Our team has over 7,000,000 traders!
Every day we work together to improve trading. We get high results and move forward.
Recognition by millions of traders all over the world is the best appreciation of our work! You made your choice and we will do everything it takes to meet your expectations!
We are a great team together!
InstaSpot. Proud to work for you!
Actor, UFC 6 tournament champion and a true hero!
The man who made himself. The man that goes our way.
The secret behind Taktarov's success is constant movement towards the goal.
Reveal all the sides of your talent!
Discover, try, fail - but never stop!
InstaSpot. Your success story starts here!
মঙ্গলবারের ট্রেডিংয়ে EUR/USD কারেন্সি পেয়ারের মূল্য সম্পূর্ণ স্থবির ছিল, যা ট্রেডারদের জন্য একরকম উপহাস ছিল বলেই মনে হলো। সাইডওয়েজ চ্যানেলটি প্রাসঙ্গিকই রয়ে গেছে এবং এই পেয়ারের মূল্য এক মাস ধরে এর ভেতরেই অবস্থান করছে। আশা ছিল যে আজ ফেডারেল রিজার্ভের আসন্ন বৈঠকে মার্কেটে শক্তিশালী মুভমেন্ট সৃষ্টি হবে, কিন্তু যদি ঊর্ধ্বমুখী প্রবণতাও দেখা যায় তবুও এই পেয়ারের মূল্য কেবল ফ্ল্যাট রেঞ্জের ভেতরেই থেকেই যাবে। প্রায় দুই সপ্তাহ ধরে ইউরোর মূল্য এই চ্যানেলের আপার বাউন্ডারি থেকে লোয়ার বাউন্ডারির দিকে নেমে এসেছে, এবং এখন অনুরূপ একটি ঊর্ধ্বমুখী মুভমেন্ট শুরু হতে পারে। গতকাল ইউরোজোন ও যুক্তরাষ্ট্র কোনো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হয়নি বা কোনো উল্লেখযোগ্য ফান্ডামেন্টাল ইভেন্টও ছিল না এবং কোনো গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক সংবাদও প্রকাশিত হয়নি। সারাদিন মার্কেটে প্রতিক্রিয়া সৃষ্টির মতো তেমন কিছুই ছিল না, তবে সামগ্রিকভাবে ট্রেডাররা এখনও ইউরোর পক্ষে থাকা ইতিবাচক কারণগুলোকে উপেক্ষা করছে এবং এই ধরনের পরিস্থিতি কাম্য নয়। সাইডওয়েজ চ্যানেলের লোয়ার বাউন্ডারি থেকে তিনটি বাউন্স হওয়ায় এখনও আপার বাউন্ডারির দিকে এই পেয়ারের মূল্যের সম্ভাব্য উত্থানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
মঙ্গলবার 5-মিনিটের টাইমফ্রেমে দুটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছে, এবং আমরা নতুন ট্রেডারদের স্মরণ করিয়ে দেই যে মার্কেটে কার্যকর মুভমেন্টের অনুপস্থিতিতে কোনো সিগন্যালই লাভজনক হবে না। বর্তমান পরিস্থিতিতে ট্রেডারদের স্ক্যাল্পিং করেই সন্তুষ্ট থাকতে হবে বা কয়েক দিন পর্যন্ত পজিশন হোল্ড করে রাখতে হবে, কারণ এই পেয়ারের মূল্যের স্বল্প মাত্রার অস্থিরতা বজায় রয়েছে।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্য উভয় ট্রেন্ডলাইনই ব্রেক করেছে এবং এখন আর সেগুলো প্রাসঙ্গিক নেই, তবুও ফ্ল্যাট রেঞ্জভিত্তিক মুভমেন্ট বজায় রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে মার্কেটের সার্বিক পরিস্থিতি ও মুভমেন্ট বিবেচনা করে আমাদের ধারণা ইউরোর মূল্য বৃদ্ধি অব্যাহত থাকবে; এবং এটির মূল্য এখনকার চেয়ে অনেক বেশি শক্তিশালীভাবে বৃদ্ধি পাওয়া উচিত। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মূলত সাইডওয়েজ রেঞ্জভিত্তিক মুভমেন্ট দেখা যাচ্ছে এবং ট্রেডাররা এখনও ইউরোর জন্য ইতিবাচক প্রায় সকল কারণ উপেক্ষা করে চলেছে।
বুধবার, যদি এই পেয়ারের মূল্য 1.1366-1.1377 এরিয়ার নিচে কনসোলিডেট করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.1267-1.1275-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। যেহেতু এই পেয়ারের মূল্য ইতোমধ্যেই 1.1366-1.1377 এরিয়া থেকে তৃতীয়বারের মতো বাউন্স করেছে, তাই লং পজিশন ওপেন রাখা যেতে পারে; যেখানে মূল্যের 1.1461-1.1466-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1267-1.1275, 1.1366-1.1377, 1.1461-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1594, এবং 1.1655-1.1666, সেইসাথে রয়েছে 1.1745-1.1754। বুধবার ইউরোজোনে কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে না বা কোনো ইভেন্টও নির্ধারিত নেই, তবে যুক্তরাষ্ট্রে আজ সন্ধ্যায় ফেডের আসন্ন বৈঠকের ফলাফল ঘোষণা করা হবে, যা মার্কেটে অস্থিরতা উসকে দিতে পারে। প্রশ্ন একটাই: কোন দিকে? ট্রেডাররা কেভিন ওয়ার্শের অস্পষ্ট বিবৃতিগুলোকে বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারে, এবং এর থেকে ভবিষ্যৎ বৈঠকগুলোর বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়ার সম্ভাবনা কম।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।