Our team has over 7,000,000 traders!
Every day we work together to improve trading. We get high results and move forward.
Recognition by millions of traders all over the world is the best appreciation of our work! You made your choice and we will do everything it takes to meet your expectations!
We are a great team together!
InstaSpot. Proud to work for you!
Actor, UFC 6 tournament champion and a true hero!
The man who made himself. The man that goes our way.
The secret behind Taktarov's success is constant movement towards the goal.
Reveal all the sides of your talent!
Discover, try, fail - but never stop!
InstaSpot. Your success story starts here!
বুধবার GBP/USD কারেন্সি পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা অব্যাহত ছিল, যদিও টেকনিক্যাল কারণ ছাড়া এর পেছনে অন্য কোনো উল্লেখযোগ্য কারণ ছিল না। কয়েক দিন আগেই এই পেয়ারের মূল্য অ্যাসেন্ডিং চ্যানেল থেকে বেরিয়ে এসেছে, তাই টেকনিক্যাল কারণেই পাউন্ডের দরপতন অব্যাহত থাকতে পারে। তবে মার্কিন ডলারের পক্ষে কোনো প্রকৃত মৌলিক বা সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপটগত সমর্থন নেই। কেউ কেউ হয়তো যুক্তি দিতে পারেন যে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতি আবারও খারাপ হয়েছে এবং কেভিন ওয়ার্শ যুক্তরাষ্ট্রের উচ্চ মূল্যস্ফীতি নিয়ে পুনরায় আলোচনা করেছেন—যা 'নিরাপদ বিনিয়োগ' হিসেবে মার্কিন ডলারের আকর্ষণ বাড়িয়েছে এবং ফেডারেল রিজার্ভ কর্তৃক কঠোর মুদ্রানীতি প্রণয়নের সম্ভাবনা তৈরি করে। তবে আমাদের মতে, বিষয়টি পুরোপুরিভাবে এমন নয়। আমাদের দৃষ্টিতে, যুক্তরাষ্ট্রের শ্রম বাজারের বর্তমান অবস্থা সুদের হার বাড়ানোর যৌক্তিকতা নির্দেশ করে না; তাছাড়া ওয়ার্শ পুরো গ্রীষ্মকাল জুড়েই উচ্চ মূল্যস্ফীতি নিয়ে কথা বলে আসছেন, অথচ ফেডারেল রিজার্ভ এ বিষয়ে কোনো হকিশ বা কঠোর পদক্ষেপ নেয়নি। গতকাল মাত্র একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল—ADP কর্মসংস্থান সংক্রান্ত প্রতিবেদন—এবং এই সপ্তাহের অন্যান্য প্রতিবেদনের মতোই এটির ফলাফলও পূর্বাভাসের চেয়ে দুর্বল ছিল; ফলে এটি মার্কিন ডলারের দর বৃদ্ধিতে কোনো ভূমিকা রাখতে পারেনি। সেইসাথে, মার্কিন ডলারের সামান্য দরপতনও হচ্ছে।
বুধবার 5-মিনিটের টাইমফ্রেমে একটি বাই সিগন্যাল গঠিত হয়েছিল। মার্কিন সেশনের শুরুতে এই পেয়ারের মূল্য 1.3456–1.3476 এরিয়া থেকে বাউন্স করে, যার ফলে নতুন ট্রেডাররা 'লং পজিশন' ওপেন করার সুযোগ পান। পাউন্ডের মূল্য ঊর্ধ্বমুখী মোমেন্টাম ধরে রাখতে ব্যর্থ হলেও, আজ ওই একই এরিয়া থেকে আবারও এই পেয়ারের মূল্যের বাউন্সের সম্ভাবনা রয়েছে।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা শুরু হয়েছে, যা কারেকশন হিসেবে বিবেচিত হচ্ছে। আমাদের মতে, মধ্যমেয়াদে পাউন্ডকে মূল্য বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকা উচিত, যদিও বর্তমানে কারেকশনের প্রভাবে দরপতন হচ্ছে। সাপ্তাহিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্য সাইডওয়েজ চ্যানেলের লোয়ার বাউন্ডারি থেকে আপার বাউন্ডারির দিকে উঠতে শুরু করেছে এবং এই মুভমেন্ট এখনও সম্পন্ন হয়নি। গত শুক্রবার মার্কিন ডলারের সার্বিক প্রেক্ষাপটের উন্নতি হয়েছে, তবে মার্কিন ডলার খুব বেশিদিন এই সহায়তা পাবে না।
বৃহস্পতিবার, এই পেয়ারের মূল্য 1.3456-1.3476 এরিয়ার নিচে কনসলিডেট করলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3380–1.3386-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। অন্যদিকে এই পেয়ারের মূল্য 1.3456-1.3476 এরিয়া থেকে বাউন্স করলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.3587-1.3598-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
5-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3259–1.3267, 1.3319–1.3331, 1.3380–1.3386, 1.3456–1.3476, 1.3587–1.3598, 1.3631–1.3641, 1.3695, 1.3741। বৃহস্পতিবার, যুক্তরাজ্যে সার্ভিস সেক্টরের আগস্টের পিএমআই প্রতিবেদনের দ্বিতীয় প্রাক্কলন প্রকাশিত হবে (স্বল্প গুরুত্বসম্পন্ন প্রতিবেদন)। মার্কিন যুক্তরাষ্ট্রে, মোটামুটি গুরুত্বপূর্ণ ISM সার্ভিস সূচক প্রকাশিত হবে৷
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।