The legend in the InstaSpot team!
Legend! You think that's bombastic rhetoric? But how should we call a man, who became the first Asian to win the junior world chess championship at 18 and who became the first Indian Grandmaster at 19? That was the start of a hard path to the World Champion title for Viswanathan Anand, the man who became a part of history of chess forever. Now one more legend in the InstaSpot team!
Borussia is one of the most titled football clubs in Germany, which has repeatedly proved to fans: the spirit of competition and leadership will certainly lead to success. Trade in the same way that sports professionals play the game: confidently and actively. Keep a "pass" from Borussia FC and be in the lead with InstaSpot!
মঙ্গলবার EUR/USD কারেন্সি পেয়ার ব্যাপক দরপতনের ধারাবাহিকতা অব্যাহত ছিল। সোমবার আমরা সতর্ক করেছিলাম যে সাধারণ সময়ের চেয়ে সামনে ডলারের মূল্যের মুভমেন্টের পূর্বাভাস দেয়া কঠিন হতে পারে। আপাতদৃষ্টিতে পরিস্থিতি স্পষ্ট ও সহজ মনে হলেও—মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ইতোমধ্যেই গ্যাস, পেট্রোল ও তেলের দাম বাড়িয়ে বিশ্বব্যাপী প্রভাব ফেলছে এবং বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ অ্যাসেট থেকে মার্কিন ডলারের দিকে বিনিয়োগ স্থানান্তর করে—আসলে একই কারণে প্রতিদিন মার্কিন ডলারের মূল্য আনলিমিটেড বাড়তে পারে না। এমন সময় আসবে যখন সকল বিনিয়োগকারী তাদের বিনিয়োগ মার্কিন ডলারে স্থানান্তর করে ফেলবে এবং তখন মার্কিন ডলারের আরও মূল্য বৃদ্ধির খুব বেশি কারণ থাকবে না। সেই মুহূর্ত কবে আসবে তা অজানা, কারণ বিনিয়োগকারীরা তাদের কর্মকাণ্ড সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করে না। এই কারণে, যদি মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র আকার ধারণ না করে, তাহলে আজ থেকেই কারেকশন শুরু হয়ে মার্কিন ডলারের মূল্য কমতে পারে। মনে রাখবেন এই সপ্তাহে যুক্তরাষ্ট্রে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ হওয়ার কথা রয়েছে, এবং প্রথম দুই দিনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মার্কিন ও ইউরোপীয় প্রতিবেদন প্রকাশিত হয়েছে—ট্রেডাররা সেগুলোকে উপেক্ষা করলেও মার্কিন শ্রমবাজার সংক্রান্ত প্রতিবেদন উপেক্ষা করা কঠিন হবে।
মঙ্গলবার ৫-মিনিটের টাইমফ্রেমে একাধিক সিগন্যাল গঠিত হয়েছে কারণ মার্কেটে টানা দ্বিতীয় দিনের মতো শক্তিশালী মুভমেন্ট দেখা গিয়েছিল। প্রায় সকল সিগন্যাল কাজে লাগিয়ে ট্রেডাররা লাভ করতে পেরেছে। ইউরোপীয় ট্রেডিং সেশনে 1.1655-1.1666 এরিয়ায় একটি সেল সিগন্যাল গঠিত হয়েছিল, তার পরে এই পেয়ারের মূল্য 1.1584-1.1591 এরিয়ায় নেমে যায়। এই এরিয়ার কাছাকাছি একটি ভুল বাই সিগন্যাল গঠিত হয়েছিল, কিন্তু মূল্য 15 পিপস বেড়েছিল। পরবর্তীতে পুনরায় একটি সেল সিগন্যাল গঠিত যায়, যা 1.1527-1.1531 পর্যন্ত দরপতন ঘটায়। এই জোন থেকে হওয়া বাউন্সের ফলে নতুন ট্রেডাররা লং পজিশন ওপেন করার সুযোগ পেয়েছে, যা বেশ ভাল মুনাফার সাথে ক্লোজ করা গিয়েছে। মোট চারটি ট্রেডের মধ্যে তিনটি ট্রেডই লাভজনক ছিল।
শুধুমাত্র মধ্যপ্রাচ্যে মার্কিন-ইরান যুদ্ধের কারণে ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে পুনরায় এই পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা শুরু হয়েছে। 2026 সালের শুরুতে পুনরায় দীর্ঘমেয়াদি উর্ধ্বমুখী প্রবণতা শুরু হওয়ায় আমরা মধ্যমেয়াদে নতুন করে ইউরোর মূল্য বৃদ্ধির প্রত্যাশা করছি। মার্কিন ডলারের ক্ষেত্রে সামগ্রিক মৌলিক পটভূমি এখনও বেশ চ্যালেঞ্জিং রয়ে গেছে, তাই আমরা ইউরোর মূল্যের আরও ঊর্ধ্বমুখী মুভমেন্টের প্রত্যাশা করছি। তবে বর্তমানে মার্কেটে মূল ফোকাস অর্থনীতি নয়—ভূ-রাজনৈতিক পরিস্থিতির ওপর কেন্দ্রীভূত রয়েছে।
বুধবার, এই পেয়ারের মূল্য 1.1584-1.1591 এরিয়ার নিচে কনসলিডেট করলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন বিবেচনা করতে পারেন; যেখানে মূল্যের 1.1527-1.1531 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়। এই পেয়ারের মূল্য 1.1584-1.1591 এরিয়া থেকে বাউন্স করলে মূল্যের 1.1655-1.1666 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে লং পজিশন ওপেন করার সুযোগ তৈরি হবে।
৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1550, 1.1584-1.1591, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1830-1.1837, 1.1899-1.1908, 1.1970-1.1988, 1.2044-1.2056, এবং 1.2092-1.2104। বুধবার ইউরোজোনে প্রকাশিতব্য গুরুত্বপূর্ণ প্রতিবেদনের মধ্যে বেকারত্ব হার অন্তর্ভুক্ত রয়েছে, আর যুক্তরাষ্ট্রে সেবাখাতভিত্তিক ISM সূচক এবং ADP কর্মসংস্থান সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে। এই প্রতিবেদনগুলোর মধ্যে মার্কিন প্রতিবেদনগুলোর ফলাফল বেশি গুরুত্বপূর্ণ।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।