empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

20.02.202611:24 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: মার্কিন স্টক মার্কেটের আপডেট, ২০ ফেব্রুয়ারি: S&P 500 ও নাসডাক সূচকে নিম্নমুখী প্রবণতার সাথে লেনদেন শেষ হয়েছে

গতকাল মার্কিন স্টক সূচকগুলোতে সামান্য নিম্নমুখী প্রবণতার সাথে লেনদেন শেষ হয়েছে। S&P 500 সূচক প্রায় 0.28% হ্রাস পেয়েছে, নাসডাক 100 সূচক 0.31% হ্রাস পেয়েছে, এবং ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ প্রায় 0.54% হ্রাস পেয়েছে।

Exchange Rates 20.02.2026 analysis

তেলের দর ছয় মাসের মধ্যে সর্বোচ্চ লেভেলে পৌঁছেছে, অপরদিকে ইরানকে ঘিরে সৃষ্ট ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে বিনিয়োগকারীদের মনোভাব প্রভাবিত হওয়ায় স্টক সূচকগুলো সামান্য নিম্নমুখী হয়েছে। এশিয়ার স্টক সূচকগুলোও ওয়াল স্ট্রিটকে অনুসরণ করে দরপতনের শিকার হয়েছে।

নতুন করে ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির কারণে প্রচলিতভাবেই এনার্জি মার্কেট প্রভাবিত হয়েছে, ফলাফল তেলের মূল্য তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে এবং তা স্টক মার্কেটের সামগ্রিক পরিস্থিতিকে প্রভাবিত করেছে। আপেক্ষিকভাবে স্থিতিশীল জ্বালানি মূল্যের সঙ্গে অভ্যস্ত বিনিয়োগকারীদের এখন পোর্টফোলিও ও প্রত্যাশা পুনর্মূল্যায়ন করতে হচ্ছে, সম্ভাব্য সরবরাহ বিঘ্ন ও আরও মূল্যবৃদ্ধির ঝুঁকি বিবেচনায় নিতে হচ্ছে।

একই সময়ে, স্টক সূচকগুলোতে সামান্য দরপতন হতে দেখা গেছে। এই প্রবণতা বিনিয়োগকারীদের মধ্যে সামগ্রিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির বিকাশ নিয়ে উদ্বেগ বৃদ্ধির প্রতিফলন ঘটায়। যদি মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ে তাহলে তেলের দাম আরও বেড়ে যেতে পারে এবং স্টক মার্কেটে নিম্নমুখী প্রবণতা
অব্যাহত থাকতে পারে। তবে কূটনৈতিক প্রচেষ্টা ও সামগ্রিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হলে স্টক মার্কেটে কারেকশন ও ইতিবাচক প্রবণতা ফিরে আসতে পারে।আজ ব্রেন্ট ক্রুডের দর 0.5% বেড়েছে এবং ব্যারেল প্রতি $72-এ পৌঁছেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেছেন যে পারমাণবিক কর্মসূচী নিয়ে চূড়ান্ত চুক্তি করতে ইরানের হাতে সর্বোচ্চ 15 দিন আছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক বাহিনী জমা করছে। এর ফলে এ সপ্তাহে তেলের দর ইতোমধ্যেই 6%-এর বেশি বেড়েছে।

Exchange Rates 20.02.2026 analysis

মার্কেটে সতর্কাবস্থা বিরাজ করছে কারণ ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার ভূ-রাজনৈতিক উত্তেজনা নতুন ঝুঁকি সৃষ্টি করেছে, যা স্টক মার্কেটের পুনরুদ্ধার প্রক্রিয়া থামিয়ে দিয়েছে এবং ঝুঁকি গ্রহণের প্রবণতা কমিয়ে দিয়েছে। নতুন করে ভূ-রাজনৈতিক উত্তেজনার শুরু হলে স্টক মার্কেটের পুনরুদ্ধার প্রক্রিয়া বিঘ্নিত করতে পারে, যা কয়েক সপ্তাহের অস্থিরতার পর গতিশীলতা অর্জন করতে শুরু করেছিল—যা বিভিন্ন খাতে ও কোম্পানির কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বাড়তি বিনিয়োগের উদ্বেগজনক প্রভাবের ছিল।টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী, S&P 500 সূচকের ক্রেতাদের জন্য আজ প্রধান কাজ হবে সূচকটির মূল্যকে নিকটতম রেজিস্ট্যান্স লেভেল $6,883 অতিক্রম করানো। এই লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হলে সেটি আরও ঊর্ধ্বমুখী প্রবণতার সংকেত দেবে এবং পরবর্তীতে $6,896-এর লেভেলের দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত করে দেবে। ক্রেতাদের জন্য আরেকটি প্রধান অগ্রাধিকার হবে সূচকটির $6,914-এর ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা, যা তাদের অবস্থানকে শক্তিশালী করবে। যদি মার্কেটে ঝুঁকি গ্রহণের প্রবণতা কমে আসে, সূচকটির দর $6,871-এর আশপাশে থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হতে হবে। এই লেভেল ব্রেক করে সূচকটি নিম্নমুখী হলে দ্রুত ইন্সট্রুমেন্টটির দর $6,854-এ নেমে যেতে পারে এবং এরপর $6,837-এর দিকে দরপতনের সম্ভাবনা উন্মুক্ত হবে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.