The legend in the InstaSpot team!
Legend! You think that's bombastic rhetoric? But how should we call a man, who became the first Asian to win the junior world chess championship at 18 and who became the first Indian Grandmaster at 19? That was the start of a hard path to the World Champion title for Viswanathan Anand, the man who became a part of history of chess forever. Now one more legend in the InstaSpot team!
Borussia is one of the most titled football clubs in Germany, which has repeatedly proved to fans: the spirit of competition and leadership will certainly lead to success. Trade in the same way that sports professionals play the game: confidently and actively. Keep a "pass" from Borussia FC and be in the lead with InstaSpot!
বিটকয়েন এবং ইথেরিয়ামের মূল্য আরও একবার বৃদ্ধির আগে কি মার্কেটে বিরতি দেখা যাচ্ছে? না কি দরপতনের আগে? মজার ব্যাপার হলো, ক্রিপ্টো জগতের সাম্প্রতিক দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ইতিবাচক না হয়ে বরং নেতিবাচকই ছিল। কেন্দ্রীয় ব্যাংকগুলো (বিশেষ করে ফেডারেল রিজার্ভ) আর্থিক নীতিমালা কঠোর করতে শুরু করেছে, যা ব্যাংক আমানত এবং সরকারি বন্ডের মতো নিরাপদ বিনিয়োগের চাহিদা বাড়িয়ে দিয়েছে। যদিও বিশ্বব্যাপী ট্রেজারি বন্ডের চাহিদা কমেছে, ইয়েল্ড বা লভ্যাংশ বেড়েছে — যার অর্থ হলো, সরকার পদক্ষেপ নিলে ভবিষ্যতে বিনিয়োগকারীদের মধ্যে এই সিকিউরিটিজগুলোর চাহিদা পুনরুদ্ধার হতে পারে। এখন পর্যন্ত ওয়াশিংটনের প্রতিক্রিয়া হলো ট্রেজারি বন্ড বাইব্যাক বা পুনঃক্রয় কার্যক্রম, যার উদ্দেশ্য হলো সরবরাহ কমানো এবং ক্রমবর্ধমান ইয়েল্ড বা লভ্যাংশের রোধ করা। ধারণা করা হয়েছিল, এতে বন্ডের ইয়েল্ডের বৃদ্ধি থেমে যাবে। ট্রেজারি বন্ড বাইব্যাকের ঘোষণা দেওয়ার পর থেকে, ৩০-বছরের ইয়েল্ড আরও 6% এবং ১০-বছরের মেয়াদী বন্ডের ইয়েল্ড প্রায় 12% বেড়েছে...
এদিকে, বিনিয়োগকারী জর্ডি ভিসার জানিয়েছেন যে, তিনি ২০২৬ সালের চতুর্থ প্রান্তিকে ক্রিপ্টো মার্কেটে উল্লেখযোগ্য প্রত্যাশা করছেন। ভিসারের মতে, বিটকয়েনের দর $82,000 ছাড়িয়ে যদি সেই লেভেলের উপরেই অবস্থান নিশ্চিত করে, তবে তা 'ডিজিটাল স্বর্ণ' হিসেবে পরিচিত এই অ্যাসেটের দীর্ঘস্থায়ী ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হওয়ার বিষয়টিকেই নিশ্চিত করবে। সেক্ষেত্রে ক্রিপ্টো মার্কেটে বিনিয়োগ ও পুঁজির প্রবাহ বৃদ্ধি পাবে এবং এটি নতুন করে শক্তিশালী মূল্যবৃদ্ধির সূচনা ঘটাতে পারে। ভিসার আরও বলেন যে, বিটকয়েনের মৌলিক পরিস্থিতি দিন দিন আরও ইতিবাচক হচ্ছে।
"তিনি উল্লেখ করেছেন যে ফান্ড ম্যানেজার এবং বড় বিনিয়োগকারীরা সাধারণত বছরের শেষ প্রান্তিকে বড় ধরনের বিনিয়োগের সিদ্ধান্ত নেন এবং বিটকয়েনের প্রতি আগ্রহও পুনরুদ্ধার হচ্ছে। ভিসার তার বিশ্লেষণকে চার বছরের সাইকেলের সাথে যুক্ত করেননি, বরং যুক্তি দিয়েছেন যে বিটকয়েন সাধারণ ঐতিহাসিক ধারার পরিবর্তে ভিন্ন, আরও তাৎক্ষণিক কারণ দ্বারা চালিত হয়। তিনি FOMO—অর্থাৎ সুযোগ হারানোর ভয়ের— কথাও উল্লেখ করেন এবং মনে করেন যে অনেক বিনিয়োগকারী