empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

17.09.202606:45 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ১৭ সেপ্টেম্বর কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

Relevance up to 03:00 2026-09-18 UTC+00

সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের বিশ্লেষণ:

Exchange Rates 17.09.2026 analysis

বৃহস্পতিবার অল্প কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে এবং সেগুলোর কোনোটিই বিশেষ গুরুত্বপূর্ণ নয়। ইউরোজোনে আজ আগস্ট মাসের মুদ্রাস্ফীতির দ্বিতীয় বা সংশোধিত প্রতিবেদন প্রকাশিত হবে এবং যুক্তরাষ্ট্রে বিল্ডিং পারমিটের পাশাপাশি হাউজিং স্টার্ট বিষয়ক প্রতিবেদন প্রকাশিত হবে। তবে এসব প্রতিবেদন খুব একটা গুরুত্ব পাবে বলে মনে হয় না, কারণ ট্রেডাররা সম্ভবত এখনও ফেডারেল রিজার্ভের বৈঠকের ফলাফলগ বিশ্লেষণ ও পর্যালোচনাতেই ব্যস্ত থাকবে। এছাড়া, আজ ব্যাংক অফ ইংল্যান্ডের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা মার্কেটে নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে। সুতরাং, দিনটি একঘেয়ে কাটবে না ঠিকই, তবে সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনগুলো এক্ষেত্রে মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে না।

ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ:

Exchange Rates 17.09.2026 analysis

বৃহস্পতিবারের গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল ইভেন্টগুলোর মধ্যে ব্যাংক অফ ইংল্যান্ডের বৈঠকটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর ধরন ও অবস্থান অতীতের তুলনায় কিছুটা হকিশ বা কঠোর হতে পারে, যা পাউন্ডের স্টার্লিংয়ের কিছুটা দর বৃদ্ধিতে সহায়তা জোগাতে পারে। তবে ফলাফল নিরপেক্ষ হলেও তা পাউন্ডের আরও দরপতন ঘটাতে পারে। গতকাল ফেডারেল রিজার্ভ কেবল আর্থিক নীতিমালাই কঠোর করেনি, বরং "মুদ্রাস্ফীতির বিরুদ্ধে জয়লাভ না করা পর্যন্ত" নীতিমালা আরও কঠোর করারও ইঙ্গিত দিয়েছে। তবে সেপ্টেম্বর মাসে ব্যাংক অফ ইংল্যান্ড মূল সুদের হার বাড়াবে—এমনটা কেউ আশা করছে না।

ভূ-রাজনৈতিক পরিস্থিতি এখনও তেমন সন্তোষজনক নয়। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো আলোচনা হচ্ছে না; হরমুজ প্রণালী বন্ধ বা আংশিকভাবে বন্ধ রয়েছে এবং ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী সৌদি আরবের ওপর নৌ-অবরোধ বজায় রেখেছে এবং সক্রিয়ভাবে দেশটির অবকাঠামোর উপর হামলা চালাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প ইরানকে কোণঠাসা করার লক্ষ্যে এক নজিরবিহীন অর্থনৈতিক অবরোধ আরোপের সিদ্ধান্ত নিয়েছেন এবং ইরানের সাথে যেকোনো ধরনের সম্পর্ক রাখা দেশগুলোর ওপরও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন। তবে এখন পর্যন্ত ইরানকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ব্যাপারে ট্রাম্পের এই পরিকল্পনাকে কেউ সমর্থন করেনি এবং এটি আদৌ বাস্তবায়িত হবে কি না, তাও অনিশ্চিত। সংঘাত অব্যাহত রয়েছে; বাব আল-মান্দেব প্রণালী সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়ার হুমকি সৃষ্টি হয়েছে। জ্বালানি তেলের মূল্যও বাড়ছে...

উপসংহার:

চলতি সপ্তাহের চতুর্থ দিনের ট্রেডিংয়ে উভয় কারেন্সি পেয়ার আবারও চাপের সম্মুখীন হতে পারে। আজ ইউরো 1.1461–1.1474 এবং পাউন্ড 1.3380–1.3386 রেঞ্জের মধ্যে ট্রেড করা যেতে পারে। আজ ইউরো ও পাউন্ডের মূল্য কিছুটা পুনরুদ্ধার করতে পারে, তবে ব্যাংক অফ ইংল্যান্ডের বৈঠকের ফলাফল দুর্বল বা অস্পষ্ট হলে তা নতুন করে ব্যাপক দরপতনের সূত্রপাত করতে পারে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.