Our team has over 7,000,000 traders!
Every day we work together to improve trading. We get high results and move forward.
Recognition by millions of traders all over the world is the best appreciation of our work! You made your choice and we will do everything it takes to meet your expectations!
We are a great team together!
InstaSpot. Proud to work for you!
Actor, UFC 6 tournament champion and a true hero!
The man who made himself. The man that goes our way.
The secret behind Taktarov's success is constant movement towards the goal.
Reveal all the sides of your talent!
Discover, try, fail - but never stop!
InstaSpot. Your success story starts here!
যখন MACD সূচকটি জিরো লাইনের নিচের দিকে নামতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 1.1186-এর লেভেল টেস্ট করেছিল, যা ইউরোর সেল পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলস্বরূপ, এই পেয়ারের 80 পিপসেরও বেশি দরপতন ঘটেছে।
গতকাল EUR/USD পেয়ার তীব্র চাপের সম্মুখীন হয়েছিল, তবে আজ গতকালের দরপতনের পুরোটাই পুষিয়ে নিয়েছে। এর মূল কারণ ছিল যুক্তরাষ্ট্রের সেপ্টেম্বরের মুদ্রাস্ফীতি প্রতিবেদন। আগস্টের 0.4%-এর তুলনায় সেপ্টেম্বরে হেডলাইন সিপিআই মাসিক ভিত্তিতে 0.6% বেড়েছে এবং বার্ষিক ভিত্তিতে তা 3.4% থেকে বেড়ে 3.7%-এ দাঁড়িয়েছে, যা পূর্বাভাসের সাথে সঙ্গতিপূর্ণ ছিল। তবে মূল সূচকের চেয়ে প্রতিবেদনের বিস্তারিত উপাদানের প্রভাবেই মার্কেটে বেশি প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে—যেমন, জ্বালানি তেলের মূল্য 9.1% বেড়েছে, যা মাসিক ভিত্তিতে মূল্যস্ফীতি বৃদ্ধির অর্ধেকেরও বেশি অংশের জন্য দায়ী। কোর ইনফ্লেশন বা মূল মুদ্রাস্ফীতির সূচকটিও প্রত্যাশার চেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে: মাসিক ভিত্তিতে সূচকটি +0.3% বেড়েছে (প্রত্যাশা ছিল +0.2% বৃদ্ধির) এবং বার্ষিক ভিত্তিতে 2.6%-এ পৌঁছেছে (আগের হার ছিল 2.4%)। এই পার্থক্যটি গুরুত্বপূর্ণ, কারণ কোর ইনফ্লেশন এমন এক ধরনের চাপ নির্দেশ করে, যা জ্বালানি তেলের মূল্য কমে গেলেও দূর হবে না। এবার ফেডারেল রিজার্ভ কি সিদ্ধান্ত নিতে পারে তা বেশ স্পষ্ট: অক্টোবরে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা কম, তবে ডিসেম্বরে সুদের হার বাড়ানোর বিষয়টি প্রায় নিশ্চিতভাবেই ট্রেডারদের প্রত্যাশায় অন্তর্ভুক্ত হয়ে গেছে। ইউরোর ক্ষেত্রে অবশ্য অন্য একটি বিষয় বেশি গুরুত্বপূর্ণ।
আজ ইতোমধ্যেই, মার্কিন ট্রেজারি বন্ডের ইয়েল্ড বা লভ্যাংশে বড় ধরনের হ্রাসের পর, মার্কিন ডলারের গতকালের ঊর্ধ্বমুখী প্রবণতার সমাপ্তি ঘটেছে এবং EUR/USD পেয়ারের মূল্য মুদ্রাস্ফীতি প্রতিবেদন প্রকাশের আগের লেভেলে ফিরে এসেছে।
আজ EUR/USD পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে; এখন দেখার বিষয় হলো, ইউরোপীয় ইউনিয়নে প্রকাশিতব্য প্রতিবেদনগুলো এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রাখতে সহায়তা করবে কি না। দিনের প্রথমার্ধে ইউরোজোনের শিল্প উৎপাদন সংক্রান্ত প্রতিবেদন এবং পরবর্তীতে ইতালির ভোক্তা মূল্য সূচক (CPI) সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে। শিল্প উৎপাদন সূচক মূলত কারখানায় পণ্য উৎপাদনের পরিমাণ প্রতিফলিত করে, যা বৃদ্ধি পেলে শক্তিশালী চাহিদার ইঙ্গিত মেলে। ইতালির ভোক্তা মূল্য সূচক দেশটিতে মূল্যস্ফীতি বৃদ্ধির হার নির্দেশ করে, যা ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার সংক্রান্ত প্রত্যাশাকে প্রভাবিত করতে পারে। আমার মতে, এই দুটি প্রতিবেদনকে সামগ্রিকভাবে বিবেচনা করা জরুরি: শক্তিশালী শিল্প উৎপাদনের পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতি ইউরোর জন্য সবচেয়ে অনুকূল পরিস্থিতি সৃষ্টি করবে। কারণ, এর ফলে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক বড় ধরনের অর্থনৈতিক মন্দার আশঙ্কা ছাড়াই মুদ্রানীতি কঠোর করার প্রক্রিয়া অব্যাহত রাখতে পারবে।
দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।
পরিকল্পনা 1: আজ যখন ইউরোর মূল্য 1.1243-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1215-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1243-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়নে প্রকাশিতব্য প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.1197-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1215 এবং 1.1243-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
পরিকল্পনা 1: EUR/USD পেয়ারের মূল্য 1.1197-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1174-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ যেকোনো সময় এই পেয়ারের শক্তিশালী দরপতন ঘটতে পারে। গুরুত্বপূর্ণ: শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এর নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.1215-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1197 এবং 1.1174-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।