empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

23.02.202607:49 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: বিটকয়েনের মূল্য কি বটম লেভেলে পৌঁছেছে?

গত বছরের অক্টোবর থেকে বিটকয়েন 50%-এরও বেশি দরপতনের শিকার হয়েছে এবং এখন পর্যন্ত পুনরুদ্ধারের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এই নিম্ন লেভেলের আশেপাশেও 4-ঘণ্টার টাইমফ্রেমে একটি সাইডওয়েজ রেঞ্জভিত্তিক মুভমেন্ট গঠিত হয়েছে। আমরা মনে করি চলমান কারেকশন বেশ সময়সাপেক্ষ ও জটিল হতে পারে, তবুও নিম্নমুখী প্রবণতা অক্ষুন্ন থাকবে। সুতরাং, আমরা প্রত্যাশা করছি যে বিটকয়েনের দরপতন অব্যাহত এবং $57,500-এর লক্ষ্যমাত্রা ও তারও নিচে দরপতন অব্যাহত থাকবে।

K33-এর বিশ্লেষকরা বিটকয়েনের ভবিষ্যৎ পরিস্থিতির বিষয়ে তাদের মতামত প্রদান করেছেন। বিশেষ করে ভেটেল লুন্ড ইঙ্গিত দিয়েছেন যে বর্তমানে বিটকয়েনের মূল্যের 'বিয়ারিশ' প্রবণতা শেষ পর্যায়ে থাকতে পারে, এবং বর্তমান টেকনিক্যাল চিত্রটি 2022 সালের সঙ্গে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ। উল্লেখ্য যে সেসময় বিটকয়েনের মূল্য প্রায় $15,000 এরিয়ায় অবস্থান করছিল, দীর্ঘ সময় কনসোলিডেশনের মধ্যে থেকে পরে একটি দীর্ঘস্থায়ী নিম্নমুখী প্রবণতা শুরু হয়েছিল। বর্তমান পরিস্থিতি নিশ্চিতভাবেই 2022 সালের কথা মনে করিয়ে দেয়; তবে শুধুমাত্র এই প্যাটার্নের ওপর ভিত্তি করে দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেয়া বুদ্ধিমানের কাজ হবে না।

2021-2022-এর মধ্যে, একটি ঊর্ধ্বমুখী প্রবণতা সম্পন্ন হওয়ার পর বিটকয়েন প্রায় 80% দরপতনের শিকার হয়েছিল; এখন এটির মূল্য "শুধুমাত্র" 50% হ্রাস পেয়েছে—এটাই মূল পার্থক্য। 2021-2022-এর পুরো 'বিয়ারিশ' প্রবণতা প্রায় এক বছর স্থায়ী ছিল; এখন কেবল 5 মাস হয়েছে। 2022 সালের সেপ্টেম্বরে-অক্টোবরে মার্কিন মুদ্রাস্ফীতির হার সর্বোচ্চ স্তর থেকে কমতে শুরু করলে মার্কেটের ট্রেডাররা ফেড কর্তৃক আর্থিক নীতিমালা নমনীয়করণের প্রত্যাশা করছিল। তখন মার্কিন ডলার ইউরো, পাউন্ড ও অন্যান্য মুদ্রার বিপরীতে দরপতনের শিকার হতে শুরু করে, যা চার্টেও স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। অতএব 2022-এও বিটকয়েনের মূল্যের একটি নতুন 'বুলিশ' প্রবণতা শুরু হবে কিনা তা বেশ তর্কসাপেক্ষ ছিল। এবারও কী তেমন কোনো কারণ আছে—বিভিন্ন বিশেষজ্ঞের অনবরত আকাশচুম্বী মূল্য বৃদ্ধির পূর্বাভাস ছাড়া? এটাই তৃতীয় গুরুত্বপূর্ণ পার্থক্য।

লুন্ড আরও উল্লেখ করেছেন যে বিটকয়েন ও এটির ডেরিভেটিভ প্রোডাক্টগুলোতে স্পেকুলেটিভ ট্রেডারদের চাপ ধীরে ধীরে দূর হচ্ছে, অর্থাৎ "দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডাররা" মার্কেট থেকে চলে যাচ্ছে। কেবল দীর্ঘমেয়াদি ও বড় বিনিয়োগকারীরাই বিটকয়েন ধরে রেখেছে। এই বক্তব্যটিও বিতর্কিত, কারণ সাম্প্রতিক মাসগুলোতে বড় বড় ফান্ড ও এমনকি এক্সচেঞ্জগুলোতেও ব্যাপকভাবে বিটকয়েন বিক্রির প্রবণতা পরিলক্ষিত হয়েছে। শুধুমাত্র মাইক্রোস্ট্র্যাটেজিই বিটকয়েন ধরে রেখেছে—তাঁরা বিটকয়েন বিক্রি করলে তাদের স্টকের মূল্যে ধস নামবে এবং মাইকেল সেইলরের ব্যবসায়িক মডেলের ওপর আস্থা সম্পূর্ণভাবে ক্ষুণ্ণ হয়ে যাবে।

