Our team has over 7,000,000 traders!
Every day we work together to improve trading. We get high results and move forward.
Recognition by millions of traders all over the world is the best appreciation of our work! You made your choice and we will do everything it takes to meet your expectations!
We are a great team together!
InstaSpot. Proud to work for you!
Actor, UFC 6 tournament champion and a true hero!
The man who made himself. The man that goes our way.
The secret behind Taktarov's success is constant movement towards the goal.
Reveal all the sides of your talent!
Discover, try, fail - but never stop!
InstaSpot. Your success story starts here!
যখন MACD সূচকটি জিরো লাইনের উপরের দিকে উঠতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 1.1618-এর লেভেল টেস্ট করেছিল, যা ইউরোর বাই পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলে এই পেয়ারের মূল্য 1.1633-এর লক্ষ্যমাত্রার দিকে বৃদ্ধি পায়।
সম্প্রতি প্রকাশিত মার্কিন অর্থনৈতিক প্রতিবেদনের ফলাফল কিছুটা দুর্বল হওয়ায় মার্কিন ডলারের দরপতন ঘটেছে। NFIB থেকে স্মল বিজনেস অপটিমিজম সংক্রান্ত সূচকটি 98.7-এ নেমে এসেছে; এর মধ্যে বিজনেস-কন্ডিশন বিষয়ক প্রত্যাশা ও কর্মী নিয়োগের পরিকল্পনায় সবচেয়ে বেশি পতন দেখা গেছে। পাশাপাশি, ঋণ সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে যে আমেরিকানরা ক্রেডিট কার্ডের ঋণের বিষয়ে সতর্ক অবস্থান গ্রহণ করছেন। আমার মতে, এটি সামগ্রিকভাবে ভোক্তাদের চাহিদা কমার প্রতিফলন—যা সাম্প্রতিক সময়ে খুচরা বিক্রয় সূচক হ্রাসের মাধ্যমেও দেখা গেছে—এবং তাত্ত্বিকভাবে এসব বিষয় ফেডারেল রিজার্ভের নীতিগত পদক্ষেপ সাময়িকভাবে স্থগিত রাখার (বা বিরতি নেওয়ার) সিদ্ধান্তকেই সমর্থন করে।
আজ সকালে ইউরোজোনে খুব বেশি অর্থনৈতিক সূচক প্রকাশিত হবে; মূলত কেবল ফ্রান্সের শিল্পোৎপাদন সংক্রান্ত প্রতিবেদন এবং লাগার্ড ও নাগেলের বক্তব্যের দিকেই মনোযোগ দেয়া যায়। সাধারণত ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান এবং বুন্ডেসব্যাংকের প্রেসিডেন্টের মন্তব্যের প্রভাবে ইউরোর মূল্য ওঠানামা করে থাকে, তবে এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় রাখা প্রয়োজন। কেন্দ্রীয় ব্যাংকের নীতি-নির্ধারণী বৈঠকের ঠিক আগের সময়টিতে 'নীরব সময়' বা সংযত মন্তব্যের নীতি মেনে চলা হয়; তাই বক্তারা সম্ভবত সুদের হার নিয়ে আলোচনা এড়িয়ে যাবেন এবং আমি নতুন কোনো ইঙ্গিত পাওয়ার আশা করছি না। আমার মতে, এই পরিস্থিতিতে ইউরোর মূল্যের মুভমেন্টের ক্ষেত্রে কিছুটা সুযোগ তৈরি হয়েছে। ক্রেতাদের আতঙ্কিত করার মতো কোনো কারণ না থাকায় এবং সুদের হার 2.5%-এ উন্নীত করার বিষয়ে বিশেষজ্ঞদের প্রায় সর্বসম্মত মতামতের কারণে, মার্কিন ডলারের বিপরীতে ইউরোর দর বৃদ্ধির সম্ভাবনা থেকেই যাচ্ছে। আমার ধারণা, আগামীকাল ইসিবির সিদ্ধান্ত ঘোষণার আগ পর্যন্ত EUR/USD-এর পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকবে; আর এক্ষেত্রে সুদের হার বৃদ্ধি নয়, বরং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ইসিবি কোনো ইঙ্গিত দেয় কি না সেটাই মূল নির্ণায়ক বিষয় হবে।
দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।
পরিকল্পনা 1: আজ যখন ইউরোর মূল্য 1.1674-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1651-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1674-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। চলমান বুলিশ বা ঊর্ধ্বমুখী প্রবণতার সাথে সঙ্গতি রেখে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.1633-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1651 এবং 1.1674-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
পরিকল্পনা 1: EUR/USD পেয়ারের মূল্য 1.1633-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1613-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এর নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.1651-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1633 এবং 1.1613-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।