empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

07.09.202604:15 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ৭ সেপ্টেম্বর কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

শুক্রবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

GBP/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

Exchange Rates 07.09.2026 analysis

শুক্রবার GBP/USD কারেন্সি পেয়ারের মূল্যের এমন কিছু মুভমেন্ট দেখা গেছে যা ট্রেডাররা স্বাভাবিকভাবে আশা করেননি। বিষয়টি বেশ সহজ। সাধারণত, নন-ফার্ম পেরোল প্রতিবেদনের যদি শক্তিশালী ফলাফল (পূর্বাভাসের সাথে সঙ্গতিপূর্ণ বা পূর্বাভাসের চেয়ে বেশি) দেখা যায়, তাহলে মার্কিন ডলারের দর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার কথা। আবার প্রতিবেদনটির ফলাফল দুর্বল হলে মার্কিন ডলারের দরপতনের সম্ভাবনা থাকে। কিন্তু শেষ পর্যন্ত এর কোনোটিই ঘটেনি। নন-ফার্ম পেরোল প্রতিবেদনের ফলাফল সবচেয়ে আশাবাদী পূর্বাভাসের চেয়েও তিনগুণ বেশি ছিল; তা সত্ত্বেও মার্কিন ডলারের দর মাত্র 50 পিপসের মতো শক্তিশালী হয়েছিল এবং দিনের শেষ নাগাদ সেই অর্জিত বৃদ্ধির বেশিরভাগই বিলীন হয়ে যায়। সংক্ষেপে বলতে গেলে, মার্কিন ডলারের দর বৃদ্ধির সব ধরনের যৌক্তিক কারণ থাকা সত্ত্বেও তা বৃদ্ধি পায়নি এবং এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনের প্রতি ট্রেডারদের প্রতিক্রিয়া বেশ দুর্বল ছিল। মূল বিষয়টি হলো, আগস্ট মাসের নন-ফার্ম পেরোল প্রতিবেদনের ভিত্তিতে ফেডারেল রিজার্ভ সেপ্টেম্বর মাসে সুদের হার বাড়াবে কি না—ট্রেডাররা এখনও সে বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। একদিকে প্রতিবেদনটির ফলাফল শক্তিশালী ছিল, অন্যদিকে এটি কেবল একটি নির্দিষ্ট সময়ের প্রতিবেদন মাত্র।

GBP/USD পেয়ারের 5M চার্ট

Exchange Rates 07.09.2026 analysis

শুক্রবার 5-মিনিটের টাইমফ্রেমে কোনো ট্রেডিং সিগন্যাল গঠিত হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশের পর মার্কিন সেশনে এই কারেন্সি পেয়ারের মূল্য 1.3456–1.3476 এরিয়ার কাছাকাছি পৌঁছাতে পারলেও, মাত্র 5 পিপসের ব্যবধানে তা স্পর্শ করতে ব্যর্থ হয়। ফলে, নতুন ট্রেডাররা ট্রেড ওপেন করার মতো কোনো সুযোগ পায়নি।

সোমবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা শুরু হয়েছে, যা কারেকশন হিসেবে বিবেচিত হচ্ছে। আমাদের মতে, মধ্যমেয়াদে পাউন্ডকে মূল্য বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকা উচিত, যদিও বর্তমানে কারেকশনের প্রভাবে দরপতন হচ্ছে। সাপ্তাহিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্য সাইডওয়েজ চ্যানেলের লোয়ার বাউন্ডারি থেকে আপার বাউন্ডারির দিকে উঠতে শুরু করেছে এবং এই মুভমেন্ট এখনও সম্পন্ন হয়নি। ফলে, আমরা এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার প্রত্যাশা করছি।

সোমবার, এই পেয়ারের মূল্য 1.3456–1.3476 এরিয়ার নিচে স্থিতিশীল হলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3380–1.3386-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। অন্যদিকে এই পেয়ারের মূল্য 1.3456–1.3476 এরিয়া থেকে বাউন্স করলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.3587-1.3598-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

5-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3259–1.3267, 1.3319–1.3331, 1.3380–1.3386, 1.3456–1.3476, 1.3587–1.3598, 1.3631–1.3641, 1.3695, 1.3741। সোমবার যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যে উল্লেখযোগ্য কোনো প্রতিবেদন প্রকাশিত হবে না বা কোনো ইভেন্টও নির্ধারিত নেই। তাই নতুন সপ্তাহের প্রথম দিনের ট্রেডিংয়ে আমরা মার্কেটে শক্তিশালী মুভমেন্টের আশা করছি না।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের কার্যকারিতা: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই কার্যকর হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.