empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

10.09.202610:30 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: GBP/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ১০ সেপ্টেম্বর। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

Relevance up to 07:00 2026-09-11 UTC+00

ব্রিটিশ পাউন্ডের ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি জিরো লাইনের নিচের দিকে নামতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 1.3551-এর লেভেল টেস্ট করেছিল, যা পাউন্ডের সেল পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলে এই পেয়ারের 15 পিপস দরপতন ঘটেছে।

দিনের বেলা শান্তভাবে পাউন্ডের ট্রেডিং হয়েছে। যুক্তরাষ্ট্রে কোনো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত না হওয়ায় মার্কিন ডলারের মূল্য একটি সীমিত রেঞ্জের মধ্যেই ওঠানামা করেছে এবং অন্যান্য কারেন্সি পেয়ারের মূল্যেরও সতর্ক মুভমেন্ট পরিলক্ষিত হয়েছে। আমার মতে, মার্কেটকে প্রভাবিত করার মতো উল্লেখযোগ্য কোনো 'চালিকাশক্তি' না আসা পর্যন্ত GBP/USD পেয়ারের মূল্য সম্ভবত একটি সংকীর্ণ রেঞ্জের মধ্যেই ওঠানামা করবে। ট্রেডাররা এখন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের আসন্ন বৈঠকের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে; এরপর যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি বিষয়ক প্রতিবেদন প্রকাশিত হবে—যা পুনরায় মার্কিন ডলারের মূল্যের মুভমেন্টের সম্ভাবনা নির্ধারণ করতে পারে। আমি মনে করি, এই স্থবির পরিস্থিতি বজায় থাকবে না, বরং ইসিবির বৈঠক ও মার্কিন মুদ্রাস্ফীতি প্রতিবেদনের ফলাফলই এই পেয়ারের মূল্যের ভবিষ্যৎ মুভমেন্ট নির্ধারণ করবে; তাই আমি এখনই কোনো বড় ধরনের ও স্থায়ী ব্রেকআউটের প্রত্যাশা করছি না।

উল্লেখ্য যে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ব্যাংক অফ জাপানের সমন্বিত পদক্ষেপের ফলে মার্কিন ডলারের ওপর যে চাপ সৃষ্টি হয়েছে, তার সুবাদে পাউন্ড উপকৃত হয়েছে এবং আমার ধারণা, এই অনুকূল পরিস্থিতি আপাতত অব্যাহত থাকবে। মার্কেটের সার্বিক পরিস্থিতি শান্ত থাকায় বায়ারদের হাতে এখনো নিয়ন্ত্রণ ধরে রাখার এবং প্রাইস রেঞ্জের আপার বাউন্ডারি পুনরায় টেস্ট করানোর সুযোগ রয়েছে। তা সত্ত্বেও, অভ্যন্তরীণ কোনো চালিকাশক্তি না থাকায় পাউন্ডের মূল্যের এই ঊর্ধ্বমুখী মোমেন্টাম বেশ ভঙ্গুর; তাই যুক্তরাষ্ট্রের আসন্ন মুদ্রাস্ফীতি বিষয়ক প্রতিবেদনের ফলাফলই এই কারেন্সি পেয়ারের মূল্যের মুভমেন্ট নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

Exchange Rates 10.09.2026 analysis

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3592-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.3565-এর (চার্টে হালকা সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি পাউন্ডের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। মূল্য প্রায় 1.3592-এর লেভেলের আশেপাশে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি, উল্লিখিত লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি। আজ পাউন্ডের মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তবে আমি শক্তিশালী বুলিশ মুভমেন্টের প্রত্যাশা করছি না। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং জিরো লাইনের উপরে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3549-এর লেভেল টেস্টের ক্ষেত্রেও আমি আজ পাউন্ডের লং পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। 1.3565 এবং 1.3592-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3549-এর (চার্টে লাল লাইন) লেভেল অতিক্রম করার পর আমি পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা GBP/USD-এর দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.3524-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, এই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস মুভমেন্ট হওয়ার আশা করছি। আজ নেতিবাচক সংবাদ প্রকাশিত হলে পাউন্ডের উপর চাপ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের সেল পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এটির নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3565-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী দিকে নিয়ে যাবে। 1.3549 এবং 1.3524-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করা যেতে পারে।

Exchange Rates 10.09.2026 analysis

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.