empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

05.10.202609:57 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: USD/JPY: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ৫ অক্টোবর। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

Relevance up to 06:00 UTC+00

জাপানি ইয়েন ট্রেডিংয়ের বিশ্লেষণ ও টিপস

যখন MACD সূচকটি জিরো লাইনের নিচের দিকে নামতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 157.49-এর লেভেল টেস্ট করেছিল, যা মার্কিন ডলারের সেল পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলস্বরূপ, এই পেয়ারের মূল্য 40 পিপসেরও বেশি হ্রাস পেয়েছে।

শুক্রবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের শ্রমবাজার সংক্রান্ত প্রতিবেদনের ফলে ইয়েনের ক্ষেত্রে প্রধানত মার্কিন ও জাপানের কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত পার্থক্যের বিষয়ে বিদ্যমান প্রত্যাশা পুনর্বিবেচনার বিষয়টি সামনে এসেছে। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানের হার গড় মানের চেয়ে উল্লেখযোগ্যভাবে কম ছিল; এছাড়া জুলাই ও আগস্টের প্রতিবেদনে সংশোধনের ফলে গ্রীষ্মকালীন পরিস্থিতির অবনতি হয়েছে এবং মজুরি বৃদ্ধির গতিও মন্থর হয়েছে। ব্যাংক অফ জাপান যখন মুদ্রানীতি কঠোর করার দিকে অগ্রসর হচ্ছে, তখন ফেডারেল রিজার্ভ যদি নীতিগত পদক্ষেপ সাময়িক স্থগিত রাখার (বা বিরতি দেওয়ার) পক্ষে অবস্থান নিয়েছে, তবে এই দুই ব্যাংকের নীতিগত ব্যবধান সংকুচিত হতে শুরু করবে।

উয়েদা বারবার বলেছেন যে মূল্যস্ফীতি বৃদ্ধির ঝুঁকির বিষয়টি আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ; অন্যদিকে ব্যাংক অব জাপানের কমিটির অন্যতম হকিশ বা কঠোর নীতিমালার সমর্থক তাকাতা মনে করেন, উন্নত অর্থনীতির দেশগুলোর মধ্যে জাপান আর কোনো ব্যতিক্রম নয়। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির মন্থর গতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে, কারণ এর ফলে সুদের হারের পার্থক্যের কারণে টোকিওর ওপর যে চাপ ছিল, তা হ্রাস পাচ্ছে। স্কট বেসেন্ট এর আগে উয়েদার সঙ্গে বৈঠক করেছেন এবং ব্যাংক অফ জাপানকে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার জন্য প্রকাশ্যে তাগিদ দিয়েছেন; ফলে রাজনৈতিক বিষয়টিও ইয়েনের অনুকূলে কাজ করছে। তবে জ্বালানি খাতের অস্থিতিশীলতা একটি স্বতন্ত্র বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে: জাপান জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল এবং জ্বালানি তেলের উচ্চমূল্য দেশটির বাণিজ্য খাতের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করছে।

জাপানের আজ প্রকাশিত প্রতিবেদনের ফলাফল মিশ্র প্রকৃতির ছিল, যা ইয়েনকে ঘিরে থাকা আশাবাদকে কিছুটা ম্লান করে দিয়েছে। আগস্টে দেশটির সার্ভিস খাতভিত্তিক পিএমআই আগস্টের 51.6 থেকে কমে সেপ্টেম্বরে 51.3-এ নেমে এসেছে; অথচ বিশ্লেষকরা সূচকটির ফলাফল অপরিবর্তিত থাকার প্রত্যাশা করেছিলেন। একইভাবে, কম্পোজিট পিএমআই-ও পূর্বাভাস অনুযায়ী ছিল না এবং তা 52.5 থেকে কমে 52.3-এ দাঁড়িয়েছে। উভয় সূচকই 50-এর উপরে থাকায় দেশটির অর্থনীতি এখনও সম্প্রসারণশীল অবস্থায় রয়েছে, তবে প্রবৃদ্ধির গতি স্পষ্টতই ধীর হয়ে আসছে এবং অভ্যন্তরীণ চাহিদার প্রধান চালিকাশক্তি হিসেবে বিবেচিত সেবা খাতটি দুর্বল হয়ে পড়েছে। ব্যাংক অফ জাপানের জন্য এটি আর্থিক নীতিমালা স্বাভাবিকীকরণের প্রক্রিয়া থেকে সরে আসার কোনো কারণ নয়; তবে এর ফলে দ্রুত পদক্ষেপ নেওয়ার যৌক্তিকতা কমেছে এবং যারা অপেক্ষাকৃত ধীর ও সতর্ক গতিতে অগ্রসর হওয়ার পক্ষে, কমিটির সেই সদস্যদের জন্য নিজেদের অবস্থান জোরালো করা সহজ হয়েছে।

ভোক্তা-আস্থা সূচক সংক্রান্ত প্রতিবেদনে সামগ্রিক পরিস্থিতিতে সামান্য পরিবর্তন পরিলক্ষিত হয়েছে। সূচকটি 35.4-এ দাঁড়িয়েছে, যেখানে 35.3-এ পৌছানোর পূর্বাভাস দেয়া হয়েছিল এবং আগের মাসে সূচকটি 35.5-এ ছিল—অর্থাৎ সূচকটি মূলত অপরিবর্তিত এবং প্রত্যাশার চেয়ে সামান্য বেশি ছিল। সূচকের এই ধরনের ফলাফল ইঙ্গিত দেয় যে, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য নিয়ে পরিবারগুলোর মধ্যে উদ্বেগ এখনও বিদ্যমান। ইয়েনের ক্ষেত্রে এই ফলাফলটি নিরপেক্ষ।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

Exchange Rates 05.10.2026 analysis

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য 158.56-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 158.13-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 158.56-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। USD/JPY পেয়ারের কারেকশন এবং উল্লেখযোগ্য পুলব্যাকের সময় এই পেয়ারের লং পজিশন ওপেন করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে সবেমাত্র উপরে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 157.93-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 158.13 এবং 158.56-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 157.93-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেল ব্রেক করে নিম্নমুখী হওয়ার পর USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 157.50-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। আজ যেকোনো সময় এই পেয়ারের সেলাররা সক্রিয় হতে পারে, তাঁদের শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক থেকে যেকোনো ইঙ্গিত দরকার। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং সবেমাত্র জিরো লাইনের নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 158.13-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 157.93 এবং 157.50-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

Exchange Rates 05.10.2026 analysis

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.