Exchange Rates 23.02.2026 analysis

BTC/USD‑এর ট্রেডিংয়ের পরামর্শ:

বিটকয়েনের মূল্যের পূর্ণাঙ্গ নিম্নমুখী প্রবণতা গঠিত হচ্ছে। আমরা এখনও $57,500-এর দিকে দরপতনের প্রত্যাশা করছি (যা তিনবছরের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে 61.8% ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট লেভেল), এবং বর্তমানে প্রবণতা পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এমনকি $57,500 লেভেলও দরপতনের আর চূড়ান্ত মাত্রা হিসেবে বিবেচিত হচ্ছে না। দৈনিক টাইমফ্রেমে পয়েন্ট অব ইন্টারেস্ট সেলিং এরিয়াগুলোর মধ্যে সর্বশেষ 'বিয়ারিশ' FVG লক্ষ্য করা যাচ্ছে, যা বিটকয়েনের বর্তমান মূল্যের তুলনায় এখনও বেশ উপরে অবস্থিত। 4-ঘণ্টার টাইমফ্রেমে তিনটি অমীমাংসিত বিয়ারিশ FVG আছে; তবে এই প্যাটার্নগুলো পূর্বের মুভমেন্টের সময় গঠিত হয়েছিল এবং বর্তমান মূল্যের অনেক উপরে অবস্থান করছে—তাই শুধুমাত্র এগুলোর উপর নির্ভর করে প্রবণতা পুনরায় শুরু হবে বলে মনে হয় না।

Exchange Rates 23.02.2026 analysis

ETH/USD‑এর ট্রেডিংয়ের পরামর্শ:

দৈনিক টাইমফ্রেমে ইথেরিয়ামের মূল্যের নিম্নমুখী প্রবণতা অব্যাহত আছে। মূল সেল প্যাটার্ন হিসেবে সাপ্তাহিক টাইমফ্রেমে থাকা বিয়ারিশ অর্ডার ব্লকই প্রাধান্য বজায় রাখছে। আমরা সতর্ক করে বলেছি যে ওই সিগন্যাল দ্বারা সৃষ্ট মুভমেন্ট শক্তিশালী ও দীর্ঘমেয়াদি হতে পারে। ঐ প্যাটার্ন গঠিত হওয়ার পর থেকে ইথেরিয়ামের মূল্য ইতোমধ্যেই প্রায় 55% বা $2,500 হ্রাস পেয়েছে। স্বল্পমেয়াদে একটি কারেকশনের অংশ হিসেবে বাউন্সের সম্ভাবনা রয়েছে; তবে ইথেরিয়ামের মূল্য এখন একটি যথেষ্ট সংকীর্ণ সাইডওয়েজ চ্যানেলে অবস্থান করছে। স্বল্পমেয়াদে—বিটকয়েনের মতোই—ইথেরিয়ামের ক্ষেত্রেও শুধুমাত্র 4-ঘণ্টার টাইমফ্রেমে সাইডওয়েজ চ্যানেলের বাউন্ডারিতে হওয়া ডেভিয়েশনের ওপর ভিত্তি করে ট্রেড করা উচিত।

চিত্রের ব্যাখ্যা

  • CHOCH – ট্রেন্ড স্ট্রাকচারের ব্রেক বা চেঞ্জ অব ক্যারেকটার।
  • লিকুইডিটি – স্টপ লসের লিকুইডিটি, যা ট্রেডাররা তাদের পজিশন বিল্ড করার জন্য ব্যবহার করে।
  • FVG – প্রাইস ইনএফিসিয়েন্সি এরিয়া; এই এরিয়াগুলোতে মূল্য দ্রুত এগিয়ে যায়, যা মার্কেটে ক্রেতা/বিক্রেতা যেকোনো একপক্ষের সম্পূর্ণ অনুপস্থিতি নির্দেশ করে। পরে মূল্য ওই এরিয়ায় দিকে ফিরে এসে প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার প্রবণতা দেখা যায়।
  • IFVG – প্রাইস ইনএফিসিয়েন্সির ইনভার্টেড এরিয়া; এমন একটি এরিয়া যেখানে ফিরে এসে সেখানে কোনো প্রতিক্রিয়া না করে ইম্পালসিভভাবে ব্রেক করে যায় এবং পরে বিপরীত দিক থেকে টেস্ট করে।
  • OB – অর্ডার ব্লক; সেই ক্যান্ডেল যেখানে মার্কেট মেকার তাদের পজিশন ওপেন করে লিকুইডিটি নিয়ে অপোজিট পজিশন বিল্ড করে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.