empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

17.08.202611:15 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: স্বর্ণের মূল্যের আউন্স প্রতি $4400-এর লেভেল অতিক্রম করা দরকার

আজ স্বর্ণের মূল্য 0.4% বেড়ে প্রতি আউন্স $4,391.60-এ পৌঁছেছে; এর ফলে গত দুই সপ্তাহ ধরে চলমান ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে এবং গত সপ্তাহে প্রায় 1% বৃদ্ধির পর এটির মূল্য $4,400-এর কাছাকাছি পৌঁছেছে। রুপার দর 1.3% বেড়ে $65.54-এ উন্নীত হয়েছে, যা আগের সপ্তাহে প্রায় 2% বেড়েছিল। প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের মূল্যও বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, মার্কিন ডলার সূচক 0.1% হ্রাস পেয়েছে।

Exchange Rates 17.08.2026 analysis

মার্কিন ডলারের দরপতনই স্বর্ণ এই মূল্য বৃদ্ধির মূল কারণ ছিল। যুক্তরাষ্ট্রে প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে ভোক্তা আস্থা ও খুচরা বিক্রয় সূচক—উভয় ক্ষেত্রেই নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। এর ফলে সুদের হার বৃদ্ধির আশঙ্কা কিছুটা কমেছে; উল্লেখ্য, সুদের হার বৃদ্ধি সাধারণত সুদ-বিহীন অ্যাসেট বা ধাতুর (যেমন স্বর্ণ) জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হয়। তবে ভূ-রাজনৈতিক অস্থিতিশীলতার ফলে সার্বিক পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা বজায় রয়েছে, যার ফলে কঠোর মুদ্রানীতি প্রণয়নের ঝুঁকিও রয়ে গেছে। গত সপ্তাহের শেষদিকে হরমুজ প্রণালীতে নতুন করে কয়েকটি জাহাজে হামলার ঘটনা ঘটে এবং ইরানকে অর্থনৈতিকভাবে দুর্বল করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র নতুন পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি ঘোষণা করেছে।

আকর্ষণীয় বিষয় হলো, 'শ্যাডো শিপিং' বা গোপনে জাহাজ চলাচলের বিষয়টি বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সহায়তা করছে। কিছু জাহাজ স্যাটেলাইট ট্রান্সপন্ডার বন্ধ রেখে হরমুজ প্রণালী অতিক্রম করেছে, যার ফলে বিভিন্ন ঝুঁকি ও বিধিনিষেধ এড়িয়ে তেল পরিবহন করা সম্ভব হয়। গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটির ব্যবস্থাপনা নিয়ে ইরান ও ওমান একটি সমঝোতায় পৌঁছানোর পথে রয়েছে বলে মনে হচ্ছে। তবে এই আলোচনা প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র অন্তর্ভুক্ত নেই, তাই বাস্তবে অবাধ জাহাজ চলাচল কতটা পুনরুদ্ধার করা সম্ভব হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

আউন্স প্রতি $4,000-এর গুরুত্বপূর্ণ লেভেল ছাড়িয়ে স্বর্ণের ঘুরে দাঁড়ানোর বিষয়টি মূলত দুটি বিষয়ের ওপর নির্ভরশীল: বিনিয়োগকারীদের নতুন করে আগ্রহ এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর (বিশেষ করে চীনের) পক্ষ থেকে স্বর্ণ ক্রয়-বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি। গত সপ্তাহে এই উত্থানের ফলে এপ্রিল মাসের পর প্রথমবারের মতো স্বর্ণের মূল্য 100-ডে মুভিং এভারেজ অতিক্রম করেছে এবং বর্তমানে মূল্য এই লেভেলের কাছাকাছিই অবস্থান করছে। তবে স্বর্ণের আরও মূল্য বৃদ্ধির সম্ভাবনা নিশ্চিত করতে হলে এটির মূল্যের $4,400-এর লেভেলটি উল্লেখযোগ্যভাবে অতিক্রম করা প্রয়োজন।

স্বর্ণের মূল্যের উক্ত লেভেল অতিক্রম করার জন্য ফেডের জুলাই মাসের বৈঠকের কার্যবিবরণী একটি অনুঘটক হতে পারে, যা বুধবার প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এটি মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ মতপার্থক্যের গভীরতা—যেখানে কমিটির তিনজন সদস্য অবিলম্বে সুদের হার বাড়ানোর পক্ষে মত দিয়েছিলেন—এবং কমিটির মধ্যপন্থী অংশের অবস্থান তাদের অবস্থানের কতটা কাছাকাছি এসেছে, তা স্পষ্ট করবে।

Exchange Rates 17.08.2026 analysis

স্বর্ণের বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী, ক্রেতাদের মূল্যকে নিকটতম রেজিস্ট্যান্স $4,432-এ পুনরুদ্ধার করতে হবে। এতে করে স্বর্ণের মূল্যের $4,481-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে; যা ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়া তুলনামূলকভাবে কঠিন হবে। পরবর্তী লক্ষ্যমাত্রা হিসেবে $4,546 এরিয়া নির্ধারণ করা যেতে পারে। দরপতনের ক্ষেত্রে স্বর্ণের মূল্য $4,372 লেভেলে থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। যদি তারা সফল হয়, এই রেঞ্জ ব্রেক করে মূল্য নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনগুলোর উপর উল্লেখযোগ্য আঘাত হিসেবে বিবেচিত হবে এবং স্বর্ণের মূল্য $4,304-এ নেমে যেতে পারে, ও পরবর্তীতে সম্ভবত $4,249 পর্যন্ত দরপতন হতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.