The legend in the InstaSpot team!
Legend! You think that's bombastic rhetoric? But how should we call a man, who became the first Asian to win the junior world chess championship at 18 and who became the first Indian Grandmaster at 19? That was the start of a hard path to the World Champion title for Viswanathan Anand, the man who became a part of history of chess forever. Now one more legend in the InstaSpot team!
Borussia is one of the most titled football clubs in Germany, which has repeatedly proved to fans: the spirit of competition and leadership will certainly lead to success. Trade in the same way that sports professionals play the game: confidently and actively. Keep a "pass" from Borussia FC and be in the lead with InstaSpot!
মঙ্গলবারে GBP/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতাই অব্যাহিত ছিল, তবে একদিন আগেই এই পেয়ারের মূল্য ডিসেন্ডিং ট্রেন্ডলাইনটি ব্রেক করে ঊর্ধ্বমুখী হয়েছে, তাই আমরা চলমান নিম্নমুখী প্রবণতা সমাপ্তির প্রত্যাশা করছি। অবশ্য, দুটি কেন্দ্রীয় ব্যাংকের বৈঠকের আগে এমন সাহসী বক্তব্য দেয়া পুরোপুরি সঠিক নয়; তবু একই সঙ্গে উভয় কেন্দ্রীয় ব্যাংকই জুলাইয়ে মুদ্রানীতিতে তেমন কোনো পরিবর্তন আনবে না বলে ধারণা করা হচ্ছে। ফেডারেল রিজার্ভ ও ব্যাংক অব ইংল্যান্ডের বৈঠকের যেকোনো সিদ্ধান্তের প্রতি ট্রেডাররা অবশ্যই প্রতিক্রিয়া দেখাবে। তবে ট্রেডাররা কোনভাবে প্রতিক্রিয়া দেখাবে তা আগেই বলা সম্ভব নয়। মনে রাখতে হবে যে কেন্দ্রীয় ব্যাংকগুলো বর্তমানে মুদ্রাস্ফীতির উপর ভিত্তি করে তাদের সিদ্ধান্ত গ্রহণ করছে। যুক্তরাজ্যে মুদ্রাস্ফীতি কমছে, তাই ব্যাংক অব ইংল্যান্ডের পক্ষ থেকে কোনো হকিশ বা কঠোর পদক্ষেপের আশা করা তেমন যৌক্তিক হবে না। যুক্তরাষ্ট্রেও মুদ্রাস্ফীতি কমছে, তবে দেশটিতে যুক্তরাজ্যের চেয়ে ব্যাপকভাবে উচ্চ মুদ্রাস্ফীতি বজায় বজায় রয়েছে। মুদ্রাস্ফীতির ভবিষ্যৎ হার মূলত জ্বালানি তেলের মূল্যের ওপর নির্ভর করে, যা ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট এবং হরমুজ প্রণালীর পরিস্থিতি দ্বারা প্রভাবিত হয়; যদিও এগুলোর ভবিষ্যৎও অনিশ্চিত। অতএব ফেড আজ নিশ্চিতভাবেই মুদ্রানীতি কঠোর করার ঘোষণা দেয়া থেকে বিরত থাকবে, এবং কেভিন ওয়ালারের বক্তব্যকে ট্রেডাররা কীভাবে ব্যাখ্যা করবে তা রহস্যই রয়ে গেল। ফলে আজ মার্কেটে যেকোনো ধরনের মুভমেন্টের প্রত্যাশা করা যেতে পারে।
মঙ্গলবার 5-মিনিটের টাইমফ্রেমে কোনো ট্রেডিং সিগন্যাল গঠিত হয়নি। সারাদিন জুড়ে 1.3259-1.3267 বা 1.3319-1.3331 এরিয়ায় ব্রিটিশ পাউন্ডের মূল্যের তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। ফলে নতুন ট্রেডারদের কাছে ট্রেড ওপেন করার জন্য কোনো ভিত্তি ছিল না।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্যের নতুন একটি ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হতে পারে। তিন সপ্তাহব্যাপী উত্থানের পরে একটি কারেকশন দরকার ছিল, তবে তা সম্ভবত ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। টেকনিক্যালভাবে, আসন্ন দিন ও সপ্তাহগুলোতে ব্রিটিশ কারেন্সির মূল্য বৃদ্ধির সম্ভাবনাই বেশি।
বুধবার, যদি এই পেয়ারের মূল্য 1.3259-1.3267 এরিয়ার নিচে কনসোলিডেট করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3175-1.3180-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। এই পেয়ারের মূল্য 1.3259-1.3267 এরিয়া থেকে বাউন্স করলে বা 1.3319-1.3331 এরিয়ার ওপর স্থিতিশীলও হলে লং পজিশন বিবেচনা করা যেতে পারে।
5-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3096-1.3107, 1.3175-1.3180, 1.3259-1.3267, 1.3319-1.3331, 1.3380-1.3386, 1.3456-1.3476, 1.3587-1.3598, 1.3631-1.3641, এবং 1.3695। বুধবার যুক্তরাজ্যে কোনো উল্লেখযোগ্য প্রতিবেদন প্রকাশিত হবে না বা কোনো ইভেন্টও নির্ধারিত নেই, তবে যুক্তরাষ্ট্রে সন্ধ্যায় ফেডের বৈঠকের ফলাফল ঘোষণা করা হবে, যা নিশ্চিতভাবে মার্কেটে অস্থিরতা উসকে দেবে। তাই সকল ট্রেডার ফেডের বৈঠকের ফলাফল এবং কেভিন ওয়ালারের আসন্ন বক্তব্যের দৃষ্টিপাত করছে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।