empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

17.09.202612:22 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: XAU/USD পেয়ারের মূল্যের বিশ্লেষণ ও পূর্বাভাস। ফেডের হকিশ বা কঠোর অবস্থান স্বর্ণের মূল্য বৃদ্ধির সম্ভাবনাকে সীমিত করেছে

Relevance up to 08:00 2026-09-18 UTC+00

Exchange Rates 17.09.2026 analysis

বৃহস্পতিবার, স্বর্ণ (XAU/USD) আবার $4,300 লেভেলের উপরে উঠে এসেছে, তবে এটির মূল্য আগের দিন রেকর্ডকৃত গত ছয় সপ্তাহের মধ্যে সর্বনিম্ন লেভেলের কাছাকাছিই অবস্থান করছে। জুলাইয়ের শেষভাগের পর সর্বোচ্চ লেভেলে পৌঁছানোর পর মার্কিন ডলার সামান্য দুর্বল হচ্ছে, যা মূল্যবান ধাতুটিকে কিছুটা সহায়তা দিচ্ছে।

Exchange Rates 17.09.2026 analysis

তবুও, ফেডারেল রিজার্ভের হকিশ বা কঠোর অবস্থান এবং মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনার বৃদ্ধি—এই বিষয়গুলোর প্রভাবে 'নিরাপদ বিনিয়োগের মাধ্যম' হিসেবে সম্ভবত মার্কিন ডলারের মূল্য বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকবে এবং কোনো সুদ বা লভ্যাংশ প্রদান না করা অ্যাসেট হিসেবে স্বর্ণের মূল্য বৃদ্ধির সম্ভাবনাকে সীমিত করবে।

বুধবার সমাপ্ত হওয়া সেপ্টেম্বর মাসের বৈঠকে, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক সর্বসম্মতিক্রমে সুদের হার বাড়ানোর পক্ষে ভোট দিয়েছে—২০২৩ সালের পর এটিই ছিল এ ধরনের প্রথম পদক্ষেপ। এই সিদ্ধান্তটি ট্রেডারদের প্রত্যাশা অনুযায়ীই ছিল এবং এর পাশাপাশি মার্কিন নিয়ন্ত্রক সংস্থা পরবর্তীতে আরও হকিশ বা কঠোর অবস্থান গ্রহণের পূর্বাভাসও দেওয়া হয়েছে। বিশেষ করে, ডট প্লট থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে যে, ফেডারেল রিজার্ভের কর্মকর্তারা এ বছর আরও একবার সুদের হার বাড়ানোর প্রত্যাশা করছেন। বৈঠক-পরবর্তী সংবাদ সম্মেলনে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ার্শ উল্লেখ করেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী অর্থনৈতিক পরিস্থিতি, গ্রীষ্মকালে মূল্যস্ফীতির পরিস্থিতিতে কোনো উন্নতি না হওয়া এবং ভূ-রাজনৈতিক বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওয়ার্শ আরও উল্লেখ করেন যে, দীর্ঘ সময় ধরে মুদ্রাস্ফীতি অত্যধিক মাত্রায় রয়েছে এবং যুক্তরাষ্ট্রে ইতিবাচক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য তিনি ভোক্তা পর্যায়ে পণ্যের দাম স্থিতিশীল রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, জ্বালানির উচ্চমূল্য অব্যাহত থাকার বিষয়টি ফেডারেল রিজার্ভের আর্থিক নীতিমালা আরও কঠোর হওয়ার প্রত্যাশাকে উসকে দিচ্ছে এবং মার্কিন সরকারি বন্ডের ইয়েল্ড বা লভ্যাংশের হার বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

১০-বছর মেয়াদী মার্কিন ট্রেজারি বন্ডের ইয়েল্ড (লভ্যাংশের হার) মনস্তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ 5.0%-এর কাছাকাছি অবস্থান করছে এবং ২০০৭ সালের এপ্রিলের পর সর্বোচ্চ স্তরের দিকে এগিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতির অবনতির পাশাপাশি এই বিষয়গুলো নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে মার্কিন ডলারের অবস্থানকে শক্তিশালী করছে।

সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠী জানিয়েছে যে গত এক সপ্তাহে ইয়েমেনে সৌদি আরব ৪৫০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে; পাশাপাশি তারা মারিব প্রদেশের আকাশে একটি সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিও করেছে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরান সমঝোতা করতে চাইছে এবং সম্ভবত চলমান যুদ্ধের অবসান ঘটতে চলেছে। তবে, হুথি বিদ্রোহী গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যকার এই সংঘাত ভূ-রাজনৈতিক ঝুঁকির আশঙ্কা জিইয়ে রেখেছে, যা জ্বালানি তেলের মূল্যের ওপর বাড়তি প্রভাব ফেলছে। সার্বিক পরিস্থিতি মার্কিন ডলারের বুল বা ক্রেতাদের জন্য অনুকূল হলেও, এটি XAU/USD পেয়ারের লং পজিশন ওপেন করার ক্ষেত্রে ট্রেডারদের সতর্ক করে তুলছে।

স্বল্পমেয়াদে স্বর্ণের মূল্যের নিম্নমুখী প্রবণতারই পূর্বাভাস দেয়া যেতে পারে, যতক্ষণ না এটির মূল্য 200-ডে EMA এবং 100-ডে SMA ব্রেক করে উপরে উঠে আসে। এই লেভেলটি একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে কাজ করবে: যদি XAU/USD-এর মূল্য এই রেঞ্জের উপরে কনসলিডেট করে বা স্থিতিশীল হয়, তবে তা $4,400 লেভেলের দিকে যাওয়ার সম্ভাবনা প্রশস্ত করতে পারে। অন্যদিকে, নিকটতম সাপোর্ট লেভেল $4,225-এ অবস্থান করছে, যা সেপ্টেম্বরের সর্বনিম্ন লেভেল ছিল। যদি স্বর্ণের মূল্য এই লেভেলের উপরে ধরে রাখা সম্ভব না হয়, তবে এটির মূল্য দ্রুত কমে $4,200-এর রাউন্ড লেভেলের দিকে নেমে যেতে পারে। অসিলেটরগুলো মিক্সড সিগন্যাল দিচ্ছে এবং 'রিলেটিভ স্ট্রেংথ ইনডেক্স' (RSI) নেগেটিভ জোনে রয়েছে, যা নির্দেশ করে যে মার্কেটে ঊর্ধ্বমুখী প্রবণতার সৃষ্টির ক্ষেত্রে বুল বা ক্রেতাদের সক্ষমতা বেশ সীমিত।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.