The legend in the InstaSpot team!
Legend! You think that's bombastic rhetoric? But how should we call a man, who became the first Asian to win the junior world chess championship at 18 and who became the first Indian Grandmaster at 19? That was the start of a hard path to the World Champion title for Viswanathan Anand, the man who became a part of history of chess forever. Now one more legend in the InstaSpot team!
Borussia is one of the most titled football clubs in Germany, which has repeatedly proved to fans: the spirit of competition and leadership will certainly lead to success. Trade in the same way that sports professionals play the game: confidently and actively. Keep a "pass" from Borussia FC and be in the lead with InstaSpot!
আগস্টের মাঝামাঝি সময়ে ব্যাপক উত্থানের পর থেকে বিটকয়েন এবং ইথেরিয়ামের মূল্য বেশ কয়েক সপ্তাহ ধরে একটি নির্দিষ্ট সাইডওয়েজ চ্যানেলের মধ্যে অবস্থান করছে। তবে এর অর্থ এই নয় যে, গত বছর শুরু হওয়া নিম্নমুখী প্রবণতার সমাপ্তি ঘটেছে। দৈনিক টাইমফ্রেমে বিটকয়েন মূল্য $60,000–$82,500-এর সাইডওয়েজ রেঞ্জের মধ্যে আটকে আছে, অথচ সাপ্তাহিক চার্টে এখনও নিম্নমুখী প্রবণতাই দেখা যাচ্ছে। তাই মানুষ যা-ই বলুক না কেন, আমরা মনে করি না যে গ্রীষ্মকালে কোনো নতুন 'বুল মার্কেট' বা উর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়েছিল। অনেক বিশ্লেষক এখনও বিটকয়েনের সেই জাদুকরি চার-বছরের চক্রের কথা উল্লেখ করছেন—যে ইঙ্গিত অনুযায়ী, এই শরতে দীর্ঘ এক বছরের কারেকশন শেষ করে নতুন করে বিটকয়েনের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হওয়া উচিত—কিন্তু এই চার-বছরের চক্র মিশরের খুফু পিরামিড না যা বদলাবে না। এটি কোনো অপরিবর্তনীয় বা চিরন্তন নিয়ম নয়।
এদিকে, বিনিয়োগকারী জর্ডি ভিসার বলেছেন যে বিটকয়েন হয়তো বৈশ্বিক সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলোর সাথে পারস্পরিক সম্পর্ক ছিন্ন করে অনেক বেশি স্বাধীন ও স্বতন্ত্র একটি অ্যাসেটে পরিণত হতে পারে। ভিসারের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির ফলে বিটকয়েন লিকুইডিটি, কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার এবং সামগ্রিক মনেটারি এগ্রিগেটের মতো সূচকগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। অতীতে বিটকয়েনের মূল্য ফেডারেল রিজার্ভের নীতিমালা সংক্রান্ত সিদ্ধান্ত এবং মুদ্রানীতির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল। অথচ, ফেডারেল রিজার্ভ সম্প্রতি মুদ্রানীতি কঠোর করলেও এবং সুদের হার আরও বৃদ্ধির ঘোষণা দিলেও 'ডিজিটাল স্বর্ণ' হিসেবে পরিচিত বিটকয়েনের দরপতন ঘটেনি। ভিসার ধারণা করছেন যে, ডিজিটাল উদ্ভাবন হয়তো অর্থনৈতিক চক্রের প্রভাবমুক্ত হয়ে স্বাধীনভাবে বিকশিত হতে শুরু করবে।
এই বিশ্লেষক আরও উল্লেখ করেছেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর বিকাশ বিটকয়েন ও ডিজিটাল অ্যাসেটের০ জন্য একটি ইতিবাচক বিষয়। তাঁর মতে, এআই-এর অগ্রগতির সাথে সাথে বিদ্যমান আর্থিক ব্যবস্থায় ডিজিটাল অ্যাসেটও আরও গভীরভাবে একীভূত হবে। তিনি আরও মনে করেন যে, এআই এজেন্টরা সময়ের সাথে সাথে সাধারণ 'সহায়ক বট' থেকে পূর্ণাঙ্গ 'অর্থনৈতিক সত্তা'য় রূপান্তরিত হবে; যারা কেনাকাটা, পেমেন্ট এবং অন্যান্য আর্থিক কার্যক্রমের বিষয়ে স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। ডিজিটাল ওয়ালেটগুলোই হবে এই এজেন্টদের ব্যবহারের মাধ্যম। সুতরাং, ডিজিটাল অ্যাসেট—বিশেষ করে বিটকয়েন ও ইথার—এর দীর্ঘমেয়াদী ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় উপাদানগুলোর সবই বিদ্যমান। আর এআই খাত ক্রিপ্টোকারেন্সির কোনো প্রতিপক্ষ নয়, বরং গুরুত্বপূর্ণ এক সহযোগী।
