empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

17.08.202609:33 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: NZD/USD পেয়ারের মূল্যের বিশ্লেষণ ও পূর্বাভাস। ভূ-রাজনৈতিক ঝুঁকির কারণে NZD/USD পেয়ারের দর বৃদ্ধির সীমিত সম্ভাবনা রয়েছে

Exchange Rates 17.08.2026 analysis

আজ, সোমবার, NZD/USD পেয়ারের মূল্য টানা দ্বিতীয় দিনের মতো ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে 0.5900-এর গুরুত্বপূর্ণ লেভেলের উপরে উঠে এসেছে, যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ লেভেল৷

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিত মুদ্রাস্ফীতি প্রতিবেদনের দুর্বল ফলাফল এবং গত সপ্তাহে প্রকাশিত পরিসংখ্যান ভোক্তা ব্যয় হ্রাসের ইঙ্গিত ফেডারেল রিজার্ভ কর্তৃক সুদের হার বৃদ্ধির প্রত্যাশাকে কমিয়ে দিয়েছে। এর ফলে, মার্কিন ডলারের দরপতন ঘটেছে এবং NZD/USD পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্য সূচক এবং উৎপাদক মূল্য সূচকেও মুদ্রাস্ফীতি হ্রাসের ইঙ্গিত পরিলক্ষিত হয়েছে। এটিও মনে রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রে খুচরা বিক্রয় সূচক জুলাই মাসে 0.6% কমেছে, যা গত বছরের মে থেকে মাসিক ভিত্তিতে সবচেয়ে বেশি পতনকে চিহ্নিত করে৷

অন্য দিকে, নিউজিল্যান্ড ডলার রিজার্ভ ব্যাংক অফ নিউজিল্যান্ডের কঠোর আর্থিক নীতিমালা থেকে বাড়তি সমর্থন পাচ্ছে৷ রিজার্ভ ব্যাংক অফ নিউজিল্যান্ড বারবার সুদের হার বাড়ানোর বিকল্প বজায় রেখে ধীরে ধীরে সমর্থন ব্যবস্থা কমানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। যাইহোক, চলমান ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা, সেইসাথে জ্বালানি তেলের দামের ওঠানামার সাথে সম্পর্কিত মুদ্রাস্ফীতির ঝুঁকি, মার্কিন ডলারের আরও উল্লেখযোগ্য দরপতন রোধ করতে পারে, যার ফলে NZD/USD পেয়ারের মূল্য বৃদ্ধির প্রবণতা সীমিত হতে পারে।

"ব্রাউন ব্রাদার্স হ্যারিম্যানের বিশ্লেষকরা উল্লেখ করেছেন যে রাজনৈতিক পরিস্থিতি নিউজিল্যান্ড ডলারের জন্য অনুকূল রয়ে গেছে, ইঙ্গিত করে যে "মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে, এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির আশাবাদী পূর্বাভাস দেয়া হয়েছে, সেইসাথে রিজার্ভ ব্যাংক অফ নিউজিল্যান্ড সুদের হার নিরপেক্ষ পরিসরের নিম্ন প্রান্তের কাছাকাছি রেখেছে (2.20%-4.10%), যার ফলে সুদের হার আরও বৃদ্ধি প্রত্যাশা বেড়েছে।" তারা আরও যোগ করেছে যে মার্কেটে এই পেয়ারের মূল্যে ইতোমধ্যেই সঠিকভাবে এই হকিশ বা কঠোর অবস্থান প্রতিফলিত হয়েছে, কারণ "সোয়াপ কার্ভে" ইতোমধ্যেই পরবর্তী বারো মাসে সুদের হার 75 বেসিস পয়েন্ট বৃদ্ধি করে 3.25%-এ নিয়ে আসার সম্ভাবনা অন্তর্ভুক্ত করেছে, যা নিউজিল্যান্ড ডলারের জন্য ইতিবাচক সম্ভাবনার প্রতিশ্রুতি দেয়।"

মধ্যপ্রাচ্য সংঘাতের ব্যাপারে মার্কিন অর্থমন্ত্রী স্কট মরিসন বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছেম যা আগে বাস্তবায়িত হয়নি এবং এই সপ্তাহেই নতুন পদক্ষেপ নেয়া হবে বলে আশা করা হচ্ছে। উপরন্তু, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে মুখোমুখী অবস্থান বজায় রয়েছে ও হরমুজ প্রণালী বন্ধ রয়েছে, যা সামরিক পদক্ষেপের ঝুঁকি বাড়ায় এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ঘটায়। এতে মার্কিন ডলারের শর্ট পজিশন ওপেন করার ক্ষেত্রে ঝুঁকি সৃষ্টি হয়েছে এবং NZD/USD পেয়ারের আরও মূল্য বৃদ্ধির সম্ভাবনা বাধাগ্রস্ত হচ্ছে।

Exchange Rates 17.08.2026 analysis

তবুও, ইতিবাচক মৌলিক প্রেক্ষাপট নির্দেশ করে যে এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতার সম্ভাবনাই বেশি। অতএব, কারেকশন হলে নতুন করে ক্রয়ের প্রবণতার কারণে তা সীমিত পর্যায়ে থাকতে পারে।

ট্রেডিংয়ের আরও কার্যকর সুযোগ চিহ্নিত করতে, চীনের সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের দিকে মনোযোগ দেওয়া উচিত। এর পরে, ফেডের কার্যবিবরণীর দিকে নজর দেয়া যেতে পারে, যা বুধবার প্রকাশিত হবে এবং স্বল্পমেয়াদে মার্কিন ডলার এবং NZD/USD পেয়ারের মূল্যের মুভমেন্টের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।

টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে, অসিলেটর পজিটিভ জোনে রয়েছে, যা মার্কেটে এই পেয়ারের বুল বা ক্রেতাদের আধিপত্য নিশ্চিত করে। বুলিশ ট্রেডারদের পরবর্তী টার্গেট হবে 0.5935। 0.5870- এর কাছাকাছি অবস্থিত 9-ডে EMA-কে সাপোর্ট লেভেল হিসেবে বিবেচনা করা হচ্ছে। নিচের টেবিলে আজকে প্রধান কারেন্সিগুলোর বিপরীতে নিউজিল্যান্ড ডলারের মূল্যের শতাংশভিত্তিক পরিবর্তন দেখানো হয়েছে, যেখানে মার্কিন ডলারের বিপরীতে নিউজিল্যান্ড ডলারের দর সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে।

Exchange Rates 17.08.2026 analysis

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.