The legend in the InstaSpot team!
Legend! You think that's bombastic rhetoric? But how should we call a man, who became the first Asian to win the junior world chess championship at 18 and who became the first Indian Grandmaster at 19? That was the start of a hard path to the World Champion title for Viswanathan Anand, the man who became a part of history of chess forever. Now one more legend in the InstaSpot team!
Borussia is one of the most titled football clubs in Germany, which has repeatedly proved to fans: the spirit of competition and leadership will certainly lead to success. Trade in the same way that sports professionals play the game: confidently and actively. Keep a "pass" from Borussia FC and be in the lead with InstaSpot!
যখন MACD সূচকটি জিরো লাইনের নিচের দিকে নামতে করেছিল তখন এই পেয়ারের মূল্য 1.1406-এর লেভেল টেস্ট করেছিল, যা ইউরোর সেল পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলস্বরূপ, এই পেয়ারের মূল্য 1.1378-এর লক্ষ্যমাত্রার দিকে নেমে আসে।
সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে অপ্রত্যাশিতভাবে শক্তিশালী ফলাফল পরিলক্ষিত হয়েছে: প্রাথমিক কম্পোজিট পিএমআই আগস্টের 56.0 থেকে বেড়ে 58.4-এ পৌঁছেছে, যা গত 62 মাসের মধ্যে সর্বোচ্চ; একইসাথে সার্ভিক ও ম্যানুফ্যাকচারিং খাতের সূচকগুলো যথাক্রমে 59 মাস ও 53 মাসের সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়েছে। S&P গ্লোবাল বার্ষিক ভিত্তিতে মার্কিন অর্থনৈতিক প্রবৃদ্ধির হার প্রায় 5% হবে বলে পূর্বাভাস দিয়েছে এবং প্রবৃদ্ধির এই ইতিবাচক গতিশীলতাকে ২০১৫ সালের পর—কোভিড-পরবর্তী পুনরুদ্ধার পর্ব বাদে—সবচেয়ে শক্তিশালী হিসেবে অভিহিত করেছে। ইউরোজোনের পরিস্থিতির সাথে এক্ষেত্রে একটি বড় পার্থক্য লক্ষ্য করা যায়; সেখানে প্রবৃদ্ধির গতি অনেক ধীর হলেও তা ওই অঞ্চলের প্রেক্ষাপটে রেকর্ড-সমতুল্য ছিল, যেখানে একই দিনে কম্পোজিট পিএমআই 53.1-এ পৌঁছে তিন বছরের সর্বোচ্চ অবস্থানে উন্নীত হয়েছে।
ইউরোর ক্ষেত্রে সমস্যাটি মূলত প্রতিবেদনের ফলাফল নিয়ে নয়, বরং প্রবৃদ্ধির গতির বিষয়টি নিয়ে: আটলান্টিকের উভয় প্রান্তের দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধির হারের ব্যবধান ক্রমশ বাড়ছে এবং এর ফলে ফেডারেল রিজার্ভ কর্তৃক মুদ্রানীতি আরও কঠোর করার বিষয়ে ট্রেডারদের আস্থা বৃদ্ধি পাচ্ছে। মার্কিন ডলারের পক্ষে আরেকটি ইতিবাচক বিষয় হলো মার্কিন কোম্পানিগুলোর উৎপাদন বা উপকরণ ব্যয়ের উল্লেখযোগ্য বৃদ্ধি—যা গত চার বছরের মধ্যে সর্বোচ্চ। এই ব্যয়ের বৃদ্ধি এবং সেই সাথে জোরালো অর্থনৈতিক প্রবৃদ্ধি ফেডারেল রিজার্ভকে অর্থনীতির ওপর তাৎক্ষণিক কোনো ঝুঁকি ছাড়াই সুদের হার বাড়ানোর প্রক্রিয়া অব্যাহত রাখার সুযোগ করে দিচ্ছে।
আজ ইউরোর ক্ষেত্রে জার্মানির একগুচ্ছ প্রতিবেদন ওপর বিশেষ নজর থাকবে: ইফো ইনস্টিটিউট থেকে সেপ্টেম্বর মাসের জন্য বিজনেস ক্লাইমেট সূচক, কারেন্ট কন্ডিশন এবং ইকোনোমিক এক্সপেকটেশন সংক্রান্ত সূচক প্রকাশিত হবে। এসব প্রতিবেদনের ক্ষেত্রে পূর্বাভাস বেশ আশাব্যঞ্জক। এই প্রেক্ষাপটে দিনের প্রথমার্ধে ইউরোর ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে—বিশেষ করে গতকাল প্রকাশিত ইউরোজোনের পিএমআই প্রতিবেদনের শক্তিশালী ফলাফলের কারণে, যেখানে ম্যানুফ্যাকচারিং ও সার্ভিস—উভয় খাতেই উল্লেখযোগ্য গতিশীলতার ফলে সূচকটি তিন বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।
সার্বিকভাবে ইউরোজোনের অর্থনীতিতে ব্যবসায়িক পরিস্থিতির উন্নতির যে প্রবণতা দেখা যাচ্ছে, আজকের ইফো সূচকের ফলাফল আবারও যদি তা নিশ্চিত করে, তবে আমার ধারণা—এটি মার্কিন ডলারের বিপরীতে ইউরোর দর বৃদ্ধিতে বাড়তি সহায়তা জোগাতে পারে। বিশেষ করে গতকাল যুক্তরাষ্ট্রের পিএমআই সূচকের শক্তিশালী ফলাফলের কারণে ডলারের দর যে উল্লেখযোগ্যভাবে বেড়েছিল, তার প্রেক্ষাপটে এটি গুরুত্বপূর্ণ। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের অর্থনৈতিক বুলেটিন—যেখানে সাধারণত ইউরোজোনের বর্তমান অর্থনৈতিক ঝুঁকিগুলোর বিস্তারিত বিশ্লেষণ অন্তর্ভুক্ত থাকে—তা সামগ্রিক পরিস্থিতি বুঝতে সহায়তা করতে পারে। পাশাপাশি, বিজনেস অ্যাক্টিভিটির শক্তিশালী ফলাফলের বিপরীতে মুদ্রাস্ফীতির অব্যাহত চাপকে কেন্দ্রীয় ব্যাংক কীভাবে সামাল দিচ্ছে, সে বিষয়েও এই বুলেটিনে আলোকপাত করা হতে পারে। আমার মতে, জার্মানির প্রতিবেদনের ইতিবাচক ফলাফল এবং ইসিবির প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ মন্তব্যের সম্মিলিত প্রভাবই নির্ধারণ করবে যে, ইউরো কি সকালের ঘুরে দাঁড়ানোর প্রবণতা ধরে রাখতে পারবে, নাকি মার্কিন ডলারের আধিপত্যের মুখে আবারও দরপতনের শিকার হবে।
দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।
পরিকল্পনা 1: আজ যখন ইউরোর মূল্য 1.1425-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1403-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1425-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ শুধুমাত্র আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.1372-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1403 এবং 1.1425-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
পরিকল্পনা 1: EUR/USD পেয়ারের মূল্য 1.1372-এর (চার্টে লাল লাইন) লেভেল ব্রেক করে নিম্নমুখী হওয়ার পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1339-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এর নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.1403-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1372 এবং 1.1339-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।