empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

03.04.202607:22 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ৩ এপ্রিল কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

Relevance up to 23:00 2026-04-03 UTC--4

বৃহস্পতিবারের ট্রেডিংয়ের পর্যালোচনা:

EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

Exchange Rates 03.04.2026 analysis

বৃহস্পতিবার নিম্নমুখী প্রবণতার সাথে EUR/USD কারেন্সি পেয়ারের ট্রেডিং পরিলক্ষিত হয়েছে। গতকাল রাতেরবেলা ডোনাল্ড ট্রাম্পের আবারও ভাষণ দিয়েছেন যা প্রধান দুইটি কারেন্সি পেয়ারের ব্যাপক দরপতন সৃষ্টি করেছিল। মার্কিন প্রেসিডেন্ট আবারও পরস্পরবিরোধী মন্তব্য করেন, তবে মার্কেটে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে "আমরা ইরানকে ধংস করে দেব" এবং "আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিধ্বংসী আঘাত হানব" এই ধরনের উক্তিগুলো। এসব মন্তব্যের কারণেই ট্রেডার ও বিনিয়োগকারীরা আবারও "ঝুঁকিপূর্ণ" সকল অ্যাসেট থেকে বিনিয়োগ সরিয়ে নিতে বাধ্য হয়। বৃহস্পতিবার কোনো গুরুত্বপূর্ণ সামষ্টিক-অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হয়নি, এবং আপাতত টেকনিক্যাল চিত্রও উপেক্ষা করা যায় কারণ এই পেয়ারের মূল্য একমাত্র ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট দ্বারা প্রভাবিত হচ্ছে। ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে আমরা অ্যাসেন্ডিং ট্রেন্ডলাইনকে প্রাসঙ্গিক রাখার জন্য সমন্বয় করেছি, তবে একইভাবে অন্যান্য ট্রেন্ডলাইন অসংখ্যবার আঁকা যেতেই পারে।

EUR/USD 5M পেয়ারের চার্ট

Exchange Rates 03.04.2026 analysis


বৃহস্পতিবার ৫-মিনিটের টাইমফ্রেমে দুটি ট্রেডিং সিগনাল গঠিত হয়, যেগুলো প্রত্যাশা অনুযায়ী সন্তোষজনক ছিল না। ইউরোপীয় ট্রেডিং সেশনে এই পেয়ারের মূল্য 1.1527-1.1531 এরিয়ার নিচে কনসোলিডেট করেছিল, আর মার্কিন সেশনে এই পেয়ারের মূল্য সেই এরিয়ার উপরে পৌঁছায়। সুতরাং নতুন ট্রেডাররা দুইটি পজিশন ওপেন করতে পারতেন, যেগুলোর কোনোটি থেকেই উল্লেখযোগ্য লাভ করা যায়নি।


শুক্রবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্য অ্যাসেন্ডিং ট্রেন্ডলাইন ব্রেক করে ঊর্ধ্বমুখী হয়েছে এবং আবারও আমরা কোনো উল্লেখযোগ্য উর্ধ্বমুখী প্রবণতা দেখতে পাইনি। নতুন ট্রেন্ডলাইনটি কেবল আনুষ্ঠানিক হিসেবে বিবেচিত হচ্ছে। মার্কেটের ট্রেডাররা এখনও শুধুমাত্র ভূ-রাজনীতি এবং আবেগের ওপর ভিত্তি করে ট্রেড করছে। সুতরাং এই "রোলারকোস্টার রাইড" আরও অনেকদিন অব্যাহত থাকতে পারে। ট্রাম্প ক্রমাগত মার্কিন ডলারের দরপতন বা দর বৃদ্ধি উভয়ই উস্কে দিচ্ছেন।

শুক্রবার, যদি এই পেয়ারের মূল্য 1.1527-1.1531 এরিয়ার নিচে কনসোলিডেট করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন বিবেচনা করতে পারেন, যেখানে মূল্যের 1.1455-1.1474 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.1527-1.1531 এরিয়ার কাছ থেকে বাউন্স করে তাহলে লং পজিশন ওপেন করা যাবে, যেখানে মূল্যের 1.1584-1.1591 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1267-1.1292, 1.1354-1.1363, 1.1413, 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1591, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1830-1.1837, এবং 1.1899-1.1908। শুক্রবার ইউরোপীয় ইউনিয়নে কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট নির্ধারিত নেই, আর যুক্তরাষ্ট্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ নন-ফার্ম পেরোল এবং বেকারত্ব সম্পর্কিত প্রতিবেদন প্রকাশিত হবে। আমরা নিশ্চিত নই যে মার্কেটের ট্রেডাররা এই প্রতিবেদনগুলোর ফলাফল প্রতি প্রতিক্রিয়া জানাবে কি না (তাত্ত্বিকভাবে অবশ্যই প্রতিক্রিয়া সৃষ্টি হওয়া উচিত), কারণ গত এক-দেড় মাস ধরে ট্রেডাররা প্রায় সকল সামষ্টিক-অর্থনৈতিক প্রতিবেদন ও মৌলিক পটভূমি উপেক্ষা করে চলছে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.