Our team has over 7,000,000 traders!
Every day we work together to improve trading. We get high results and move forward.
Recognition by millions of traders all over the world is the best appreciation of our work! You made your choice and we will do everything it takes to meet your expectations!
We are a great team together!
InstaSpot. Proud to work for you!
Actor, UFC 6 tournament champion and a true hero!
The man who made himself. The man that goes our way.
The secret behind Taktarov's success is constant movement towards the goal.
Reveal all the sides of your talent!
Discover, try, fail - but never stop!
InstaSpot. Your success story starts here!
শুক্রবার বেশ উল্লেখযোগ্য সংখ্যক সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে বলে নির্ধারিত রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে পরিষেবা ও উৎপাদন খাতভিত্তিক বিজনেস অ্যাক্টিভিটি সূচক (PMI) প্রকাশিত হবে। উল্লেখযোগ্য বিষয় হলো, আজ যে প্রাথমিক মূল্যায়নগুলো প্রকাশিত হবে, সেগুলো মার্কেটে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। তবে যুক্তরাষ্ট্রে এ ধরনের সূচকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ISM বিজনেস অ্যাক্টিভিটি ইনডেক্স। এছাড়াও আজ যুক্তরাজ্যে রিটেইল সেলস বা খুচরা বিক্রয় সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে এবং যুক্তরাষ্ট্রে মিশিগান বিশ্ববিদ্যালয়ের কনজিউমার সেন্টিমেন্ট ইনডেক্স বা ভোক্তা আস্থা সূচক প্রকাশিত হবে। এই প্রতিবেদনগুলোর প্রভাব মাঝারি মানের হলেও, মার্কেটে কিছুটা প্রভাব ফেলতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।
শুক্রবার আবারও একাধিক ফান্ডামেন্টাল ইভেন্ট নির্ধারিত রয়েছে। আজ মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের বেশ কয়েকজন প্রতিনিধির বক্তব্য প্রদান করবেন—যাদের মধ্যে রয়েছেন বার, জেফারসন, উইলিয়ামস, কলিন্স এবং লোগান। তবে সুদের হার নিয়ে ফেডের আর্থিক নীতিনির্ধারণী কমিটির অবস্থান সম্পর্কে আমরা ইতোমধ্যেই ধারণা পেয়েছি। এই অবস্থান অনুযায়ী, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ডিসেম্বরে মূল সুদের হার অপরিবর্তিত রাখতে চায়, তবে নভেম্বর মাসের শ্রমবাজার, বেকারত্বের হার ও মুদ্রাস্ফীতির প্রতিবেদন প্রকাশের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে । তাই ১০ ডিসেম্বর ফেড কী সিদ্ধান্ত নিতে পারে সে বিষয়ে কেবলমাত্র ডিসেম্বরের শুরুতেই যেকোনো পূর্বাভাস দেয়া সম্ভব। আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডে একটি বক্তব্য প্রদান করবেন, তবে লাগার্ডের বক্তব্যের প্রতি মার্কেটে তেমন কোনো আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে না।
সপ্তাহের শেষ দিনের ট্রেডিংয়ে, উভয় কারেন্সি পেয়ারের মূল্যের যেকোনো ধরনের মুভমেন্ট দেখা যেতে পারে, কারণ আজকের সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপট মার্কেটে বেশ ভালোই প্রভাব বিস্তার করবে। EUR/USD পেয়ারের জন্য 1.1527-1.1531 এরিয়া একটি শক্তিশালী ট্রেডিং জোন হিসেবে রয়ে গেছে। অন্যদিকে, ব্রিটিশ পাউন্ড 1.3096-1.3107 এরিয়ার আশপাশে ট্রেড করছে। তবে লক্ষণীয় বিষয় হলো, সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের সংখ্যা কিংবা তাৎপর্য যতই বেশি হোক না কেন, বর্তমানে মার্কেটে স্বল্প মাত্রার ভোলাটিলিটি বিরাজ করছে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।