empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

20.08.202611:13 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ২০ আগস্ট

গতকাল বিটকয়েনের মূল্য প্রায় $70,000-এ পৌঁছেছিল, অন্যদিকে ইথেরিয়ামের মূল্যও বৃদ্ধি পেয়ে $2,30-এ পৌঁছেছিল। এর মূল্য কারণ ছিল মার্কিন ট্রেজারি বিভাগের একটি পদক্ষেপ, যারা বন্ডের ইয়েল্ড বা লভ্যাংশ কমানোর লক্ষ্যে একটি গোপন কোয়ান্টিটেটিভ ইজিং (QE) প্রোগ্রাম ঘোষণা করেছে।

Exchange Rates 20.08.2026 analysis

এই প্রেক্ষাপটে, মার্কিন ট্রেজারির দীর্ঘমেয়াদী বন্ডের বাইব্যাক বা পুনঃক্রয়ের পরিমাণ দ্বিগুণ করার সিদ্ধান্তের ফলে গতকাল শুরু হওয়া ঊর্ধ্বমুখী প্রবণতা গত ২৪ ঘণ্টায় আরও গতি লাভ করেছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মোট মূলধন 7.5% বৃদ্ধি পেয়ে $2.45 ট্রিলিয়নে পৌঁছেছে এবং কয়েনগ্লাসের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় $2.98 বিলিয়ন মূল্যের পজিশন লিকুইডেট করা হয়েছে, যার মধ্যে $2.74 বিলিয়নের শর্ট পজিশন ছিল এবং মাত্র $242 মিলিয়নের লং পজিশন ছিল।

মোট লিকুইডেশনের প্রায় 92% শর্ট পজিশনের মাধ্যমে হয়েছে, এবং এই সময়কালে 173,000-এরও বেশি ট্রেডার ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, যার মধ্যে হাইপারলিকুইডের BTC-USD-এর জন্য $48.8 মিলিয়নের বৃহত্তম সিঙ্গেল পজিশনটি লিকুইডেট করা হয়।

ফিয়ার অ্যান্ড গ্রিড সূচকটি দ্রুত ঘুরে দাঁড়িয়েছে, আগের দিনের 46 এবং এক সপ্তাহ আগের মাত্র 29 পয়েন্টের তুলনায় বেড়ে সূচকটি গ্রিড জোনের 62 পয়েন্টে পৌঁছেছে। এক মাস আগে, সূচকটি 25 পয়েন্টে এক্সট্রিম ফিয়ার জোনে ছিল। টেকনিক্যালভাবে, বিটকয়েনের মূল্য 200-ডে মুভিং অ্যাভারেজের উপরে ফিরে এসেছে, যা মার্কেটে বিয়ারিশ প্রেশার দুর্বল হওয়ার একটি গুরুত্বপূর্ণ সংকেত।

তবে এই মুভমেন্টের ধরন নিয়ে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা রয়েছে। অস্থিরতার সর্বোচ্চ পর্যায়ে মাত্র এক ঘণ্টার মধ্যে $1 বিলিয়নেরও বেশি শর্ট পজিশন লিকুইডেট হয়ে গিয়েছিল, যা ইঙ্গিত দেয় যে তাৎক্ষণিক এই মূল্য বৃদ্ধির একটি উল্লেখযোগ্য অংশ নতুন করে স্বাভাবিক মূলধন প্রবাহের পরিবর্তে বাধ্যতামূলক ক্রয়ের চাহিদার কারণে ঘটেছে। শর্ট-স্কুইজ প্রভাব শেষ হয়ে যাওয়ার পর মার্কেটে এই ব্রেক করা লেভেলগুলো ধরে রাখতে পারা যায় কি না, সেটাই মূল পরীক্ষা হবে।

স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল এবং শর্তাবলী নিচে উল্লেখ করা হলো।

বিটকয়েন

Exchange Rates 20.08.2026 analysis

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $71,000-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $70,100-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি লং পজিশন ওপেন করব। মূল্য $71,000-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং পুলব্যাকের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-ডে মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $69,600 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েনের লং পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $70,100 ও $71,000-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $68,700-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $69,600-এর লেভেলে পৌঁছালে আমি শর্ট পজিশন ওপেন করব। মূল্য $68,700-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং পুলব্যাকের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-ডে মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $70,100 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েনের শর্ট পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $69,600 ও $68,700-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম

Exchange Rates 20.08.2026 analysis

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,291-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $2,266-এর লেভেলে পৌঁছালে আমি লং পজিশন ওপেন করব। মূল্য $2,291-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং পুলব্যাকের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-ডে মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $2,249 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়ামের লং পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $2,266 ও $2,291-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,227-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $2,249-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়ামের শর্ট পজিশন ওপেন করব। মূল্য $2,227 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং পুলব্যাকের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-ডে মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি মূল্য $2,266-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়ামের শর্ট পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $2,249 ও $2,227-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.