empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

03.02.202610:05 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: USD/JPY: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ, ৩ ফেব্রুয়ারি। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

Relevance up to 00:00 2026-02-04 UTC--5

USD/JPY পেয়ারের ট্রেডের বিশ্লেষণ এবং পরামর্শ

যখন MACD সূচকটি শূন্যের বেশ উপরে উঠতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 155.04 লেভেল টেস্ট করেছিল, যা এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী সম্ভাবনাকে সীমিত করেছিল। এই কারণেই আমি ডলার কিনিনি।

গতকালের মার্কিন আইএসএম সূচকের ইতিবাচক ফলাফল ও উৎপাদন খাতে 50-এর গুরুত্বপূর্ণ স্তর ছাড়িয়ে বৃদ্ধির ইঙ্গিত—নতুন করে ডলার ক্রয়ের প্রবণতা এবং জাপানি ইয়েনের দরপতনকে উস্কে দিয়েছে। গত সপ্তাহের এক্সচেঞ্জ রেট নির্ধারণে হস্তক্ষেপ সত্ত্বেও ইয়েন আবারও মার্কিন ডলারের তুলনায় তীব্র দরপতনের শিকার হতে শুরু করেছে, এবং বর্তমানে এই প্রবণতা কীভাবে বদলাবে তা কল্পনা করাও কষ্টসাধ্য। আইএসএম সূচকের ইতিবাচক ফলাফল শক্তিশালী মার্কিন অর্থনৈতিক পরিস্থিতির প্রমাণ হিসেবে কাজ করেছে। আইএসএম সূচক, যা ব্যবসায়িক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ নির্দেশক, প্রত্যাশা ছাড়িয়ে উৎপাদন খাতে প্রবৃদ্ধির সংকেত দিয়েছে এবং এর ফলে ডলারের মূল্যের উত্থান এবং ইয়েনের দরপতনের জন্য অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

আজ জাপানের আর্থিক ভিত্তিমূলের পরিবর্তন সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তবে এই প্রতিবেদনের ফলাফল এই পেয়ারের মূল্যকে প্রভাবিত করেনি। ইয়েনের দরপতন অব্যাহত ছিল। সম্ভবত দেশটির ভবিষ্যত আর্থিক নীতিমালা সম্পর্কে স্পষ্ট ধারণার আশায় আসন্ন রাজনৈতিক ঘটনাগুলোর দিকে মনোযোগ সরে যেতে পারে। অভ্যন্তরীণ বিষয়গুলো—যেমন মুদ্রাস্ফীতি এবং ভোক্তা ব্যয়—মার্কেটের সামগ্রিক পইরিস্থিতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একইসঙ্গে জাপানের অন্যান্য দেশের সাথে বাণিজ্য সম্পর্কের মতো বাহ্যিক বিষয়গুলোও বিবেচনা করা প্রয়োজন। স্বল্পমেয়াদে ডলারের বিপরীতে ইয়েনের দরপতন অব্যাহত থাকতে পারে, কারণ বর্তমানে প্রবণতা বদলানোর কোনো উল্লেখযোগ্য কারণ দেখা যাচ্ছে না।

দৈনিক কৌশল হিসেবে আমি প্রধানত পরিকল্পনা নং 1 এবং 2 বাস্তবায়নের ওপর নির্ভর করব।

Exchange Rates 03.02.2026 analysis

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: আজ এই পেয়ারের মূল্য 156.06-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 155.58-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ার কেনার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 156.06-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। USD/JPY পেয়ারের কারেকশন এবং উল্লেখযোগ্য দরপতনের সময় এই পেয়ার ক্রয় করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং শূন্যের উপরে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 155.31-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ার কেনার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 155.58 এবং 156.06-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 155.31-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর USD/JPY পেয়ার বিক্রি করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 154.99-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। যতটা সম্ভব উচ্চ লেভেলে থাকা অবস্থায় এই পেয়ার বিক্রি করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ার বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং সবেমাত্র শূন্যের নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 155.58-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ার বিক্রি করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 155.31 এবং 154.99-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

Exchange Rates 03.02.2026 analysis

চার্টে কী কী আছে:

  • হালকা সবুজ লাইন এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইনে টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইনে টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.