Our team has over 7,000,000 traders!
Every day we work together to improve trading. We get high results and move forward.
Recognition by millions of traders all over the world is the best appreciation of our work! You made your choice and we will do everything it takes to meet your expectations!
We are a great team together!
InstaSpot. Proud to work for you!
Actor, UFC 6 tournament champion and a true hero!
The man who made himself. The man that goes our way.
The secret behind Taktarov's success is constant movement towards the goal.
Reveal all the sides of your talent!
Discover, try, fail - but never stop!
InstaSpot. Your success story starts here!
যখন MACD সূচকটি শূন্যের বেশ নিচে নেমে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 1.1680-এর লেভেল টেস্ট করেছিল, যা এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করেছিল। 1.1680-এর লেভেলের দ্বিতীয় টেস্টের ক্ষেত্রে এই পেয়ারের বাই সিগন্যালের পরিকল্পনা নং 2 বাস্তবায়নের সুযোগ পাওয়া যায়, ফলে এই পেয়ারের মূল্য 10 পিপস বৃদ্ধি পায়।
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিত অর্থনৈতিক প্রতিবেদনের শক্তিশালী ফলাফল গতকালকের ট্রেডিংয়ের গতিপথ নির্ধারণ করে দেয় এবং মার্কিন ডলারের দর বৃদ্ধিতে সহায়তা করে। ফিলাডেলফিয়া ফেডের ম্যানুফ্যাকচারিং সূচকটি 41.4 থেকে বেড়ে 47.4 পয়েন্টে উন্নীত হয়; একইসাথে এর কর্মসংস্থান-সংক্রান্ত উপ-সূচকটি 18 পয়েন্ট বেড়ে 27.9-এ পৌঁছায়, যা ২০২২ সালের এপ্রিলের পর সর্বোচ্চ। এই সূচকটি সংশ্লিষ্ট অঞ্চলের শিল্প খাতের পরিস্থিতির প্রতিফলন ঘটায়। ব্যবসায়িক কার্যক্রমের অন্যতম প্রাথমিক নির্দেশক হিসেবে বিবেচিত হওয়ায়, সূচকটির এই উল্লেখযোগ্য বৃদ্ধি ট্রেডারর কাছে মার্কিন অর্থনীতির দৃঢ়তার বিষয়টি স্পষ্ট করে তোলে এবং মার্কিন ডলারকে শক্তিশালী করেছে। শ্রমবাজারের সংক্রান্ত প্রতিবেদনের ইতিবাচক ফলাফলও মার্কিন ডলারের দর বৃদ্ধিতে বাড়তি সহায়তা জোগায়। এ সময় জবলেস ক্লেইমস সংক্রান্ত আবেদনের সংখ্যা কমে 206,000-এ নেমে আসে এবং বেকারভাতা গ্রহণকারীর সংখ্যা কমে 1.799 মিলিয়নে দাঁড়ায়। এমন শক্তিশালী ফলাফলের প্রভাবে মার্কিন ডলারের চাহিদা বেড়েছে এবং এর ফলে EUR/USD কারেন্সি পেয়ারের দরপতন ঘটেছে।
আজ দিনের প্রথমার্ধে ইউরোপীয় ইউনিয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হতে যাচ্ছে, যা ইউরোর মূল্যের উপর প্রভাব ফেলতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে আগস্ট মাসের ম্যানুফ্যাকচারিং, সার্ভিস ও কম্পোজিট পিএমআই (PMI) সূচক এবং ইউরোজোনের কনজিউমার কনফিডেন্স সূচক। বিজনেস অ্যাক্টিভিটি সংক্রান্ত সূচকগুলো হলো 'লিডিং ইন্ডিকেটর' বা অগ্রগামী নির্দেশক, কারণ এগুলোই সবার আগে ব্যবসায়িক পরিস্থিতির পরিবর্তনকে প্রতিফলিত করে; এর মধ্যে সার্ভিস সেক্টরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই অঞ্চলের অর্থনীতিতে এই খাতের অবদানই সবচেয়ে বেশি। অন্যদিকে, কনজিউমার কনফিডেন্স সংক্রান্ত সূচকটি চাহিদার দিক থেকে সামগ্রিক পরিস্থিতির একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরবে। জুলাই মাসে এই অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে গতি সঞ্চার হয়েছিল, প্রকাশিত প্রতিবেদনগুলোতে সেই পুনরুদ্ধারের বিষয়টি নিশ্চিত হয় কি না—তার ওপরই অনেক কিছু নির্ভর করছে। সূচকগুলোর ইতিবাচক ফলাফল পরিলক্ষিত হলে তা নতুন করে ইউরো ক্রয়ের প্রবণতা সৃষ্টি করতে পারে এবং অর্থনীতির ঘুরে দাঁড়ানোর সক্ষমতার ওপর আস্থা বাড়ার ফলে EUR/USD কারেন্সি পেয়ারের মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।
দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।
পরিকল্পনা 1: আজ যখন ইউরোর মূল্য 1.1739-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1705-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1739-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ চলমান প্রবণতার সাথে সঙ্গতি রেখে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1687-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1705 এবং 1.1739-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
পরিকল্পনা 1: EUR/USD পেয়ারের মূল্য 1.1687-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1647-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1705-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1687 এবং 1.1647-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।