ত খুব কমই ইতিবাচক পরিস্থিতি বিরাজ করছে।

গতকাল ট্রাম্প আবারও, কোনো প্রমাণ না দেখিয়ে, দাবি করেন যে ইরান এমন কিছু ছাড় দিতে রাজি হয়েছে যা তারা দীর্ঘদিন ধরে প্রত্যাখ্যান করছিল—যাতে পারমাণবিক অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা পরিত্যাগ এবং পারমাণবিক উপকরণের সম্ভাব্য হস্তান্তরকরণ রয়েছে। মার্কিন প্রেসিডেন্টের কথায় এই চুক্তিতে হরমুজ প্রণালীর খুলে দেওয়াও অন্তর্ভুক্ত থাকবে। তবে তেহরান ওই ধরনের ছাড় মেনে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেনি।

এছাড়াও ট্রাম্প ইজরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার এক মন্তব্যে এ কথা জানালেও তিনি হিজবুল্লাহর ব্যাপারে কোনো কিছু উল্লেখ করেননি। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Exchange Rates 17.04.2026 analysis

S&P 500-এর টেকনিক্যাল চিত্র অনুযায়ী, আজ ক্রেতাদের মূল কাজ হলো সূচকটির মূল্যের নিকটতম রেজিস্ট্যান্স $7,049 অতিক্রম করানো। তা হলে সূচকটির মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হবে এবং $7,066 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা খুলে যেতে পারে। ক্রেতাদের জন্য মূল অগ্রাধিকার হচ্ছে সূচকটির দর $7,087-এর ওপরে বজায় রাখা, যা ক্রেতাদের অবস্থানকে শক্তিশালী করবে। ঝুঁকি গ্রহণের প্রবণতা হ্রাস পেলে নিম্নমুখী মুভমেন্টের ক্ষেত্রে, সূচকটির দর $7,033-এর কাছাকাছি থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হতে হবে। ঐ লেভেল ব্রেক করে মূল্য নিম্নমুখী হলে দ্রুত ইন্সট্রুমেন্টতির মূল্য $7,013-এ নেমে যেতে পারে এবং $6,993-এর দিকে দরপতনের সম্ভাবনা উন্মুক্ত হতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.