Our team has over 7,000,000 traders!
Every day we work together to improve trading. We get high results and move forward.
Recognition by millions of traders all over the world is the best appreciation of our work! You made your choice and we will do everything it takes to meet your expectations!
We are a great team together!
InstaSpot. Proud to work for you!
Actor, UFC 6 tournament champion and a true hero!
The man who made himself. The man that goes our way.
The secret behind Taktarov's success is constant movement towards the goal.
Reveal all the sides of your talent!
Discover, try, fail - but never stop!
InstaSpot. Your success story starts here!
মঙ্গলবার বেশ শান্তভাবেই EUR/USD কারেন্সি পেয়ারের ট্রেডিং সম্পন্ন হয়েছে, যদিও গতকাল ইউরোজোন এবং যুক্তরাষ্ট্র—উভয় অঞ্চলেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। শুরুটা হয়েছিল ইউরোজোনের মুদ্রাস্ফীতি প্রতিবেদন দিয়ে, যেখানে আগস্ট মাসে মুদ্রাস্ফীতির হার বেড়ে 3.3%-এ পৌঁছেছে। যদিও প্রকৃত ফলাফল পূর্বাভাসের সাথে সঙ্গতিপূর্ণ ছিল, তবুও আমাদের ধারণা—প্রতিবেদনটির ফলাফল ইউরোর মূল্য বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারত। মাত্র এক মাসের ব্যবধানে ভোক্তা মূল্য সূচক (CPI) 0.4% বৃদ্ধি পেয়েছে; এছাড়া মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং জ্বালানি তেলের মূল্য নতুন করে বেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিলে মুদ্রাস্ফীতি আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তাই, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক সম্ভবত সেপ্টেম্বর মাসেই মুদ্রানীতি আরও কঠোর করতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিত প্রতিবেদনগুলোও বেশ গুরুত্বপূর্ণ ছিল। উদাহরণস্বরূপ, প্রত্যাশার চেয়ে ইতিবাচক ফলাফলের প্রত্যাশা করা হলেও ম্যানুফ্যাকচারিং পিএমআই 55.6 থেকে কমে 54.6-এ নেমে আসে। ফলে, এই প্রতিবেদনগুলোর ফলাফল এই পেয়ারের দর বৃদ্ধিতে ভূমিকা রেখে থাকতে পারে। ইউরোর ক্ষেত্রে একমাত্র নেতিবাচক বিষয় ছিল বেকারত্বের হার, যা অপ্রত্যাশিতভাবে বেড়ে 6.4%-এ পৌঁছায়। তবে, গতকাল মার্কেটের ভোলাট্যালিটি দেখে মনে হচ্ছে প্রকাশিত প্রতিবেদনগুলোর কোনোটিই খুব একটা গুরুত্ব পায়নি।
মঙ্গলবার 5-মিনিটের টাইমফ্রেমে কোনো ট্রেডিং সিগন্যাল গঠিত হয়নি। সারাদিন ধরে এই পেয়ারের মূল্য ক্রমান্বয়ে হ্রাস পেয়েছে এবং শেষ পর্যন্ত 1.1584-1.1594 সাপোর্ট এরিয়াটি টেস্ট করেছে। ফলে, আজ নতুন ট্রেডিং সিগন্যাল গঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, গত এক মাসের মতো যদি মার্কেটে স্বল্প মাত্রার ভোলাটিলিটি বজায় থাকে, তাহলে মুনাফা অর্জন করা বেশ কঠিন হবে।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে EUR/USD পেয়ারের মূল্যের এক মাস যাবত ঊর্ধ্বমুখী প্রবণতার পর কারেকশন শুরু রয়েছে। গত কয়েক মাসের বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা মনে করি স্থানীয় পর্যায়ে কোনো সহায়তা ছাড়াই ইউরোপীয় কারেন্সির মূল্য ধারাবাহিকভাবে বৃদ্ধি পেতে থাকবে। বর্তমানে মার্কিন ডলারের দর বৃদ্ধির জন্য তেমন কোনো কারণ নেই, তাই এখন আমরা এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার প্রত্যাশা করছি। তবে, কারেকশনেরও দরকার আছে।
বুধবার, যদি এই পেয়ারের মূল্য 1.1584-1.1594 এরিয়ার নিচে কনসলিডেট করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.1527-1.1531-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। এই পেয়ারের মূল্য 1.1584-1.1594 এরিয়া থেকে রিবাউন্ড করলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1655-1.1665-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
5-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1366-1.1377, 1.1461-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1594, 1.1655-1.1665, 1.1745-1.1754, 1.1830-1.1837। বুধবার ইউরোজোনে কোনো সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে না বা কোনো ফান্ডামেন্টাল ইভেন্টও নির্ধারিত নেই; অন্যদিকে যুক্তরাষ্ট্রে এডিপি থেকে শ্রমবাজার সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে, যেটিকে আমরা অপেক্ষাকৃত স্বল্প গুরুত্বপূর্ণ বলে মনে করছি। ট্রেডাররা আবারও নন-ফার্ম পেরোল প্রতিবেদনের অপেক্ষায় থাকবে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।