empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

08.09.202605:46 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ৮ সেপ্টেম্বর কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

Relevance up to 02:00 2026-09-09 UTC+00

সোমবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

GBP/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

Exchange Rates 08.09.2026 analysis

সোমবার GBP/USD কারেন্সি পেয়ারের মূল্যেরও খুবই স্বল্প মাত্রার অস্থিরতা পরিলক্ষিত হয়েছে এবং কোনো নির্দিষ্ট দিকেই মুভমেন্টের কোনো প্রবণতা লক্ষ্য করা যায়নি। যেখানে জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নে প্রকাশিত দুটি প্রতিবেদনের প্রভাবে EUR/USD-এর মূল্যের সক্রিয় মুভমেন্টের যৌক্তিক কারণ ছিল, সেখানে GBP/USD-এর ক্ষেত্রে এমন কোনো সক্রিয় মুভমেন্টের ভিত্তি ছিল না। সকালের সেশনে পাউন্ডের দর সামান্য বৃদ্ধি পেয়েছিল এবং মূলত সেখানেই মুভমেন্ট থেমে যায়। একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করা প্রয়োজন: শুক্রবার যুক্তরাষ্ট্রে নন-ফার্ম পেরোল প্রতিবেদনের অত্যন্ত শক্তিশালী ফলাফল প্রকাশিত হয়েছিল, যা মার্কিন ডলারের উল্লেখযোগ্য দর বৃদ্ধি ঘটাতে পারেনি। অনেক সময় দেখা যায়, এই পেয়ারের মূল্য প্রত্যাশিত দিকে অগ্রসর হওয়ার পর তাৎক্ষণিকভাবে আবার আগের অবস্থানে ফিরে আসে এবং কেবল পরের দিনই পুনরায় যৌক্তিক মুভমেন্ট শুরু হয়। কিন্তু এবার সোমবারও মার্কিন ডলারের দর বৃদ্ধি পায়নি। এর অর্থ হলো, নন ফার্ম পেরোল প্রতিবেদনের শক্তিশালী ফলাফল আসলে মার্কেটে ওপর তেমন কোনো প্রভাব ফেলেনি। এর একটিই অর্থ হতে পারে: ট্রেডাররা সেপ্টেম্বরে ফেডারেল রিজার্ভের আর্থিক নীতিমালা কঠোর করার সম্ভাবনার উপর আস্থা রাখছেন না অথবা তারা ইতোমধ্যেই এই বিষয়টি তাদের মূল্যায়নে অন্তর্ভুক্ত করে ফেলেছেন। মার্কিন ডলারের আরও দর বৃদ্ধির জন্য আমরা এখনও কোনো কারণ দেখতে পাচ্ছি না।

GBP/USD পেয়ারের 5M চার্ট

Exchange Rates 08.09.2026 analysis

সোমবার 5-মিনিটের টাইমফ্রেমে কোনো ট্রেডিং সিগন্যাল গঠিত হয়নি। দিনজুড়ে এই পেয়ারের মূল্যের প্রায় 40 পিপসের অস্থিরতা পরিলক্ষিত হয়েছে; এমন পরিস্থিতিতে নির্ভরযোগ্য সিগন্যাল গঠিত ও তা কার্যকর করার প্রত্যাশা করা অত্যন্ত কঠিন ছিল। তাই সোমবার ট্রেডারদের জন্য নতুন পজিশন ওপেন করার মতো কোনো পরিস্থিতি ছিল না।

মঙ্গলবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা শুরু হয়েছে, যা কারেকশন হিসেবে বিবেচিত হচ্ছে। আমাদের মতে, মধ্যমেয়াদে পাউন্ডকে মূল্য বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকা উচিত, যদিও বর্তমানে কারেকশনের প্রভাবে দরপতন হচ্ছে। সাপ্তাহিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্য সাইডওয়েজ চ্যানেলের লোয়ার বাউন্ডারি থেকে আপার বাউন্ডারির দিকে উঠতে শুরু করেছে এবং এই মুভমেন্ট এখনও সম্পন্ন হয়নি। ফলে, আমরা এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার প্রত্যাশা করছি।

মঙ্গলবার, এই পেয়ারের মূল্য 1.3587–1.3598 এরিয়া থেকে বাউন্স করলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3456–1.3476-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। অন্যদিকে এই পেয়ারের মূল্য 1.3456–1.3476 এরিয়া থেকে বাউন্স করলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.3587-1.3598-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

5-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3259–1.3267, 1.3319–1.3331, 1.3380–1.3386, 1.3456–1.3476, 1.3587–1.3598, 1.3631–1.3641, 1.3695, 1.3741। মঙ্গলবার যুক্তরাজ্যে উল্লেখযোগ্য কোনো ইভেন্ট নির্ধারিত নেই বা কোনো প্রতিবেদনও প্রকাশিত হবে না। যুক্তরাষ্ট্রে কেবল সাপ্তাহিক এডিপি প্রতিবেদন প্রকাশ করবে, যা মূলত খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তাই চলতি সপ্তাহের দ্বিতীয় দিনের ট্রেডিংয়ে আমরা মার্কেটে উল্লেখযোগ্য কোনো মুভমেন্টের আশা করছি না।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের কার্যকারিতা: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই কার্যকর হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.