Our team has over 7,000,000 traders!
Every day we work together to improve trading. We get high results and move forward.
Recognition by millions of traders all over the world is the best appreciation of our work! You made your choice and we will do everything it takes to meet your expectations!
We are a great team together!
InstaSpot. Proud to work for you!
Actor, UFC 6 tournament champion and a true hero!
The man who made himself. The man that goes our way.
The secret behind Taktarov's success is constant movement towards the goal.
Reveal all the sides of your talent!
Discover, try, fail - but never stop!
InstaSpot. Your success story starts here!
যখন MACD সূচকটি জিরো লাইনের উপরের দিকে উঠতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 1.1217-এর লেভেল টেস্ট করেছিল, যা ইউরোর বাই পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলস্বরূপ, এই পেয়ারের মূল্য মাত্র 10 পিপস বৃদ্ধি পেয়েছে।
যুক্তরাষ্ট্রে প্রকাশিত আবাসন খাত সংক্রান্ত প্রতিবেদনের ফলাফল দুর্বল ছিল, তবে ফরেক্স মার্কেটে মার্কিন ডলারের মূল্যের পরিলক্ষিত মুভমেন্টের কারণ হিসেবে এটি যথেষ্ট নয়। অক্টোবরে NAHB সূচক 3 পয়েন্ট কমে 29-এ নেমে এসেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো বিক্রেতাদের প্রবণতা: 43% নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে যে তারা গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ হারে আবাসনের মূল্য কমিয়েছেন—এবং 65% নির্মাতা প্রতিষ্ঠান বিভিন্ন অংকের মূল্যছাড় ও প্রণোদনা দিয়েছেন। টানা সাত মাস ধরে গড়ে প্রায় 6% মূল্যছাড় দেওয়া হয়েছে। নির্মাতা প্রতিষ্ঠানগুলো যখন এত বড় পরিসরে ছাড় দিতে বাধ্য হন, তখন তা চাহিদার দুর্বলতাকে নির্দেশ করে। অন্যান্য সূচকও একই চিত্র প্রতিফলিত হয়েছে: বর্তমান আবাসন বিক্রয়ের হার 2 পয়েন্ট কমে 33-এ নেমেছে, ছয় মাসের প্রত্যাশাভিত্তিক সূচক 5 পয়েন্ট কমে 32-এ দাঁড়িয়েছে এবং ক্রেতাদের আগ্রহ বা উপস্থিতি 5 পয়েন্ট কমে 18-তে নেমে এসেছে। EUR/USD পেয়ারের ক্ষেত্রে, আবাসন খাতের এই ফলাফল তেমন কোনো মুভমেন্টের ইঙ্গিত দিচ্ছে না। ইউরোর মূল্যের মুভমেন্ট এখনো মার্কিন ডলারের প্রতি ট্রেডারদের মনোভাব এবং ইউরোপীয় অঞ্চলের অভ্যন্তরীণ সংকটগুলোর ওপর নির্ভরশীল; যার মধ্যে বর্তমানে ফ্রান্সের পরিস্থিতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আজকের সেশনে ইউরোর জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে। এর মধ্যে রয়েছে জার্মানির উৎপাদক মূল্য সূচক, জার্মানি ও ইউরোজোনের বিজনেস সেন্টিমেন্ট সূচক এবং কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স সংক্রান্ত প্রতিবেদন। এই প্রতিবেদনগুলোর ফলাফল কারেন্সি মার্কেটে ইউরোর ক্রেতাদের সহায়তা করতে পারে অথবা বিক্রেতাদের পুনরায় মার্কেটে ফিরিয়ে আনতে পারে; আর ট্রেডাররা সম্ভবত দ্রুতই প্রতিক্রিয়া দেখাবে। বিজনেস সেন্টিমেন্ট সংক্রান্ত সূচকগুলোর দিকে বিশেষ নজর রাখুন—এগুলো জরিপের ফলাফলের ভিত্তিতে তৈরি হয় এবং বিশেষজ্ঞরা আগামী ছয় মাসে কেমন পরিস্থিতির প্রত্যাশা করছেন, তা তুলে ধরে। এই সূচকগুলোর মান বাড়লে তা অর্থনীতির বিষয়ে উদ্বেগ কমে যাওয়ার ইঙ্গিত দেয়, যা ইউরোর জন্য ইতিবাচক হবে। অন্যদিকে, বিজনেস সেন্টিমেন্ট হ্রাস পেলে ইউরোর ওপর চাপ বাড়বে, কারণ জ্বালানির উচ্চমূল্য অঞ্চলটির অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
উৎপাদক মূল্য সূচক নির্দেশ করবে যে শিল্পপণ্যের দাম কতটা বেড়েছে, অন্যদিকে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স সংক্রান্ত প্রতিবেদন থেকে বোঝা যাবে এই অঞ্চলের পণ্য বা সেবার প্রতি বিদেশি চাহিদা কতটা স্থিতিশীল রয়েছে। আমার প্রত্যাশায় কোনো জটিলতা নেই: আসন্ন প্রতিবেদনগুলোর শক্তিশালী ফলাফল প্রকাশিত হলে তা EUR/USD পেয়ারের মূল্য বৃদ্ধির সুযোগ করে দেবে, আর দুর্বল ফলাফল প্রকাশিত হলে তা দ্রুতই এই পেয়ারের ওপর পুনরায় চাপ সৃষ্টি করবে।
দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।
পরিকল্পনা 1: আজ যখন ইউরোর মূল্য 1.1255-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1237-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1255-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.1225-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1237 এবং 1.1255-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
পরিকল্পনা 1: EUR/USD পেয়ারের মূল্য 1.1225-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1211-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ যেকোনো সময় এই পেয়ারের শক্তিশালী দরপতন ঘটতে পারে। গুরুত্বপূর্ণ: শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এর নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.1237-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1225 এবং 1.1211-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।