empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

08.09.202605:59 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ৮ সেপ্টেম্বর কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

Relevance up to 02:00 2026-09-09 UTC+00

সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের বিশ্লেষণ:

Exchange Rates 08.09.2026 analysis

মঙ্গলবার অল্প কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হতে যাচ্ছে এবং এগুলোর গুরুত্ব সোমবার প্রকাশিত প্রতিবেদন চেয়েও কম—অথচ সোমবারের প্রতিবেদনগুলোর ফলাফল মার্কেটে কোনো প্রতিক্রিয়াই সৃষ্টি করতে পারেনি। আজ জার্মানিতে ট্রেড ব্যাল্যান্স এবং যুক্তরাষ্ট্রে সাপ্তাহিক এডিপি কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশিত হবে। উল্লেখ্য যে, এডিপির মাসিক প্রতিবেদনের ক্ষেত্রেও মার্কেটে খুব একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয় না; তাই আজকের এই প্রতিবেদনটি মার্কেটে উল্লেখযোগ্য কোনো প্রভাব ফেলবে বলে আশা করাটা খুব একটা যৌক্তিক নয়। সুতরাং, দিনটি বেশ 'নিস্তেজভাবে' কাটতে পারে এবং মার্কেটে খুবই স্বল্প মাত্রার অস্থিরতা বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ:

Exchange Rates 08.09.2026 analysis

মঙ্গলবারের ফান্ডামেন্টাল ইভেন্টের মধ্যে উল্লেখযোগ্য তেমন কিছু নেই। সেপ্টেম্বরের বৈঠকে মূল সুদের হারের ব্যাপারে ফেডারেল রিজার্ভের সিদ্ধান্ত নিয়ে মার্কেটে এখনো ধোঁয়াশা বজায় রয়েছে। গত সপ্তাহে ফেডের অন্তত দুজন সদস্য জানিয়েছিলেন যে, মুদ্রানীতি কঠোর করার মতো কোনো কারণ নেই। তবে এই সপ্তাহেই যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি প্রতিবেদন প্রকাশিত হবে এবং তখন হয়তো আর্থিক নীতিমালায় পরিবর্তন আনার মতো কোনো কারণ বা প্রেক্ষাপট তৈরি হতে পারে। সামগ্রিক পরিস্থিতি এখনো বেশ পরস্পরবিরোধী ও অনিশ্চিত। আমাদের ধারণা, মূল সুদের হারে কোনো পরিবর্তন আনা হবে না। একই সময়ে, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক বৃহস্পতিবারের বৈঠকে এ বছর দ্বিতীয়বারের মতো মুদ্রানীতি কঠোর করার পদক্ষেপ নিতে পারে; তাই মার্কিন ডলারের তুলনায় ইউরোর জন্য ইতিবাচক পরিস্থিতি বিরাজ করছে।

ভূ-রাজনৈতিক পরিস্থিতি এখনও তেমন সন্তোষজনক নয়। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো আলোচনা হচ্ছে না; হরমুজ প্রণালী বন্ধ বা আংশিকভাবে বন্ধ রয়েছে এবং ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী সৌদি আরবের ওপর নৌ-অবরোধ বজায় রেখেছে। ডোনাল্ড ট্রাম্প ইরানকে কোণঠাসা করার লক্ষ্যে এক নজিরবিহীন অর্থনৈতিক অবরোধ আরোপের সিদ্ধান্ত নিয়েছেন এবং ইরানের সাথে যেকোনো ধরনের সম্পর্ক রাখা দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন। তবে এখন পর্যন্ত ইরানকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ব্যাপারে ট্রাম্পের এই পরিকল্পনাকে কেউ সমর্থন করেনি এবং এটি আদৌ বাস্তবায়িত হবে কি না, তাও অনিশ্চিত। সপ্তাহান্তে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে, তবে ট্রেডাররা এ বিষয়টির প্রতি খুব একটা গুরুত্ব দেয়নি।

উপসংহার:

চলতি সপ্তাহের দ্বিতীয় দিনের ট্রেডিংয়ে উভয় কারেন্সি পেয়ারের মূল্যের স্বাভাবিক মুভমেন্ট দেখা যেতে পারে। আজ ইউরো 1.1584–1.1594 এবং পাউন্ড 1.3587–1.3598 রেঞ্জের মধ্যে ট্রেড করা যেতে পারে।। ইউরো ও পাউন্ডের মূল্যের ডাউনওয়ার্ড কারেকশন সম্ভবত শেষ হয়ে গেছে এবং এই সপ্তাহে প্রকাশিতব্য সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের ফলাফল ও সার্বিক মৌলিক প্রেক্ষাপট মার্কিন ডলারের ওপর নতুন করে চাপ সৃষ্টি করতে পারে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.