empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

23.09.202611:02 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: GBP/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২৩ সেপ্টেম্বর। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

Relevance up to 06:00 2026-09-24 UTC+00

ব্রিটিশ পাউন্ডের ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি জিরো লাইনের নিচের দিকে নামতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 1.3355-এর লেভেল টেস্ট করেছিল, যা পাউন্ডের সেল পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলস্বরূপ, এই পেয়ারের মূল্য 1.3336-এর লক্ষ্যমাত্রার দিকে নেমে আসে।

ফেডারেল রিজার্ভের তিনজন কর্মকর্তা প্রায় একই ধরনের মন্তব্য করার পর আবারও পাউন্ডের স্টার্লিংয়ের মূল্যের নিম্নমুখী প্রবণতা শুরু হয়েছে। রিচমন্ড ফেডের প্রেসিডেন্ট টম বার্কিন সতর্ক করেছেন যে মুদ্রাস্ফীতির ধাক্কা কাটিয়ে উঠতে উল্লেখযোগ্যভাবে বেশি সময় লাগতে পারে এবং তিনি উচ্চ মুদ্রাস্ফীতি দীর্ঘস্থায়ী হওয়ার ঝুঁকিও উড়িয়ে দেননি। বস্টন ফেডের প্রেসিডেন্ট সুসান কলিন্স আরও এক ধাপ এগিয়ে গিয়ে স্পষ্টভাবে বলেছেন যে, তিনি বছর শেষের আগে আরও একবার সুদের হার বৃদ্ধির বিষয়টি বিবেচনা করছেন। নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস মার্কেটের প্রযুক্তিগত অবকাঠামোগত সমস্যাগুলোর ওপর আলোকপাত করার পাশাপাশি এই পদক্ষেপকে সমর্থন করেছেন। যদিও এই বছর এই তিনজনের কারোরই ফেডে ভোটাধিকার নেই, তবে তাদের সম্মিলিত বক্তব্য মুদ্রানীতি আরও কঠোর প্রত্যাশাকে যথেষ্ট শক্তিশালী করেছে — যা পাউন্ডের জন্য একটি প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করেছে।

যুক্তরাজ্য থেকে কোনো উল্লেখযোগ্য প্রতিবেদন না থাকায়, পাউন্ডের মূল্য পুনরায় কমে সাপ্তাহিক সর্বনিম্ন লেভেলে নেমে আসে।

তবে আজ, বায়ারদের জন্য অন্তত একটি আশা রয়েছে যে কারেকশনের অংশ হিসেবেও এই পেয়ারের মূল্য বৃদ্ধি পেতে পারে: আজ যুক্তরাজ্যে সেপ্টেম্বর মাসের পিএমআই (ম্যানুফ্যাকচারিং, সার্ভিস এবং কম্পোজিট) সূচক প্রকাশিত হবে। আগস্ট মাসের প্রতিবেদনে ইতোমধ্যেই মিশ্র ফলাফল পরিলক্ষিত হয়েছিল — ম্যানুফ্যাকচারিং সূচক পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন 51.5-এ নেমে গিয়েছিল, অন্যদিকে সার্ভিস সূচক বেড়ে 52.5-এ এবং কম্পোজিট সূচক 52.0 পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। আজকের পরিসংখ্যানে যদি এই ধরনের প্রবণতা অব্যাহত রাখে, বিশেষ করে ম্যানফ্যাকচারিং খাতে, তবে তা GBP/USD পেয়ারের উপর চাপ সৃষ্টি করবে। পিএমআই প্রতিবেদনের দুর্বল ফলাফল সাধারণত অর্থনৈতিক কার্যক্রমে মন্থরতার লক্ষণ হিসেবে বিবেচিত হয়, যা ব্যাংক অফ ইংল্যান্ডের আর্থিক নীতিমালা কঠোর হওয়ার সম্ভাবনাকে কমিয়ে দেয় — ফলে মার্কিন ডলারের বিপরীতে পাউন্ড স্টার্লিং আরও দুর্বল হয়ে পড়ে।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

Exchange Rates 23.09.2026 analysis

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3340-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.3321-এর (চার্টে হালকা সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি পাউন্ডের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। মূল্য প্রায় 1.3340-এর লেভেলের আশেপাশে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি, উল্লিখিত লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি। আজ যুক্তরাজ্যে প্রকাশিতব্য প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে পাউন্ডের মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং জিরো লাইনের উপরে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3305-এর লেভেল টেস্টের ক্ষেত্রেও আমি আজ পাউন্ডের লং পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। 1.3321 এবং 1.3340-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3305-এর (চার্টে লাল লাইন) লেভেল ব্রেক করে নিম্নমুখী হওয়ার পর আমি পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা GBP/USD-এর দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.3279-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, এই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস মুভমেন্ট হওয়ার আশা করছি। আজ নেতিবাচক সংবাদ প্রকাশিত হলে পাউন্ডের উপর চাপ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের সেল পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এটির নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3321-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী দিকে নিয়ে যাবে। 1.3305 এবং 1.3279-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করা যেতে পারে।

Exchange Rates 23.09.2026 analysis

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.