Our team has over 7,000,000 traders!
Every day we work together to improve trading. We get high results and move forward.
Recognition by millions of traders all over the world is the best appreciation of our work! You made your choice and we will do everything it takes to meet your expectations!
We are a great team together!
InstaSpot. Proud to work for you!
Actor, UFC 6 tournament champion and a true hero!
The man who made himself. The man that goes our way.
The secret behind Taktarov's success is constant movement towards the goal.
Reveal all the sides of your talent!
Discover, try, fail - but never stop!
InstaSpot. Your success story starts here!
4-ঘণ্টার চার্টে BTC/USD-এর ওয়েভ কাঠামো বেশ স্পষ্ট। ফাইভ-ওয়েভের বুলিশ প্রবণতা সম্পন্ন হওয়ার পর, মার্কেটে বর্তমানে নিম্নমুখী প্রবণতা পরিলক্ষিত হচ্ছে, যা আপাতদৃষ্টিতে একটি কারেকটিভ ওয়েভ বলে মনে হচ্ছে। এই কারণেই, আমি বিটকয়েনের মূল্য $110,000 – $115,000-এর উপরে উঠবে বলে আশা করিনি এবং এখনো করছি না।
সংবাদের পটভূমি বিটকয়েনের মূল্য বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছিল, যা প্রধানত প্রাতিষ্ঠানিক বিনিয়োগ, সরকারি সংস্থা ও পেনশন ফান্ডের বিটকয়েনে বিনিয়োগে দ্বারা প্রভাবি হয়েছিল। তবে, ট্রাম্পের নীতিমালা বিনিয়োগকারীদের মার্কেটে থেকে বেরিয়ে যেতে বাধ্য করছে, এবং কোনো প্রবণতাই অনির্দিষ্টকালের জন্য বুলিশ থাকতে পারে না। ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া ওয়েভটি একটি ইমপালস ওয়েভের মতো নয়, বরং এটি একটি জটিল কারেকটিভ স্ট্রাকচার, যা কয়েক মাস স্থায়ী হতে পারে। এই প্রথম ওয়েভের অভ্যন্তরীণ কাঠামোও বেশ জটিল এবং অস্পষ্ট। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে কার্যকর ট্রেডিংয়ের জন্য ওয়েভ বিশ্লেষণ যতটা সম্ভব সহজ ও স্বচ্ছ হওয়া উচিত।
গত পাঁচ দিনে, BTC/USD-এর মূল্য $12,000 কমেছে। যদিও এটি বড় ধরনের দরপতন মনে হতে পারে, তবে বিটকয়েনের ক্ষেত্রে দৈনিক ভিত্তিতে $2,500 দরপতন খুবই সাধারণ ঘটনা। তবে, গত দুই মাস ধরে বিটকয়েনের মূল্যের নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে, এবং এর সাথে ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফিরে আসার সময়ের সঙ্গে উল্লেখযোগ্যভাবে মিল রয়েছে। যদিও এটি প্রত্যাশা করা অবাস্তব যে বিটকয়েন পরবর্তী চার বছর ধরে লাগাতার দরপতনের সম্মুখীন হবে, তবে মার্কেটের ট্রেডারদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে "বৈশ্বিক ক্রিপ্টোকারেন্সি রাজধানী" বানানোর ধারণাটি নিয়ে কোনো আশাবাদ দেখা যাচ্ছে না।
ট্রাম্প হয়তো জাতীয় ক্রিপ্টোকারেন্সি রিজার্ভ গঠন করার কথা বলছেন, বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিচ্ছেন এবং ক্রিপ্টো খাতকে সমর্থন করার প্রতিশ্রুতি দিচ্ছেন, তবে ট্রেডাররা বাস্তব পদক্ষেপ ও প্রকৃত উন্নয়ন চায়। তাছাড়া, এই ইতিবাচক পরিবর্তনগুলোর বাস্তবায়ন হলেও, কোন প্রবণতাই চিরকাল বুলিশ থাকতে পারে না।
বর্তমানে, সর্বশেষ নিম্নমুখী ওয়েভটি একটি ফাইভ-ওয়েভ স্ট্রাকচার গঠন করেছে, যা ইঙ্গিত দেয় যে এটি সমাপ্তির কাছাকাছি থাকতে পারে অথবা $76,000 লেভেলে শেষ হতে পারে, যা 161.8% ফিবোনাচি রিট্রেসমেন্টের সঙ্গে সঙ্গতিপূর্ণ। যদি এই অনুমান সঠিক হয়, তবে বর্তমান লেভেল থেকে নতুন কিছু বুলিশ ওয়েভ (অথবা একটি একক কারেকটিভ ওয়েভ) শুরু হতে পারে। আমি অনুমান করছি যে ২০ জানুয়ারি থেকে এখন পর্যন্ত যে প্রাইস অ্যাকশন পরিলক্ষিত হয়েছে তা একটি বৃহত্তর ট্রেন্ড সেগমেন্টের "A" ওয়েভ হিসাবে কাজ করছে। এর অর্থ, বিটকয়েনের দরপতন এখনো শেষ হয়নি, তবে এটি কিছু সময়ের জন্য স্থিতিশীল থাকতে পারে এবং পরে এটির মূল্য পুনরায় নিম্নমুখী হতে পারে।
আমার BTC/USD-এর বিশ্লেষণের ভিত্তিতে, আমি এই উপসংহারে উপনীত হয়েছি যে বর্তমান বুলিশ প্রবণতার পর্যায় শেষ হয়েছে। মার্কেটে এখন একটি জটিল, দীর্ঘমেয়াদী কারেকশনে শুরু হয়েছে। আমি আগেও বিটকয়েন না কেনার পরামর্শ দিয়েছি, এবং আমি এখনো লং পজিশন নেওয়ার পরামর্শ দিচ্ছি না। ওয়েভ ৪-এর নিম্ন লেভেল ব্রেক হলে, এটি একটি বৃহত্তর নিম্নমুখী প্রবণতা গঠনের সংকেত দেবে, যা সম্ভবত কারেকটিভ ধরনের হবে।
সুতরাং, বিটকয়েন বিক্রির সুযোগ খোঁজাই সবচেয়ে ভালো কৌশল হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিটকয়েনের মূল্য $76,000 (161.8% ফিবোনাচি) পর্যন্ত এবং সম্ভাব্যভাবে $68,000 (200% ফিবোনাচি) পর্যন্ত নেমে যেতে পারে। তবে, স্বল্পমেয়াদে একটি কারেকটিভ রিবাউন্ডও হতে পারে, যা বিটকয়েনের শর্ট পজিশন ওপেন করার জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।
হায়ার টাইমফ্রেম বিশ্লেষণে, বিটকয়েনের মূল্য ইতোমধ্যেই একটি ফাইভ-ওয়েভ বুলিশ সাইকেল সম্পন্ন করেছে, এবং বর্তমানে মার্কেটে হয় একটি কারেকটিভ বিয়ারিশ ফেজ গঠিত হচ্ছে বা সম্পূর্ণভাবে নিম্নমুখী প্রবণতা শুরু হতে যাচ্ছে।
আমার বিশ্লেষণের মূল নীতিমালা
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।