Our team has over 7,000,000 traders!
Every day we work together to improve trading. We get high results and move forward.
Recognition by millions of traders all over the world is the best appreciation of our work! You made your choice and we will do everything it takes to meet your expectations!
We are a great team together!
InstaSpot. Proud to work for you!
Actor, UFC 6 tournament champion and a true hero!
The man who made himself. The man that goes our way.
The secret behind Taktarov's success is constant movement towards the goal.
Reveal all the sides of your talent!
Discover, try, fail - but never stop!
InstaSpot. Your success story starts here!
মঙ্গলবারও GBP/USD কারেন্সি পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা পরিলক্ষিত হয়েছে, তবে সেই ঊর্ধ্বমুখী প্রবণতা দ্রুত ম্লান হয়ে গেছে। যেমনটি উল্লেখ করেছি, তেহরানের আক্রমণাত্মক বিবৃতি অনুযায়ী চলমান সংঘাত প্রশমনের ব্যাপারে নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, সাম্প্রতিক দিনগুলোতে গোলাবর্ষণের তীব্রতা কমেছে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন যুদ্ধের চাইতে ধ্বংসপ্রাপ্ত তেল ও গ্যাস অবকাঠামো পুনঃস্থাপনে বেশি উদ্বিগ্ন। কিন্তু এর মানে সংঘাত শেষ হয়েছে—এটা নয়। ট্রাম্প এখন তেহরানের কাছে হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে মুক্ত রাখার দাবি জানিয়েছেন এবং তার আল্টিমেটাম মানা না হলে আরও বিধ্বংসী হামলার আশঙ্কা প্রকাশ করেছেন। অতএব এই পরিস্থিতি অস্থায়ী হতে পারে। তবুও, যদি পুনরায় বড় ধরনের উত্তেজনার আবির্ভাব না ঘটে, তাহলে ইউরো ও পাউন্ডের মূলয়ের পুনরুদ্ধার চলমান থাকতে পারে; সাম্প্রতিককালে মার্কিন ডলারকে শুধুমাত্র ভূ-রাজনৈতিক পরিস্থিতি সহায়তা করে চলেছে। গতকালের মৌলিক অর্থনৈতিক পটভূমির প্রভাব খুবই দুর্বল ছিল এবং GBP/USD পেয়ারের ওপর কোনো প্রভাব ফেলেনি। আনুষ্ঠানিকভাবে এই পেয়ারের মূল্যের উর্ধ্বমুখী প্রবণতা গঠিত হতে শুরু করেছে।
মঙ্গলবার 5-মিনিটের টাইমফ্রেমে বেশ কয়েকটি সিগন্যাল গঠিত হয়েছে। সবগুলো সিগন্যাল কাজে লাগানোর কোন মানে ছিল না; উপরের চিত্রে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে প্রায় অর্ধেক সিগন্যালই লাভজনক ছিল, এবং বাকি অর্ধেক ব্রেকইভেনে স্টপ লসের সাথে ক্লোজ হয়েছে। নতুন ট্রেডারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতিটি সিগন্যালের পরে এই পেয়ারের মূল্য কমপক্ষে 20 পিপস নির্ধারিত দিকে মুভমেন্ট প্রদর্শন করে। ন্যূনতম তিনটি সিগন্যাল টেক প্রফিটে ক্লোজ হয়েছে। রাতেরবেলা 1.3403-1.3407 এরিয়ার কাছাকাছি আরেকটি বাই সিগন্যাল গঠিত হয়, যা মুনাফার সাথে ক্লোজ হয়েছে।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্য অব্যাহতভাবে "ভূ-রাজনৈতিক প্রবণতা" অনুসরণ করছে। মধ্যমেয়াদে মার্কিন ডলারের মূল্য বৃদ্ধির জন্য বৈশ্বিক পর্যায়ে কোনো মৌলিক ভিত্তি নেই, তাই ২০২৬ সালেও আমরা ২০২৫ সাল থেকে শুরু হওয়া বৈশ্বিক উর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার প্রত্যাশা করছি, যা এই পেয়ারের মূল্যকে অন্ততপক্ষে 1.4000 লেভেলের দিকে নিয়ে যেতে পারে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সামগ্রিক পরিস্থিতি প্রায়শই ব্রিটিশ পাউন্ডের জন্য অনুকূল ছিল না, কারণ মার্কেটের ট্রেডাররা পুরোপুরিভাবে মধ্যপ্রাচ্যের যুদ্ধের উপর ফোকাস করছে—যা অব্যাহতভাবে মার্কিন ডলারের দর বৃদ্ধি ঘটাচ্ছে।
বুধবার, এই পেয়ারের মূল্য 1.3437-1.3446 এরিয়ার উপরে কনসোলিডেট করলে নতুন ট্রেডাররা লং পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3484-1.3489-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। এই পেয়ারের মূল্য 1.3437-1.3446 এরিয়ার নিচে কনসোলিডেশন করলে শর্ট পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.3403-1.3407-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
৫-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3096-1.3107, 1.3203-1.3212, 1.3259-1.3267, 1.3319-1.3331, 1.3403-1.3407, 1.3437-1.3446, 1.3484-1.3489, 1.3529-1.3543, 1.3643-1.3652, 1.3695, 1.3741-1.3751। বুধবার যুক্তরাজ্যে কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট নির্ধারিত নেই বা কোনো প্রতিবেদনও প্রকাশিত হবে না, আর মার্কিন যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ কনজিউমার প্রাইস ইনডেক্স বা ভোক্তা মূল্য সূচক প্রকাশিত হবে। আজ আবারও এই পেয়ারের মূল্যের অস্থির ও বিশৃঙ্খল মুভমেন্ট দেখা যেতে পারে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।