empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

02.09.202607:19 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ২ সেপ্টেম্বর কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

Relevance up to 23:00 2026-09-02 UTC--4

মঙ্গলবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

GBP/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

Exchange Rates 02.09.2026 analysis

মঙ্গলবার আবারও GBP/USD কারেন্সি পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা শুরু হয়েছে—যদিও টেকনিক্যাল দৃষ্টিকোণ অনুযায়ী এই মুভমেন্ট সম্পূর্ণ যৌক্তিক। উল্লেখ্য যে, গত সপ্তাহের শেষে ব্রিটিশ পাউন্ডের মূল্য অ্যাসেন্ডিং চ্যানেলের লোয়ার বাউন্ডারি ব্রেক করে করে নিম্নমুখী হয়েছিল; ফলে একটি নতুন নিম্নমুখী প্রবণতা শুরু হয়েছে। তবে এই মুভমেন্টের পেছনে কোনো মৌলিক বা সামষ্টিক-অর্থনৈতিক প্রেক্ষাপটগত কারণ বা যৌক্তিকতা আমাদের চোখে পড়েনি। গতকাল যুক্তরাষ্ট্রে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, যার কোনোটিই মার্কিন ডলারকে সহায়তা করতে পারেনি। আইএসএম (ISM) ম্যানুফ্যাকচারিং সূচকটির ফলাফল পূর্বাভাসের চেয়ে দুর্ব ছিল এবং কর্মসংস্থানের সুযোগ সংক্রান্ত JOLTS থেকে প্রকাশিত প্রতিবেদনটিও প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছিল। তা সত্ত্বেও, মার্কিন ডলারের দর বৃদ্ধি পেয়েছে।

ভূ-রাজনৈতিক উত্তেজনা আবারও বাড়তে শুরু করেছে, যা তাত্ত্বিকভাবে মার্কিন ডলারের দর বৃদ্ধি ঘটিয়ে থাকতে পারে। ইরান ও যুক্তরাষ্ট্র একে অপরের ওপর হামলা চালিয়েছে এবং তেহরান আনুষ্ঠানিকভাবে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে। এই অভিযানের সুনির্দিষ্ট ও বিস্তারিত বিবরণ এখনও জানা যায়নি, তবে এটি যে নতুন করে সামরিক উত্তেজনা উস্কে দিচ্ছে, তা স্পষ্ট। এরই মধ্যে তেল, গ্যাস ও জ্বালানির দাম বেড়ে গেছে।

GBP/USD পেয়ারের 5M চার্ট

Exchange Rates 02.09.2026 analysis

মঙ্গলবার 5-মিনিটের টাইমফ্রেমে কোনো ট্রেডিং সিগন্যাল গঠিত হয়নি, কারণ সারাদিন ধরে এই কারেন্সি পেয়ারের মূল্য কোনো নির্দিষ্ট লেভেল বা এরিয়ায় পৌঁছায়নি। তবে আনুষ্ঠানিকভাবে, ট্রেডাররা চাইলে শুক্রবার ওপেন করা 'শর্ট পজিশন'গুলো হোল্ড করে রাখতে পারেন।

বুধবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা শুরু হয়েছে, যা কারেকশন হিসেবে বিবেচিত হচ্ছে। আমাদের মতে, মধ্যমেয়াদে পাউন্ডকে মূল্য বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকা উচিত, যদিও বর্তমানে কারেকশনের প্রভাবে দরপতন হচ্ছে। সাপ্তাহিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্য সাইডওয়েজ চ্যানেলের লোয়ার বাউন্ডারি থেকে আপার বাউন্ডারির দিকে উঠতে শুরু করেছে এবং এই মুভমেন্ট এখনও সম্পন্ন হয়নি। গত শুক্রবার মার্কিন ডলারের সার্বিক প্রেক্ষাপটের উন্নতি হয়েছে, তবে মার্কিন ডলার খুব বেশিদিন এই সহায়তা পাবে না।

বুধবার, এই পেয়ারের মূল্যের 1.3456-1.3476-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে নতুন ট্রেডাররা শর্ট পজিশন হোল্ড করে রাখতে পারেন, যেক্ষেত্রে শুক্রবারের সিগন্যাল কাজে লাগানো যেতে পারে। অন্যদিকে এই পেয়ারের মূল্য 1.3456-1.3476 এরিয়া থেকে রিবাউন্ড করলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.3587-1.3598-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

5-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3259-1.3267, 1.3319-1.3331, 1.3380-1.3386, 1.3456-1.3476, 1.3587-1.3598, 1.3631-1.3641, 1.3695, 1.3741। বুধবার যুক্তরাজ্যে কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট নির্ধারিত নেই; অন্যদিকে যুক্তরাষ্ট্রে কেবল এডিপি থেকে শ্রমবাজার বিষয়ক প্রতিবেদন প্রকাশিত হবে, যা তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। ফলে, আজ মার্কেটে ভোলাট্যালিটি বেশ কম থাকতে পারে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের কার্যকারিতা: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই কার্যকর হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.