The legend in the InstaSpot team!
Legend! You think that's bombastic rhetoric? But how should we call a man, who became the first Asian to win the junior world chess championship at 18 and who became the first Indian Grandmaster at 19? That was the start of a hard path to the World Champion title for Viswanathan Anand, the man who became a part of history of chess forever. Now one more legend in the InstaSpot team!
Borussia is one of the most titled football clubs in Germany, which has repeatedly proved to fans: the spirit of competition and leadership will certainly lead to success. Trade in the same way that sports professionals play the game: confidently and actively. Keep a "pass" from Borussia FC and be in the lead with InstaSpot!
উল্লেখযোগ্য ঊর্ধ্বমুখী প্রবণতার পর বেশ কয়েক সপ্তাহ ধরে বিটকয়েন এবং ইথারের মূল্য সাইডওয়েজ রেঞ্জের মধ্যে অবস্থান করছে। গত দুই সপ্তাহে, উভয় অ্যাসেটের মূল্যই এই হরাইজন্টাল চ্যানেলের মধ্যে ওঠানামা করেছে, এবং হায়ার টাইমফ্রেমের টেকনিক্যাল চিত্র অনুযায়ী নতুন করে দরপতনের সম্ভাবনা তৈরি হয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগ কর্তৃক দীর্ঘমেয়াদী বন্ডের বাইব্যাক বা পুনঃক্রয় কার্যক্রম সম্প্রসারণের সিদ্ধান্ত ক্রিপ্টো মার্কেটে এই ঊর্ধ্বমুখী প্রবণতার সূচনা করেছিল, কিন্তু প্রশ্ন থেকে যায় যে এই উত্থান কতদিন স্থায়ী হতে পারে, বিশেষত যদি তা একটিমাত্র সহায়ক উপাদানের উপর নির্ভরসহিল হয়। ক্রিপ্টো খাতের মৌলিক প্রেক্ষাপট দুর্বলই রয়ে গেছে, এবং ইথার ও বিটকয়েন উভয়েরই নিম্নমুখী প্রবণতার এখনও সমাপ্তি ঘটেনি। আমরা এখনও কোনো টেকসই ঊর্ধ্বমুখী প্রবণতা ভিত্তি দেখতে পাচ্ছি না। আগস্ট মাসে ক্রিপ্টো খাতের পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে ইতিবাচক হয়েছিল, কিন্তু ট্রেডারদের সতর্ক থাকা উচিত: কারণ এটি সত্যিকারের ঊর্ধ্বমুখী প্রবণতাও হতে পারে আবার ম্যানিপুলেশনও হতে পারে।
এদিকে, প্রোক্যাপ ফিনান্সিয়ালের প্রধান বিনিয়োগ কর্মকর্তা ম্যাট পম্পিলিয়ানো বিনিয়োগকারীদের বলেছেন যে, আগামী ২০ বছরে বিটকয়েন এবং এআই খাতভিত্তিক স্টক সেরা বিনিয়োগ হবে। তিনি যুক্তি দিয়েছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চ মুদ্রাস্ফীতি, ক্রমবর্ধমান সরকারি ঋণ এবং প্রকৃত ঋণ গ্রহণের খরচ কমানোর জন্য গৃহীত নীতিগত পদক্ষেপের কারণে বিটকয়েনের মূল্যের নতুন একটি বুলিশ বা ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হতে পারে—বিশেষত, ট্রেজারি এবং ফেড কর্তৃক সুদের হার কমানোর এবং অর্থনীতিকে উদ্দীপিত করার মতো পদক্ষেপ পরিলক্ষিত হলে। উল্লেখ্য যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডের প্রতি সুদের হার কমানোর আহ্বান অব্যাহত রেখেছেন, অন্যদিকে মার্কিন ট্রেজারি বিভাগ সুদের হার সীমিত রাখতে নিজেদের দীর্ঘমেয়াদী বন্ড কেনা শুরু করেছে। পম্পিলিয়ানো বলেন, তিনি আশা করছেন যে উচ্চ সরকারি ব্যয় অব্যাহত থাকবে এবং সরকার অতিরিক্ত ডলার ইস্যু করার মাধ্যমে ঋণের প্রকৃত বোঝা কমানোর চেষ্টা করতে পারে, যা মার্কিন ডলারের আরও দরপতন ঘটাবে এবং ঝুঁকিপূর্ণ অ্যাসেটের মূল্য বাড়িয়ে দেবে।
পম্পিলিয়ানো আরও উল্লেখ করেছেন যে, চরম নেতিবাচক অর্থনৈতিক পরিস্থিতিতে প্রতিটি বিটকয়েনের মূল্য $1 মিলিয়নে পৌঁছাতে পারে। এর বিপরীতে, যুক্তরাষ্ট্র যদি দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উৎপাদনের ওপর গুরুত্ব দেয়, তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা শ্রমখাতের উৎপাদনশীলতা বাড়িয়ে প্রয়োজনীয় প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করতে পারে। তিনি আরও বলেন, অর্থ সরবরাহ বৃদ্ধি সাথে সাথে বিটকয়েন ও অন্যান্য অ্যাসেটের মূল্য অনিবার্যভাবেই বৃদ্ধি পাবে।
