The legend in the InstaSpot team!
Legend! You think that's bombastic rhetoric? But how should we call a man, who became the first Asian to win the junior world chess championship at 18 and who became the first Indian Grandmaster at 19? That was the start of a hard path to the World Champion title for Viswanathan Anand, the man who became a part of history of chess forever. Now one more legend in the InstaSpot team!
Borussia is one of the most titled football clubs in Germany, which has repeatedly proved to fans: the spirit of competition and leadership will certainly lead to success. Trade in the same way that sports professionals play the game: confidently and actively. Keep a "pass" from Borussia FC and be in the lead with InstaSpot!
বিটকয়েন গত বছরের অক্টোবর থেকে 50%-এরও বেশি দরপতনের শিকার হয়েছে এবং এই দরপতন থামার বা সামান্য পুনরুদ্ধারেরও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কোনো "বুলিশ" প্যাটার্ন নেই, এবং ডাউনওয়ার্ড স্ট্রাকচারের ব্রেকের কোনো কারণ দেখা যাচ্ছে না কিংবা তা নিকট ভবিষ্যতে প্রত্যাশিত নয়। যেমনটি আমরা আগেই উল্লেখ করেছি, ক্রিপ্টো কমিউনিটি বর্তমানে দুই ভাগে বিভক্ত: যারা সক্রিয়ভাবে ট্রেড ও বিশ্লেষণ করে, এবং যারা ক্রমাগত ঊর্ধ্বমুখী প্রবণতা পূর্বাভাস দেয়। সহজভাবে বলতে গেলে, কোনো কোনো ট্রেডার ও বিনিয়োগকারী বিটকয়েনের মূল্যের অবিরাম উত্থানের প্রত্যাশা করছে, আর কেউ কেউ বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি গ্রহণ করে।
একজন ন্যায্য ও সৎ বাজার বিশ্লেষক হিসেবে বিবেচিত মাইকেল বারি এই সপ্তাহে বলেছেন যে গত কয়েক সপ্তাহে বিটকয়েনের মৌলিক পটভূমি বদলায়নি। অতএব, এর দরপতনের সমাপ্তি প্রত্যাশা করার কোনো কারণ নেই। তিনি সতর্ক করেছেন যে সাম্প্রতিক বছরগুলোতে বহু কোম্পানি মাইক্রোস্ট্র্যাটেজির পথ অনুসরণ করে তাদের সমস্ত অর্থ—এমনকি ঋণ গ্রহণ করে—"ডিজিটাল স্বর্ণ" কিনেছে। তবে মাইক্রোস্ট্র্যাটেজি বেশ বড় একটি কোম্পানি, যারা দীর্ঘ সময় ধরে বড় ধরনের দরপতন সহ্য করতে সক্ষম। তবে কয়েকটি ছোট কোম্পানির ক্ষেত্রে এটি বলা যাবে না; তাদের জন্য বিটকয়েনের 50% দরপতন বিধ্বংসী হতে পারে।
বারি সতর্ক করেছেন যে বিটকয়েন একটি "ডেথ স্পাইরালে" প্রবেশ করতে পারে, যা ধারাবাহিক দরপতন এবং পেন্ডিং লং অর্ডার ক্লোজিং-এর মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ হতে থাকবে। তিনি উল্লেখ করেছেন যে বিটকয়েন আবারও মূল্য সংরক্ষণের মাধ্যম বা মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সুরক্ষিত ইন্সট্রুমেন্ট হিসেবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। মার্কিন ডলারের অব্যাহত দরপতন, ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন অর্থনৈতিক পরিস্থিতি সংকটের আশঙ্কার মধ্যে বিনিয়োগকারীরা বিটকয়েনের পরিবর্তে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ ও রুপা বেছে নিচ্ছে। বিশেষজ্ঞ আরও সতর্ক করে বলেছেন যে যদি বিটকয়েনের মূল্য আরও 10% নেমে যায়, তবে লিকুইডিটি সমস্যা এমনকি মাইক্রোস্ট্র্যাটেজিকেও প্রভাবিত করতে শুরু করতে পারে। উপরন্তু, মাইনারদের মধ্যে দেউলিয়া হওয়ার প্রবণতাও দেখা যেতে পারে, কারণ বর্তমানে একটি বিটকয়েন মাইন করার আনুমানিক ব্যয় $70,000 থেকে $90,000 পর্যন্ত ধরা হচ্ছে।
এই ক্রিপ্টো বিশেষজ্ঞ আরও বলেছেন যে ট্রেজারি কোম্পানি ও নতুন বিটকয়েন ফান্ড প্রতিষ্ঠার দ্বারা সৃষ্ট চাহিদা মূলত ক্রিপ্টো অ্যাসেটের মূল্য বৃদ্ধি করার জন্য পর্যাপ্ত নয়। এসব কোম্পানিকে তাদের অ্যাসেটকে বাজারমূল্য অনুয়ায়ী মূল্যায়ন করতে হয়, এবং যদি দরপতন হয়, তাহলে তাদের অবশ্যই তাদের মূলধন পুনঃগণনা করতে হবে। যদি মূলধন কমে যায়, তাহলে রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী পতনশীল এবং ঝুঁকিপূর্ণ অ্যাসেট বিক্রি করে দিতে হবে, যা ক্রিপ্টো মার্কেটে নতুন করে বিক্রয়ের প্রবণতাকে উদ্দীপিত করতে পারে।
বিটকয়েনের মূল্যের পূর্ণাংগ নিম্নমুখী প্রবণতার গঠন অব্যাহত রয়েছে। আমরা এখনও $57,500-এর লক্ষ্যমাত্রার দিকে দরপতনের প্রত্যাশা করছি (তিন বছরেয় ঊর্ধ্বমুখী প্রবণতার মধে 61.8% ফিবোনাচি লেভেলে), এবং বর্তমানে প্রবণতা পরিবর্তনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এমনকি $57,500 লেভেলেটিও এখন আর দরপতনের চূড়ান্ত লেভেল বলে মনে হচ্ছে না। দৈনিক টাইমফ্রেমে সেলিং পয়েন্ট অব ইন্টারেস্টের মধ্যে সর্বশেষ বিয়ারিশ FVG লক্ষ্য করা যাচ্ছে, যেখানে বিটকয়েনের মূল্যের পৌঁছাতে এখনও অনেক পথ বাকি আছে। 4-ঘন্টার টাইমফ্রেমেও একটি বিয়ারিশ FVG রয়েছে। যেকোনো একটি FVG-তে প্রতিক্রিয়া দেখা গেলে, সাথে লোয়ার টাইমফ্রেমেও নিম্নমুখী প্রবণতা নিশ্চয়তা দেখা গেলে, নতুন শর্ট পজিশন ওপেন করার সুযোগ তৈরি হবে।
দৈনিক টাইমফ্রেমে ইথেরিয়ামের মূল্যের নিম্নমুখী প্রবণতার গঠন অব্যাহত রয়েছে। বিক্রির মূল প্যাটার্ন হিসেবে সাপ্তাহিক টাইমফ্রেমের বিয়ারিশ অর্ডার ব্লক বিবেচিত হচ্ছিল এবং আজও তা সক্রিয় রয়ে গেছে। যেমনটি আমরা সতর্ক করে বলেছি, এই সিগন্যাল দ্বারা উদ্দীপিত নিম্নমুখী মুভমেন্ট শক্তিশালী ও দীর্ঘস্থায়ী হতে পারে। এটি গঠনের পর ইথেরিয়াম ইতোমধ্যেই 55% বা $2,500 দরপতনের শিকার হয়েছে। নিকট ভবিষ্যতে একটি ঊর্ধ্বমুখী করেকশনের প্রত্যাশা করা যেতে পারে, তবে 4-ঘন্টার টাইমফ্রেমে একমাত্র "বুলিশ" প্যাটার্ন ইতোমধ্যে বাতিল হয়ে গেছে। তার পরিবর্তে দুইটি বিয়ারিশ FVG গঠিত হয়েছে, যেগুলো থেকে নিম্নমুখী প্রবণতার সঙ্গে সঙ্গতিপূর্ণ সেল সিগন্যাল পাওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।