বিটকয়েন কেনার সিদ্ধান্ত নেওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন, কারণ তারা বুল রানের ক্ষেত্রে খুব দেরি হয়ে যাওয়ার আশঙ্কা করছেন। তিনি আরও বলেন যে সম্প্রতি প্রকাশিত মার্কিন শ্রমবাজার, বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী আর্থিক নীতিমালা আরও কঠোর করার বিষয়ে ফেডের অবস্থান নমনীয় হবে এবং নিয়ন্ত্রক সংস্থাটি ২০২৭ সালে পুনরায় আর্থিক নীতিমালা নমনীয় করতে শুরু করতে পারে—যার জন্য বিনিয়োগকারীরা এখন থেকেই প্রস্তুতি শুরু করতে পারেন। ট্রেজারি বন্ডের ইয়েল্ডের সর্বোচ্চ শিখরে পৌঁছানোয় এবং পরবর্তীকালে তার বিপরীতমুখী গতিও এই "ডিজিটাল স্বর্ণ"-কে সমর্থন জোগাতে পারে।
বিটকয়েনের মূল্যের একটি নতুন বুলিশ বা ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হওয়ার সকল সম্ভাবনা দেখা যাচ্ছে। বরাবরের মতোই এই প্রবণতাটি এমন একটি পাম্প দিয়ে শুরু হচ্ছে যার কোনো সুনির্দিষ্ট বা স্পষ্ট কারণ নেই। ফেড সুদের হার কমানো শুরু করেনি এবং ক্ল্যারিটি অ্যাক্টও পাস হয়নি। স্বল্পমেয়াদে, দৈনিক টাইমফ্রেমে, বিয়ারিশ FVG-এর কাছাকাছি বিটকয়েনের মূল্যের প্রতিক্রিয়া পরিলক্ষিত হওয়ায় এটির দরপতন হতে পারে। আমরা ট্রেডারদের এটাও মনে করিয়ে দিচ্ছি যে, দৈনিক কনসলিডেশন চ্যানেলের বাইরে বর্তমান ব্রেকআউটটি একটি ডেভিয়েশন হতে পারে — হ্যাঁ, একটি গভীর ডেভিয়েশন, কিন্তু তবুও এটি ডেভিয়েশন। যদি তাই ঘটে, তাহলে বিটকয়েনের মূল্য আবারও $57,500-এর দিকে পতনের শিকার হতে পারে। 4-ঘণ্টার টাইমফ্রেমে, লং পজিশন ও শর্ট পজিশন উভয়ই বিবেচনা করা যেতে পারে, তবে আমরা এখনও পুলব্যাকের প্রত্যাশা করছি।
দৈনিক টাইমফ্রেমে, মাত্র কয়েক দিনের মধ্যেই ইথারিয়ামের টেকনিক্যাল চিত্র নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। এখন ইথারের মূল্যের একটি নতুন ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হতে পারে। তবে, ট্রেডারদের প্রাথমিকভাবে সাপ্তাহিক চার্টের উপর ভিত্তি করে পজিশন ওপেন করা উচিত, যেখানে ইথারের মূল্য $4,800-এর দিকে যেতে পারে, যা পাঁচ বছরব্যাপী বিদ্যমান একটি সাইডওয়েজ চ্যানেলের আপার বাউন্ডারি। দৈনিক চার্টে, প্রথম বিয়ারিশ FVG-তে উল্লেখযোগ্য কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয়নি; তবে পরবর্তী FVG-এর ক্ষেত্রে প্রতিক্রিয়া দেখা যেতে পারে। বিটকয়েনও দৈনিক চার্টে নিকটতম বিয়ারিশ FVG ফিল-আপ করেছে, তাই অদূর ভবিষ্যতে উভয় ক্রিপ্টোকারেন্সির মূল্যের হয়তো কারেকশন শুরু হতে পারে। উভয় ডিজিটাল অ্যাসেটের ক্ষেত্রেই সাম্প্রতিক এই মূল্যবৃদ্ধি মূলত এক ধরণের 'পাম্প' বা কৃত্রিম উত্থানের ফল হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমানে এই ক্রিপ্টোকারেন্সিগুলোর আরও মূল্যবৃদ্ধির চেয়ে দরপতনের মৌলিক কারণগুলোই বেশি শক্তিশালী — তবে কোনো স্পষ্ট কারণ ও মৌলিক অনুঘটক ছাড়াই ক্রিপ্টো মার্কেটে প্রচুর পরিমাণে লিকুইডিটি ফ্লো দেখা যেতে পারে।
ইন্সট্রুমেন্টের মূল্য এই মুভিং অ্যাভারেজগুলোর 'অতিক্রম' করলে—বা সেখানে পৌছালে—সাধারণত চলমান মুভমেন্ট থেমে যায় অথবা মার্কেটে নতুন কোনো মোমেন্টাম সৃষ্টি হয়।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।