The legend in the InstaSpot team!
Legend! You think that's bombastic rhetoric? But how should we call a man, who became the first Asian to win the junior world chess championship at 18 and who became the first Indian Grandmaster at 19? That was the start of a hard path to the World Champion title for Viswanathan Anand, the man who became a part of history of chess forever. Now one more legend in the InstaSpot team!
Borussia is one of the most titled football clubs in Germany, which has repeatedly proved to fans: the spirit of competition and leadership will certainly lead to success. Trade in the same way that sports professionals play the game: confidently and actively. Keep a "pass" from Borussia FC and be in the lead with InstaSpot!
বুধবার আবারও EUR/USD কারেন্সি পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা পরিলক্ষিত হয়েছে, এবং এই পেয়ারের দরপতনের পেছনে একাধিক কারণ ভূমিকা রেখেছে। গতকাল ইউরোজোনে কোনো উল্লেখযোগ্য প্রতিবেদন প্রকাশিত হয়নি, ফলস্বরূপ দিনের প্রথমার্ধে এই পেয়ারের মূল্য প্রায় স্থবির ছিল। মার্কিন ট্রেডিং সেশনে তিনটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, যেগুলোর প্রত্যেকটির ফলাফল মার্কিন ডলারের জন্য সহায়ক ছিল। যদিও ওই প্রতিবেদনগুলোর ফলাফল অত্যন্ত চমকপ্রদ ছিল না এবং সেগুলোকে "গুরুত্বপূর্ণ" হিসেবেও গণ্য করা হয়না, তবুও এইরূপ ফলাফলের প্রতি প্রতিক্রিয়া দেখানোর জন্য আনুষ্ঠানিক কারণ ছিল। সবচেয়ে বেশি নজর কেড়েছিল যুক্তরাষ্ট্রের ডিউরেবল গুডস অর্ডার সম্পর্কিত প্রতিবেদনটি — ডিসেম্বরে অর্ডার 1.4% হ্রাস পেলেও ট্রেডাররা এটি ইতিবাচকভাবে নিয়েছে, কারণ পূর্বাভাসে 2% পতনের প্রত্যাশা করা হচ্ছিল। এভাবেই মূলত ডলারের দর বৃদ্ধি পায়: প্রতিটি প্রতিবেদনের ক্ষেত্রে একটি ন্যূনতম প্রত্যাশা নির্ধারিত থাকে, আর বাস্তবে ফলাফল যদি সেই প্রত্যাশা ছাড়িয়ে যায় তাহলে তা ডলারের পক্ষে সহায়ক কারণ হিসেবে কাজ করে।
বুধবার ৫-মিনিটের টাইমফ্রেমে দুটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছে। দুর্ভাগ্যবশত প্রথম সিগন্যালটি ভুল প্রমাণিত হয় এবং এই পেয়ারের মূল্য কাঙ্ক্ষিত দিকে 15 পিপসও এগোয়নি। তবুও 1.1830-1.1837 এরিয়ায় গঠিত দ্বিতীয় সেল সিগন্যালটি নতুন ট্রেডারদের প্রথম ট্রেডের ক্ষতিপূরণ করতে ও মুনাফার সাথে ট্রেড ক্লোজ করতে সাহায্য করেছে। দিনের শেষে এই পেয়ারের মূল্য কাঙ্ক্ষিত দিকে প্রায় 40 পিপস মুভমেন্ট প্রদর্শন করেছে।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্যের নিম্নমুখী কারেকশন অব্যাহত আছে, যা শীঘ্রই পুনরায় উর্ধ্বমুখী প্রবণতায় রূপ নিতে পারে। ২০২৬ সালের শুরু থেকে দীর্ঘমেয়াদি উর্ধ্বমুখী প্রবণতা পুনরায় শুরু হয়েছে, ফলে আমরা নতুন করে ইউরোর মূল্য বৃদ্ধির প্রত্যাশা করছি। সামগ্রিক মৌলিক প্রেক্ষাপট মার্কিন ডলারের জন্য খুবই চ্যালেঞ্জিং রয়ে গেছে, ফলে আমরা এই পেয়ারের মূল্যের আরও উর্ধ্বমুখী মুভমেন্টের প্রত্যাশা করছি।
বৃহস্পতিবার, এই পেয়ারের মূল্য 1.1830-1.1837 এরিয়া থেকে রিবাউন্ড করলে নতুন ট্রেডাররা নতুন করে শর্ট পজিশন বিবেচনা করতে পারেন, যেখানে মূল্যের 1.1745-1.1754-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। এই পেয়ারের মূল্য 1.1745-1.1754 এরিয়া থেকে রিবাউন্ড করলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1830-1.1837-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1550, 1.1584-1.1591, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1830-1.1837, 1.1899-1.1908, 1.1970-1.1988, 1.2044-1.2056, 1.2092-1.2104। আজ ইউরোজোনে কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে না বা কোনো ইভেন্টও নির্ধারিত নেই, এবং যুক্তরাষ্ট্রে কেবলমাত্র আনএমপ্লয়মেন্ট ক্লেইমস সংক্রান্ত একটি স্বল্প গুরুত্বসম্পন্ন প্রতিবেদন প্রকাশিত হবে। অবশ্য, যদি এই প্রতিবেদনের ফলাফল পূর্বাভাসের তুলনায় উল্লেখযোগ্যভাবে ভিন্ন হয় তবে তা মার্কেটে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে — যেমনটি গতকাল ঘটেছিল; তবে মোটকথা এই প্রতিবেদনটিকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে না।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।