BTC/USD-এর ট্রেডিংয়ের পরামর্শ
গত সপ্তাহে শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতা সত্ত্বেও বিটকয়েনের মূল্যের নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে। আমরা এখনও $57,500-এর (তিন বছরের ঊর্ধ্বমুখী প্রবণতার 61.8% ফিবোনাচি রিট্রেসমেন্ট) দিকে দরপতনের প্রত্যাশা করছি, যদিও বিটকয়েনের মূল্য ইতোমধ্যেই এই লেভেলে পৌঁছেছে। আমরা মনে করি না যে ক্রিপ্টো মার্কেটের সার্বিক নিম্নমুখী প্রবণতা শেষ হয়ে গেছে। বিটকয়েনের মূল্যের সাম্প্রতিক উত্থানকে কেবল দুর্বল একটি কারেকশন বলে মনে হচ্ছে এবং লং পজিশন ওপেন করার জন্য কার্যকর কোনো কারণ দেখা যাচ্ছে না; এটি অনেকটা একটি পাম্পের মতো। বিটকয়েনের মূল্য $82,850-এ পৌঁছানোর পর মার্কেটে লিকুইডিটি কমে যেতে পারে, যা নতুন করে দরপতন ঘটাতে পারে এবং একটি সাইডওয়েজ চ্যানেলে রূপান্তর নিশ্চিত করতে পারে। 4-ঘণ্টার টাইমফ্রেমে, আমরা সাম্প্রতিকতম বিয়ারিশ FVG থেকে আরেকটি দরপতনের প্রত্যাশা করছি।
ETH/USD-এর ট্রেডিংয়ের পরামর্শ
দৈনিকটাইম ফ্রেমে, মাত্র কয়েক দিনের মধ্যেই ইথারের টেকনিক্যাল চিত্র নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। এখন ইথারের মূল্যের একটি নতুন ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হতে পারে। তবে, ট্রেডারদের প্রাথমিকভাবে সাপ্তাহিক চার্টের উপর ভিত্তি করে পজিশন ওপেন করা উচিত, যেখানে ইথারের মূল্য $4,800-এর দিকে যেতে পারে, যা পাঁচ বছরব্যাপী একটি সাইডওয়েজ চ্যানেলের আপার বাউন্ডারি। দৈনিক চার্টে নিকটতম বিয়ারিশ FVG-টি নিষ্ক্রিয় হয়ে গেছে, কিন্তু সেই FVG-টি পূর্ববর্তী প্রবণতার মধ্যেই রয়েছে এবং যদি এতে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তবে তা সম্ভবত কারেকশন হিসেবে বিবেচিত হয় হবে। আমরা আরও লক্ষ্য করছি যে ১৭ই এপ্রিলের সর্বোচ্চ মূল্যের কাছাকাছি লিকুইডিটি অপসারণ করা হয়েছে এবং 4-ঘণ্টার চার্টে লিকুইডিটি দখল করা হয়েছে; বিটকয়েনও 4-ঘণ্টার চার্টে লিকুইডিটি নিয়েছে। সুতরাং, একটি কারেকশনের সম্ভাবনা রয়েছে এবং 4-ঘণ্টার চার্টে ইথারের মূল্যের একটি ফ্ল্যাট রেঞ্জ গঠিত হয়েছে। সেই ফ্ল্যাটের ভিতরে, অভ্যন্তরীণ প্যাটার্নগুলোর গুরুত্ব সীমিত; আশ্চর্যজনক মনে হলেও এই রেঞ্জের লোয়ার বাউন্ডারির নিচে কোনো ডেভিয়েশন ঘটলে ইথারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হতে পারে।
চিত্রের লেবেলগুলোর ব্যাখ্যা
CHOCH—ট্রেন্ড স্ট্রাকচারের ব্রেক।
লিকুইডিটি—স্টপ লস এবং পেন্ডিং অর্ডার, যা মার্কেট মেকাররা তাদের পজিশন বিল্ড করার কাজে ব্যবহার করেন।
FVG—প্রাইস ইনএফিসিয়েন্সি এরিয়া, যার মধ্য দিয়ে মূল্য দ্রুত মুভমেন্ট প্রদর্শন যখন মার্কেটে বায়ার বা সেলার কোনো এক পক্ষ সক্রিয় না থাকে; মূল প্রবণতা বজায় রাখার স্বার্থে মূল্য প্রায়শই এই এরিয়ায় ফিরে আসে এবং সেখানে প্রতিক্রিয়া প্রদর্শন করে।
IFVG—ইনভার্টেড ফেয়ার-ভ্যালু গ্যাপ। এই এরিয়ায় ফিরে আসার সময় মূল্য কোনো প্রতিক্রিয়া দেখায় না, বরং জোরালো গতিতে তা ব্রেক করে বেরিয়ে যায় এবং পরবর্তীতে বিপরীত দিক থেকে পুনরায় সেই লেভেলটি রিটেস্ট করে।
OB—অর্ডার ব্লক: এমন একটি ক্যান্ডেল যেখানে একজন মার্কেট মেকার লিকুইডিটি সংগ্রহ করতে এবং বিপরীত দিকে একটি পজিশন বিল্ড করতে মার্কেটে এন্ট্রি করেছিলেন।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।