Our team has over 7,000,000 traders!
Every day we work together to improve trading. We get high results and move forward.
Recognition by millions of traders all over the world is the best appreciation of our work! You made your choice and we will do everything it takes to meet your expectations!
We are a great team together!
InstaSpot. Proud to work for you!
Actor, UFC 6 tournament champion and a true hero!
The man who made himself. The man that goes our way.
The secret behind Taktarov's success is constant movement towards the goal.
Reveal all the sides of your talent!
Discover, try, fail - but never stop!
InstaSpot. Your success story starts here!
বৃহস্পতিবার অল্প কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে। মূলত, একমাত্র উল্লেখযোগ্য প্রতিবেদন হিসেবে যুক্তরাষ্ট্রের প্রাথমিক জবলেস ক্লেইমস সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে, যা সম্ভবত ট্রেডারদের মনোযোগ আকর্ষণ করতে পারবে না। ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি এবং যুক্তরাজ্যের অর্থনৈতিক ক্যালেন্ডার অনুযায়ী তেমন কোনো প্রতিবেদন প্রকাশের কথা নেই। ফলে, আজ উভয় কারেন্সি পেয়ারের মূল্যের আবারও স্বল্প মাত্রার অস্থিরতা বজায় থাকতে পারে। গুরুত্বপূর্ণ কোনো প্রতিবেদনের সহায়তা ছাড়া ইউরোর মূল্য বৃদ্ধির সম্ভাবনা কম এবং ব্রিটিশ পাউন্ডের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতাও থমকে যেতে পারে।
বৃহস্পতিবারের একমাত্র উল্লেখযোগ্য ফান্ডামেন্টাল ইভেন্ট হিসেবে ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলির বক্তব্য অনুষ্ঠিত; তবে গতকাল মুদ্রাস্ফীতি প্রতিবেদন প্রকাশের পর, যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের কাছ থেকে কী আশা করা যায়, সে বিষয়ে ট্রেডারদের কাছে ইতোমধ্যেই স্পষ্ট ধারণা রয়েছে। পরবর্তী বৈঠকে ব্যাংক অফ ইংল্যান্ডের আর্থিক নীতিমালা সংক্রান্ত কমিটি সম্ভবত সুদের হার বাড়ানোর পক্ষে ভোট দেবে, যার ফলে নীতিমালা কঠোর করার প্রক্রিয়া শুরু হবে। অন্যদিকে, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এবং ফেডারেল রিজার্ভ অক্টোবরে মুদ্রানীতি কঠোর করার ক্ষেত্রে বিরতি নিতে পারে।
ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট এখনও বেশ উদ্বেগজনক অবস্থায় রয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা চলছে না, যদিও ডোনাল্ড ট্রাম্প বারবার বলে আসছেন যে মার্কিন কংগ্রেস নির্বাচনের পর একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। ট্রাম্প এও দাবি করে আসছেন যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার সংঘাতের খুব দ্রুতই সমাপ্তি ঘটতে পারে—এমন কথা তিনি প্রায় দুই বছর ধরে বলে আসছেন—তবে এই আশাব্যঞ্জক বক্তব্য ট্রেডারদের কাছে তেমন কোনো গ্রহণযোগ্যতা পাচ্ছে না। বছরের শেষ নাগাদ চলমান সংঘাতগুলোর কোনোটিরই সমাধান হবে বলে মনে হচ্ছে না। ট্রাম্প ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে চাইলেও ইরানের সঙ্গে নিজেদের বিরোধ মেটাতে পারছেন না; অন্যদিকে ইরান আশা করছে, কংগ্রেস নির্বাচনে রিপাবলিকানরা পরাজিত হলে মার্কিন চাপ হয়তো কিছুটা কমতে পারে। জ্বালানি তেলের মূল্য আবার বাড়ছে।
চলতি সপ্তাহের চতুর্থ দিনের ট্রেডিংয়ে উভয় কারেন্সি পেয়ারের মন্থর ট্রেডিং দেখা যেতে পারে, যেহেতু আজ খুব বেশি গুরুত্বপূর্ণ ইভেন্ট নির্ধারিত নেই। আজ ইউরো 1.1198–1.1218 এরিয়ায় এবং পাউন্ড 1.3380–1.3386 রেঞ্জের মধ্যে ট্রেড করা যেতে পারে, তবে আজকেও শক্তিশালী মুভমেন্টের খুব বেশি সম্ভাবনা নেই।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।