empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

16.09.202609:22 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: GBP/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ১৬ সেপ্টেম্বর। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

Relevance up to 06:00 2026-09-17 UTC+00

ব্রিটিশ পাউন্ডের ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি জিরো লাইনের উপরে উঠতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 1.3482-এর লেভেল টেস্ট করেছিল, যা পাউন্ডের বাই পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলে এই পেয়ারের মূল্য 15 পিপস বৃদ্ধি পায়।

গতকাল যুক্তরাজ্যে শ্রমবাজার সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেগুলোর ফলাফল মূলত মিশ্র প্রকৃতির ছিল: জবলেস ক্লেইমস বা বেকারভাতার আবেদনের সংখ্যায় হঠাৎ বড় ধরনের বৃদ্ধির ফলে প্রাথমিকভাবে GBP/USD পেয়ার বিক্রির প্রবণতা উসকে দিলেও, বেকারত্বের হার 4.9%-এ অপরিবর্তিত ছিল—যার ফলে পরিস্থিতির আরও গুরুতর অবনতি নিয়ে ট্রেডারদের আশঙ্কা সত্য প্রমাণিত হয়নি। আমার মতে, বেকারত্বের হারের এই স্থিতিশীলতা পাউন্ডের বড় ধরনের দরপতন রোধ করেছে, কারণ মার্কেটে প্রচলিত রীতি অনুযায়ী জবলেস ক্লেইমসের সাপ্তাহিক আবেদনের সংখ্যার (যা বেশ ওঠানামা করে) তুলনায় এই সূচকটির ওপরই বেশি গুরুত্ব দেওয়া হয়। দিনের দ্বিতীয়ার্ধে পাউন্ডের স্টার্লিংয়ের পুনরুদ্ধার পরিলক্ষিত হয়; এর কারণ ছিল যুক্তরাষ্ট্রে প্রকাশিত সেপ্টেম্বরের 'এম্পায়ার স্টেট ম্যানুফ্যাকচারিং ইনডেক্স'-এর মান 13 পয়েন্ট কমে 7.6-এ নেমে এসেছে।

আজ GBP/USD পেয়ারের ট্রেডাররা প্রকাশিতব্য যুক্তরাজ্যের ভোক্তা মূল্য সূচক সংক্রান্ত প্রতিবেদনের দিকে মনোযোগ দেবে, যা সন্ধ্যায় অনুষ্ঠেয় ফেডারেল রিজার্ভের বৈঠকের সিদ্ধান্তের আগেই এই পেয়ারের মূল্যের গতিপথ নির্ধারণ করে দিতে পারে। পাউন্ডের জন্য মুদ্রাস্ফীতি প্রতিবেদন বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি মূলত ব্যাংক অফ ইংল্যান্ডের ভবিষ্যৎ নীতিমালা নির্ধারণে প্রভাব ফেলে থাকে: ক্রমাগত উচ্চ মুদ্রাস্ফীতির সম্মুখীন হলে ব্যাংক অব ইংল্যান্ডের আর্থিক নীতিমালা নমনীয়করণের সুযোগ কমে যায়, অন্যদিকে মুদ্রাস্ফীতির হার কমলে ডোভিশ বা নমনীয় অবস্থান গ্রহণের সুযোগ আসে। যদি হেডলাইন এবং কোর সিপিআই উভয় ক্ষেত্রেই প্রকাশিত ফলাফল পূর্বাভাসের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি হয়, তাহলে আমি মনে করি দিনের প্রথমার্ধেই মার্কিন ডলারের বিপরীতে পাউন্ডের স্টার্লিংয়ের মূল্যের পুনরুদ্ধারের কার্যকর একটি কারণ পাওয়া যাবে। মুদ্রাস্ফীতির ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে ঊর্ধ্বগতি পরিলক্ষিত হলে তা ঐতিহ্যগতভাবে ব্যাংক অব ইংল্যান্ডের সুদের হার বৃদ্ধির প্রত্যাশা বাড়িয়ে দেয় এবং সাময়িকভাবে ফেড বৈঠক থেকে ট্রেডারদের মনোযোগ সরিয়ে নিতে পারে।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

Exchange Rates 16.09.2026 analysis

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3532-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.3499-এর (চার্টে হালকা সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি পাউন্ডের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। মূল্য প্রায় 1.3532-এর লেভেলের আশেপাশে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি, উল্লিখিত লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি। আজ আসন্ন প্রতিবেদনে যুক্তরাজ্যে মুদ্রাস্ফীতি বৃদ্ধির ইঙ্গিত পাওয়া গেলে পাউন্ডের মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং জিরো লাইনের উপরে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3482-এর লেভেল টেস্টের ক্ষেত্রেও আমি আজ পাউন্ডের লং পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। 1.3499 এবং 1.3532-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3482-এর (চার্টে লাল লাইন) লেভেল ব্রেক করে নিম্নমুখী হওয়ার পর আমি পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা GBP/USD-এর দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.3453-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, এই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস মুভমেন্ট হওয়ার আশা করছি। আজ নেতিবাচক সংবাদ প্রকাশিত হলে পাউন্ডের উপর চাপ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের সেল পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এটির নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3499-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী দিকে নিয়ে যাবে। 1.3482 এবং 1.3453-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করা যেতে পারে।

Exchange Rates 16.09.2026 analysis

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.