আগস্ট মাসের ঊর্ধ্বমুখী প্রবণতা সত্ত্বেও এখনও বিটকয়েনের মূল্যের নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে। আমরা এখনও $57,500-এর (তিন বছরের ঊর্ধ্বমুখী প্রবণতার 61.8% ফিবোনাচি রিট্রেসমেন্ট) দিকে দরপতনের আশংকা করছি, যদিও বিটকয়েনের মূল্য ইতোমধ্যেই এই লেভেলে পৌঁছেছিল। ক্রিপ্টো মার্কেটের সার্বিক নিম্নমুখী প্রবণতা এখনও শেষ হয়নি।বিটকয়েনের মূল্যের সাম্প্রতিক উত্থানকে কেবল দুর্বল একটি কারেকশন বলে মনে হচ্ছে এবং লং পজিশন ওপেন করার জন্য কার্যকর কোনো কারণ দেখা যাচ্ছে না। বিটকয়েনের মূল্য $82,850-এ পৌঁছানোর পর মার্কেটে লিকুইডিটি কমে যেতে পারে, যা নতুন করে দরপতন ঘটাতে পারে। 4-ঘণ্টার চার্টে, যেহেতু সাইডওয়েজ চ্যানেলের আপার বাউন্ডারির কাছে নতুন ডেভিয়েশন গঠিত হয়েছে, তাই শীঘ্রই বিটকয়েনের নিম্নমুখী প্রবণতা শুরু হতে পারে, যেখানে $78,400 এবং $75,600-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
দৈনিক টাইমফ্রেমে, মাত্র কয়েক দিনের মধ্যেই ইথারিয়ামের টেকনিক্যাল চিত্র নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। এখন ইথারের মূল্যের একটি নতুন ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হতে পারে। তবে, ট্রেডারদের প্রাথমিকভাবে সাপ্তাহিক চার্টের উপর ভিত্তি করে পজিশন ওপেন করা উচিত, যেখানে ইথারের মূল্য $4,800-এর দিকে যেতে পারে, যা পাঁচ বছরব্যাপী বিদ্যমান একটি সাইডওয়েজ চ্যানেলের আপার বাউন্ডারি। দৈনিক চার্টে নিকটতম বিয়ারিশ FVG-টি ফিল-আপ করা হয়েছে, কিন্তু সেই FVG-টি পূর্ববর্তী প্রবণতার মধ্যেই রয়েছে এবং যদি এর ফলে মার্কেটে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তবে তা সম্ভবত কারেকশন হিসেবে বিবেচিত হবে। মনে রাখবেন যে, ইথেরিয়ামের মূল্যের মুভমেন্ট অনেকাংশেই বিটকয়েনের ওপর নির্ভর করে। আর 4-ঘণ্টার টাইমফ্রেমে বিটকয়েনের মূল্য এখনও সাইডওয়েজ চ্যানেলের মধ্যে অবস্থান করছে এবং দৈনিক সাইডওয়েজ চ্যানেলে নতুন করে নিম্নমুখী প্রবণতা শুরু করতে পারে।
CHOCH—ট্রেন্ড স্ট্রাকচারের ব্রেক।
লিকুইডিটি—স্টপ লস এবং পেন্ডিং অর্ডার, যা মার্কেট মেকাররা তাদের পজিশন বিল্ড করার কাজে ব্যবহার করেন।
FVG—প্রাইস ইনএফিসিয়েন্সি এরিয়া, যার মধ্য দিয়ে মূল্য দ্রুত মুভমেন্ট প্রদর্শন যখন মার্কেটে বায়ার বা সেলার কোনো এক পক্ষ সক্রিয় না থাকে; মূল প্রবণতা বজায় রাখার স্বার্থে মূল্য প্রায়শই এই এরিয়ায় ফিরে আসে এবং সেখানে প্রতিক্রিয়া প্রদর্শন করে।
IFVG—ইনভার্টেড ফেয়ার-ভ্যালু গ্যাপ। এই এরিয়ায় ফিরে আসার সময় মূল্য কোনো প্রতিক্রিয়া দেখায় না, বরং জোরালো গতিতে তা ব্রেক করে বেরিয়ে যায় এবং পরবর্তীতে বিপরীত দিক থেকে পুনরায় সেই লেভেলটি রিটেস্ট করে।
OB—অর্ডার ব্লক: এমন একটি ক্যান্ডেল যেখানে একজন মার্কেট মেকার লিকুইডিটি সংগ্রহ করতে এবং বিপরীত দিকে একটি পজিশন বিল্ড করতে মার্কেটে এন্ট্রি করেছিলেন।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।